...
...
Next Story

Bumrah and Bavuma: সিরিজ পকেটে পুরে 'বাউনা' মন্তব্যে নাম না করে বুমরাহকে খোঁচা বাভুমার? বললেন…

SA কোচের বিতর্কিত মন্তব্য নিয়ে প্রশ্ন যেতেই কোনও বিশেষ শব্দ উল্লেখ না করে ‘বাউনা’ প্রসঙ্গ এল বাভুমার মুখে! নাম না করে খোঁচা দিলেন কি বুমরাহকেই?

Published on: Nov 26, 2025, 16:33:57 IST
By
Prefer HTon Google
Advertisement

ইতিহাস গড়ে, ভারতকে লজ্জার হারের মুখে ফেলে ২ টেস্ট ম্যাচের সিরিজ পকেটে পুরে ফেলেছে দক্ষিণ আফ্রিকা। কার্যত ২২ গজে বাভুমা বাহিনীর সামনে কোনও লড়াই-ই দিতে পারেনি গম্ভীরের পন্থ-ক্যাম্প। এদিকে, ম্যাচের শেষে সাংবাদিক সম্মেলনে একাধিক প্রশ্নের মাঝে উঠে এসেছে দক্ষিণ আফ্রিকার কোচ শুক্রির এক মন্তব্য। তিনি ভারতকে ‘পায়ের তলায় রাখতে চেয়েছিলাম’ বলে এক বিতর্কিত মন্তব্য করেন। সেই প্রসঙ্গে কোনও শব্দ উল্লেখ না করে বা নাম উল্লেখ না করে দক্ষিণ আফ্রিকার ক্যাপ্টেন তেম্বা বাভুমা পাল্টা বুমরাহর ‘বাউনা’ মন্তব্যের প্রসঙ্গ তোলেন।

সিরিজ পকেটে পুরে 'বাউনা' মন্তব্যে নাম না করে বুমরাহকে খোঁচা বাভুমার? বললেন…(Photo by DIBYANGSHU SARKAR / AFP) / -- IMAGE RESTRICTED TO EDITORIAL USE - STRICTLY NO COMMERCIAL USE -- (AFP)
সিরিজ পকেটে পুরে 'বাউনা' মন্তব্যে নাম না করে বুমরাহকে খোঁচা বাভুমার? বললেন…(Photo by DIBYANGSHU SARKAR / AFP) / -- IMAGE RESTRICTED TO EDITORIAL USE - STRICTLY NO COMMERCIAL USE -- (AFP)

Xhosa ভাষায় ‘তেম্বা’ শব্দের অর্থ হল আশা। এক সাক্ষাৎকারে তেম্বা বাভুমা নিজেই বলেছিলেন আগে,'আমার ঠাকুমা আমার নাম দেন তেম্বা। এই শব্দের মানে আশা।' সত্যিই তিনি তাঁর দলকে যে গর্বের অধ্যায়ে নিয়ে গিয়েছেন তা দক্ষিণ আফ্রিকার পরবর্তী ক্রিকেট ভবিষ্যতের কাছে বড়সড় ‘আশা’র লক্ষ্য সামনে রাখছে! ১২ টেস্টে তাঁর দল ১১ টিতে জয়ী। ১ টি টেস্ট ড্র। তেম্বার এই দলের বিজয়রথ ইডেনের পর গুয়াহাটির এসিএ স্টেডিয়ামেও থামাতে পারেননি পন্থরা। দক্ষিণ আফ্রিকার এই ক্রিকেট ক্যাপ্টেন তেম্বা বাভুমাকে ঘিরে ইডেন ম্যাচে বুমরাহ ও ভারতীয় টিমের সদস্যদের মধ্যে মাঠে এক ক্রিকেটীয় কথাবার্তা স্টাম্প মাইকে ধরা পড়ে। সেখানে তেম্বা বাভুমাকে ‘বাউনা’ (স্বল্প দৈর্ঘের দেহ বোঝাতে একটি শব্দ বিশেষ) বলে উল্লেখ করতে দেখা যায় বুমরাহর তরফে। বিতর্ক তুঙ্গে ওঠে। এরপর গুয়াহাটি ম্যাচের সময় দক্ষিণ আফ্রিকার কোচ শুক্রি তাঁদের রণকৌশল নিয়ে কথা বলতে গিয়ে বলেছিলেন,'ভারতকে পায়ের তলায় রাখতে চেয়েছিলাম।' শুক্রির সেই মন্তব্য নিয়ে অসন্তোষ প্রকাশ করেন অনিল কুম্বলে থেকে ডেইল স্টেইন। এরপর বুধবারের প্রেস কনফারেন্সে তেম্বাকে তাঁর কোচের মন্তব্য নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন,' আজ সকালে কোচের মন্তব্য আমার কাছে এসেছে। আমি খেলায় মনোযোগী ছিলাম এবং তাঁর সাথে কথা বলার সুযোগ পাইনি। শুক্রির বয়স প্রায় ৬০ বছর এবং তাঁকে তাঁর মন্তব্যগুলি নিয়ে ভাবতে হবে।'

এরপরই 'বাউনা' মন্তব্য নিয়ে কোনও শব্দ বা নাম উল্লেখ না করে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক বলেন,' কিন্তু এই সিরিজে কিছু জনও সীমা অতিক্রম করেছেন। কোচ সীমা অতিক্রম করেছেন বলছি না, তবে তিনি অবশ্যই এটি নিয়ে ভাববেন।' প্রসঙ্গত, গুয়াহাটি ম্যাচ দক্ষিণ আফ্রিকা ৪০৮ রানে জিতে নিয়েছে।

 
ABOUT THE AUTHOR
Sritama Mitra

শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe