...
...
Next Story

Bangladesh on Saudi-Pak-Turkey Framework: পাক, সৌদি ও তুরস্কের সঙ্গে প্রতিরক্ষা গোষ্ঠীতে আগ্রহী বাংলাদেশ! বলল ঢাকা, তবে…

Bangladesh on Saudi-Pak-Turkey Framework: সৌদি আরবে যেতে পারেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। সেইসঙ্গে ঢাকা ইতিবাচক বার্তা দিল যে সৌদি আরব, পাকিস্তান এবং তুরস্কের সঙ্গে প্রতিরক্ষা বা অর্থনৈতিক গোষ্ঠীতে যোগ দিতে পারে।

Published on: Aug 20, 2026, 19:59:12 IST
Advertisement

Bangladesh on Saudi-Pak-Turkey Framework: সৌদি আরব, পাকিস্তান এবং তুরস্কের সঙ্গে কোনও প্রতিরক্ষা বা অর্থনৈতিক গোষ্ঠীতে যোগদানের বিষয়ে 'ইতিবাচক' বার্তা দিল বাংলাদেশ। বুধবার বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের বিদেশ বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীর দাবি করেন, সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ককে নিয়ে গঠিত কোন অর্থনৈতিক বা প্রতিরক্ষা গোষ্ঠীতে যোগ দেওয়ার বিষয়ে বাংলাদেশ ইতিবাচক মনোভাব পোষণ করছে। তবে সেক্ষেত্রে সবার আগে বাংলাদেশের নিজস্ব স্বার্থ এবং বিশ্ব অর্থনীতি ও বাণিজ্যের পরিবর্তনশীল গতিপ্রকৃতি বিবেচনা করা হবে বলে জানিয়েছেন হুমায়ুন।

সৌদি আরবে যাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী?

সৌদি আরবে যেতে পারেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। (ফাইল ছবি, সৌজন্যে এপি)
সৌদি আরবে যেতে পারেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। (ফাইল ছবি, সৌজন্যে এপি)

সেই রেশ ধরে তিনি জানিয়েছেন, সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী মহম্মদ বিন সালমান বিন যে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে রিয়াধে যাওয়ার আমন্ত্রণপত্র পাঠিয়েছেন, সে বিষয়ে শীঘ্রই সিদ্ধান্ত নেওয়া হতে পারে। সবকিছু ঠিকঠাক থাকলে গ্রীষ্মকালের পরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর বিদেশ বিষয়ক উপদেষ্টা।

আরও পড়ুন: Pakistan-China-Turkey Defence Relation: ৬০ ঘণ্টায় পাকিস্তানে পরপর নামল চিন-তুরস্কের সামরিক বিমান! ভিডিয়ো দেখে ভারতকে ভয়?

পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কে জোর বাংলাদেশের

আবার পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের উপরেও জোর দিচ্ছে ঢাকা। বাংলাদেশের প্রধানমন্ত্রীর বিদেশ বিষয়ক উপদেষ্টা জানিয়েছেন, স্বাভাবিক কূটনৈতিক সম্পর্কের অংশ হিসেবে পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করার উপরে জোর দিচ্ছে বাংলাদেশ। এক্ষেত্রে বাণিজ্য ও জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

তারইমধ্যে আজ বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগির। ৩৫ বছর পরে বাংলাদেশের রাষ্ট্রপতি পদে বসার জন্য হওয়া নির্বাচনে তিনি জামায়াতে ইসলামীর নেতৃত্বধীন জোট প্রার্থী কর্নেল (অবসরপ্রাপ্ত) অলি আহমদকে পরাজিত করেছেন। শাসক দল বিএনপির যতজন সাংসদ আছেন, তার থেকেও বেশি ভোট পেয়ে বাংলাদেশের ২৩ তম রাষ্ট্রপতি হয়েছেন ফখরুল।

আরও পড়ুন: ভোলারির হ্যাঙ্গার রহস্য: একটি 'মিথ্যা' কীভাবে সফল করেছিল বায়ুসেনার গোপন মিশন?

বাংলাদেশের নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, ৩৪৯টি নথিভুক্ত ভোটারের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচনে ৩৪৩ জন ভোট দিয়েছেন। ছয়জন ভোট দেননি। ফখরুলের ঝুলিতে গিয়েছে ২৫৫টি ভোট। সেখানে বিরোধী প্রার্থীর ঝুলিতে মোটে ৮৮টি ভোট পেয়েছেন।

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe