Bangladesh Tarique Rahman Latest: চিনের সঙ্গে সম্পর্ক বাড়াবেন তারেক! যেতে পারেন পাকের ‘বন্ধু’ দেশে, ভারত সফরে কবে?
Bangladesh Tarique Rahman Latest Update: একাধিক দেশের সফরে যেতে পারেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। যে তালিকায় পাকিস্তানের ‘বন্ধু’ দেশও আছে বাংলাদেশের বিদেশ মন্ত্রক সূত্রে খবর। তবে এখনও ধোঁয়াশা আছে ভারত সফর নিয়ে।
Bangladesh Tarique Rahman Latest Update: চিনের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের গণ্ডি আরও প্রসারিত করার বার্তা দিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ বৃদ্ধি, বিনিয়োগ ও উন্নয়নের ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোরও বার্তা দিয়েছেন। আবার আগামী অক্টোবর-নভেম্বরে একাধিক দেশের সফরে যেতে পারেন। যে তালিকায় পাকিস্তানের ‘বন্ধু’ দেশও আছে বলে সূত্রের খবর। ঢাকার শীর্ষ মহল সূত্রে খবর, অক্টোবর এবং নভেম্বরে বাংলাদেশের প্রধানমন্ত্রী তুরস্ক, সৌদি আরব এবং জাপানে যাবেন কিনা, সেই বিষয়টি বিবেচনা করা হচ্ছে।
বেজিংয়ের সঙ্গে সম্পর্ক আরও বাড়ানোর বার্তা বাংলাদেশের
এমনিতে সোমবার বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন বিদায়ী চিনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বৈঠকের পরে বাংলাদেশের প্রধানমন্ত্রী ডেপুটি প্রেস সেক্রেটারি হাসান শিপলু জানিয়েছেন, রোহিঙ্গা সংকট-সহ দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। চিনা রাষ্ট্রদূত আশ্বাস দিয়েছেন যে বাংলাদেশের উন্নয়নের ক্ষেত্রে বেজিং লাগাতার সহায়তা করে যাবে। সেই রেশ ধরে আগামিদিনে ঢাকা এবং বেজিংয়ের মধ্যে সম্পর্ক আরও জোরদার হবে বলে আশাপ্রকাশ করেছেন চিনা রাষ্ট্রদূত।
জাপান, তুরস্ক থেকে সৌদি- কবে কোথায় যেতে পারেন?
তারইমধ্যে রাষ্ট্রসংঘ থেকে ফেরার পরে বাংলাদেশের প্রধানমন্ত্রীর আরও একাধিক দেশের সফরে যেতে পারেন বলে আলোচনা চলছে। বাংলাদেশের বিদেশ মন্ত্রক সূত্রে খবর, অক্টোবরের শেষে জাপানে যেতে পারেন তারেক। তাঁকে নাকি আমন্ত্রণ জানানো হয়েছিল। তারপর নভেম্বরের দ্বিতীয় থেকে তৃতীয় সপ্তাহের মধ্যে তুরস্কে যেতে পারেন তারেক।
আবার সৌদি আরবের প্রধানমন্ত্রী মহম্মদ বিন সালমান বিন আবদুল আজিজ আল যে আমন্ত্রণ জানিয়েছিলেন, তাতে সাড়া দিয়ে রিয়াধেও যেতে পারেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। তবে এখনও দিনক্ষণ চূড়ান্ত হয়নি কখনও। বাংলাদেশের বিদেশ মন্ত্রকের সূত্রে খবর, দু'দেশের আলোচনার ভিত্তিতে একটি উপযুক্ত সময় বের করা হবে। সেইসময় রিয়াধে যেতে পারেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।
ভারত সফরে কবে আসবেন তারেক?
তবে সেইসবের মধ্যে তারেকের ভারত সফর নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি। সূত্র উদ্ধৃত করে একাধিক সংবাদমাধ্যমের রিপোর্টে জানানো হয়েছে, নভেম্বরের তৃতীয় সপ্তাহের মধ্যে ভারত সফরে যাতে আসেন তারেক, তা নিয়ে নয়াদিল্লি এবং ঢাকার মধ্যে আলোচনা চলছে। বিশেষত ভারতে বাংলাদেশে নয়া হাইকমিশনার নিযুক্ত হওয়ার পরে সেই আলোচনায় আরও গতি এসেছে বলে সূত্রের খবর।
ABOUT THE AUTHORAyan Dasঅয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More
E-Paper


