India-Bangladesh Series Latest Update: মুস্তাফিজুর-কাণ্ডকে ‘ছোট্ট’ বললেন বাংলাদেশি মন্ত্রী, ভারত সফরের জন্য হাঁ হয়ে বসে

India-Bangladesh Series Latest Update: আগামী সেপ্টেম্বরে ভারতের বাংলাদেশ সফরে যাওয়ার কথা আছে। সেই আবহে বাংলাদেশের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক আশাপ্রকাশ করেছেন যে ক্রীড়া কূটনীতির হাত ধরে ভারতের সঙ্গে ক্রিকেটীয় সম্পর্ক ভালো হবে।

Published on: Jul 21, 2026, 20:06:42 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

India-Bangladesh Series Latest Update: ভারতীয় ক্রিকেট দলের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে বাংলাদেশ। বাংলাদেশের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক আশাপ্রকাশ করেছেন, আগামী সেপ্টেম্বরে ভারত খেলতে যাবে। যে সফর আদতে ২০২৫ সালের অগস্টে সেই সিরিজ হওয়ার কথা ছিল। পরবর্তীতে সাদা বলের সিরিজ পিছিয়ে ২০২৬ সালের সেপ্টেম্বরে করে দেওয়া হয়। কিন্তু ভারত বাংলাদেশে যাবে কিনা, তা স্পষ্ট নয়। বাংলাদেশের মন্ত্রী অবশ্য ভারতের আসার বিষয়ে আশাবাদী। তাঁর মতে, ভারতের সেই সফরের হাত ধরে দুই পড়শি দেশের ক্রিকেটীয় সম্পর্ক ফের স্বাভাবিক হয়ে উঠবে। অর্থাৎ ক্রীড়া কূটনীতির হাত ধরেই ভারতের সঙ্গে ক্রিকেটীয় সম্পর্ক স্বাভাবিক করে তোলার চেষ্টা করছে বাংলাদেশ।

আগামী সেপ্টেম্বরে ভারতের বাংলাদেশ সফরে যাওয়ার কথা আছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এপি)
আগামী সেপ্টেম্বরে ভারতের বাংলাদেশ সফরে যাওয়ার কথা আছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এপি)

‘ক্রীড়া কূটনীতির উপরে অগ্রাধিকার দেওয়া হচ্ছে’

সংবাদমাধ্যম ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার ঢাকায় আমিনুল বলেছেন, ‘বর্তমান সরকার ক্রীড়া কূটনীতির উপরে সবথেকে গুরুত্ব আরোপ করে। আর যেহেতু ক্রিকেট আমাদের জন্য একটি মর্যাদার জায়গা, যেহেতু বিশ্ব ক্রিকেটে আমাদের একটি অত্যন্ত শক্তিশালী জায়গা রয়েছে…(তাই ক্রিকেট কূটনীতিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে)। আমরা ইতিমধ্যে ভারতীয় হাইকমিশনের সঙ্গে কথা বলেছি। ওরাও আমাদের সঙ্গে কথা বলেছে এবং ওরা সবাই সেপ্টেম্বরে ভারতের বাংলাদেশ সফরের অপেক্ষায় রয়েছে।’

আরও পড়ুন: Samik on Mamata's CJP Protest Message: ‘সিংহী’ কিনা ‘আরশোলার’ কাছে যাবে? মমতাকে ‘প্যারাসাইট’ বলে চরম কটাক্ষ শমীকের

মুস্তাফিজুরের ঘটনাকে ‘ছোটো’ বললেন

সেইসঙ্গে বাংলাদেশের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেছেন, ‘আমার মনে হয়, (ভারত বাংলাদেশে খেলতে) আসার পরে অতীতের একটা ছোট্ট ঘটনা (মুস্তাফিজুরের ঘটনা) নিয়ে আমাদের মধ্যে যে উত্তেজনা ছিল, তা দূর হয়ে যাবে। আশা করব যে প্রতিবেশী দেশের সঙ্গে আমাদের ক্রীড়া কূটনীতি, যোগাযোগ ও পারস্পরিক আদান-প্রদান- সবকিছুই অব্যাহত থাকবে।’

আরও পড়ুন: Bengal Volvo Bus Routes in India: বাংলা থেকে ৩,০০০ ভলভো বাস চালু হবে! যাবে ভারতের বিভিন্ন রুটে, ঘোষণা ডিপো নিয়েও

ভারত-বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কে ধাক্কা

এমনিতে ভারত এবং বাংলাদেশের মধ্যে সম্পর্কের টানাপোড়েন শুরু হয় ২০২৪ সালে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে। মহম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের আমলে বাংলাদেশে ভারত বিরোধিতার সুর বেচে তথাতথিত বিপ্লবী নেতা নিজেদের কেরিয়ারের গ্রাফ উপরে তোলার চেষ্টা করতেন। যার প্রভাব পড়ে দু'দেশের কূটনৈতিক সম্পর্কেও। সঙ্গে বাংলাদেশের নিরাপত্তা নিয়েও বড়সড় প্রশ্ন উঠে গিয়েছিল।

আরও পড়ুন: Amul Ice Cream Plant in Bengal: উত্তরবঙ্গে ১টি, দক্ষিণবঙ্গে ১টি- বাংলায় ২ আইসক্রিম প্ল্যান্ট আমূলের? হবে চাকরি

তারইমধ্যে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশে ২০২৬ সালের আইপিএল থেকে বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেয় কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। সামনেই ছিল বাংলাদেশের নির্বাচন। ভোটের ময়দানে ফায়দা লুটতে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আসেনি বাংলাদেশের ক্রিকেট দল। তবে তাতেও নির্বাচনে ফায়দা লুটতে পারেনি সংশ্লিষ্ট মহল। বরং ভোটে জিতে ক্ষমতায় আসে বিএনপি। যে সরকারের আমলে ভারতের সঙ্গে সম্পর্ক ভালো করার উপরে জোর দেওয়া হয়েছে।

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More