Bangladesh Update:'ভারতীয় হাইকমিশনে ভাঙচুর করতে চাই না', দিনের শেষে বাংলাদেশের এই দল…

বেশ কিছু রিপোর্টের দাবি অনুযায়ী, ওসমান হাদিকে বাংলাদেশে কাজী নজরুল ইসলামের সমাধির পাশে সমাহিত করা হতে পারে।

Published on: Dec 19, 2025, 21:12:14 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

সদ্য বাংলাদেশে এসে পৌঁছেছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মরদেহ। সেদেশের ভোটে এই সম্ভাব্য প্রার্থীর মৃত্যু ঘিরে গোটা বাংলাদেশ উত্তাল। বৃহস্পতির রাতেই খবর আসে গুলিবিদ্ধ ওসমান হাদি সিঙ্গাপুরে চিকিৎসায় আর সাড়া দিচ্ছেন না, তিনি প্রয়াত। এরপরই বাংলাদেশে একাধিক জায়গায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে। আগুন লাগানো হয় দুটি সংবাদমাধ্যম অফিসে। এই পরিস্থিতিতে আজ শুক্রবার বাংলাদেশে এসে পৌঁছয় হাদির মরদেহ। শনিবার বাংলাদেশে এই মৃত্যুকে কেন্দ্র করে রাষ্ট্রীয় শোক ঘোষিত হয়েছে। তারই মধ্যে খবরে বাংলাদেশের রাজনৈতিক দল এনসিপি।

'ভারতীয় হাইকমিশনে ভাঙচুর করতে চাই না', দিনের শেষে বাংলাদেশের এই দল… AP/PTI(AP12_19_2025_000006B) (AP)
'ভারতীয় হাইকমিশনে ভাঙচুর করতে চাই না', দিনের শেষে বাংলাদেশের এই দল… AP/PTI(AP12_19_2025_000006B) (AP)

হাদিকে সমাহিত করা হেব কবি নজরুল ইসলামের সমাধির পাশে:-

বেশ কিছু রিপোর্টের দাবি অনুযায়ী, ওসমান হাদিকে বাংলাদেশে কাজী নজরুল ইসলামের সমাধির পাশে সমাহিত করা হতে পারে। আপাতত তাঁর দেহ হিমঘরে রাখা হয়েছে।

( Vastu Shastra Tips: বাস্তুশাস্ত্রমতে বাড়ির কোনদিকে রাখা শুভ? এই ভুল করছেন না তো! রইল বাস্তুটিপস)

( Bangladesh Latest:‘হাসিনা উদ্বেগে’, বাংলাদেশে ‘পাকিস্তান-পন্থীরা জোরালো হচ্ছে’, বার্তা আওয়ামি সরকারের Ex মন্ত্রীর)

( Bangladeshi Leader on Red Fort: ‘ভারতের সঙ্গে যুদ্ধ করার মতো হিম্মত রয়েছে, লালকেল্লা দখল করব’, বাংলাদেশি নেতার হুঙ্কার)

এনসিপি নেতার বার্তা:-

জুলাই ছাত্র-জনতা অভ্যুত্থানের পর ও অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর থেকে বাংলাদেশের রাজনীতিতে উঠে এসেছে একাধিক এনসিপি নেতার নাম। নবগঠিত এনসিপির অন্যতম পরিচিত মুখ নাহিদ ইসলাম, নাসীরুদ্দীন পাটওয়ারিরা। বৃহস্পতির রাতে যখন হাদির মৃত্যুর শোকবার্তা বাংলাদেশে এসে পৌঁছায়, তখন ক্ষোভে ফুঁসে রাস্তায় অবস্থান করতে দেখা যায় জনতাকে। সেখানেরই এক জমায়েতে এনসিপি নাহিদ বলেছিলেন,' ওসমান হাদির হত্যাকারীরা ভারতে পালিয়ে থাকলে, তাদের ফেরত না দেওয়া পর্যন্ত ভারতের সঙ্গে বাংলাদেশের কোনো ধরনের সম্পর্ক থাকা উচিত নয়।' বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ভারত বিরোধিতার সুর শোনা যায়। এরপরই শুক্রবারের সন্ধ্যায় এই এনসিপিরই অপর নেতা নাসিরুদ্দিন পাটোয়ারি বলেন,এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন, আমরা ভারতীয় হাইকমিশন ভাঙচুর করতে চাই না। যারা এ ধরনের উস্কানি মূলক কাজকর্ম করতে চায়, আমরা বাংলাদেশের ১৮ কোটি জনগণকে বলব, অহিংস এবং গণতান্ত্রিকভাবে বাংলাদেশের রাজপথে নেমে আসুন। বৃহস্পতির রাতে যে এনসিপি ভারত বিরোধিতার সুর চড়া করে, শুক্রের সন্ধ্যায় তারাই হাইকমিশনে হামলা না করার বার্তা দেয়।

পাটোয়ারির বার্তা, ‘যারা এখানে স্যাবোটাজ করতে চায়, সাংবাদিকদের ওপর হামলা করতে চায়, যারা বিভিন্ন দূতাবাসে অ্যাটাক করতে চায়, তাদেরকে আপনারা নিবৃত্ত করে আপনাদের ভাই-বোন হিসেবে সহযোগী হিসেবে রাজপথে নিয়ে আসুন।’

  • Sritama Mitra
    ABOUT THE AUTHOR
    Sritama Mitra

    শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More