এয়ার ইন্ডিয়ার বিমান পাকিস্তানে ঢোকার আগে ৩ পাক ফ্লাইটও ভারতের এয়ারস্পেসে আসে! কেন বর্ডারের দিকে এগোয় AI প্লেন?

দিল্লি থেকে অমৃতসরগামী বিমানের সঙ্গে সেদিন কী ঘটেছিল! জানা যাচ্ছে, পাকিস্তানের লাহেরের এয়ারস্পেসে প্রায় ৩ মাইল ভিতরে বিমানটি ঢুকে যায়।

Published on: Jun 25, 2026, 20:41:23 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

বুধবারই এক চাঞ্চল্যকর খবরে জানা গিয়েছে যে, সদ্য গত ২২ জুন, ভারতের এয়ার ইন্ডিয়ার এক বিমান পাকিস্তানের সীমানা পেরিয়ে পাকিস্তানের আকাশসীমায় ঢুকে যায়। যাত্রীবাহী এওই বিমান দিল্লি থেকে অমৃতসর গিয়েছিল। অমৃতসর বিমানবন্দরে অবতরণ করতে না পেরে, তা আকাশে বেশ কিছুক্ষণ চক্কর কাটে। তারপর তা পাকিস্তানের দিকে যায়। ঘটনার শুরু হয়েছে তদন্ত। এদিকে, পাকিস্তানের আকাশসীমায় ভারতের যাত্রীবাহী বিমান ঢোকার ১০ দিন আগে, গত ১২ জুন ভারতের আকাশসীমাতেও পাকিস্তানি বিমান ঢুকেছিল। একটি নয়। ৩ টি পাক বিমান ভারতের আকাশে ঢোকে সেদিন।

এয়ার ইন্ডিয়ার বিমান পাকিস্তানে ঢোকার আগে ৩ পাক ফ্লাইটও ভারতের এয়ারস্পেসে আসে! (REUTERS)
এয়ার ইন্ডিয়ার বিমান পাকিস্তানে ঢোকার আগে ৩ পাক ফ্লাইটও ভারতের এয়ারস্পেসে আসে! (REUTERS)

ফ্লাইটরাডার২৪ থেকে প্রাপ্ত ফ্লাইট ট্র্যাকার তথ্য উল্লেখ করে ফার্স্ট পোস্টের রিপোর্ট বলছে, লাহোর ও এর আশপাশের এলাকায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বিমান চলাচল ব্যাহত হওয়ার পর, ১২ই জুন অন্তত তিনটি পাকিস্তানি বাণিজ্যিক বিমান ভারতের আকাশসীমায় প্রবেশ করে। অমৃতসরের আকাশে ‘গো-অ্যারাউন্ড’ বা পুনরায় উড্ডয়নের কৌশল প্রয়োগের সময় এয়ার ইন্ডিয়ার একটি বিমান কিছুক্ষণের জন্য পাকিস্তানের আকাশসীমায় ঢুকে পড়ার ঘটনার এক সপ্তাহেরও বেশি সময় আগে এই অনুপ্রবেশের ঘটনাগুলো ঘটেছিল। যে তিন পাকিস্তানি বিমান ভারতের আকাশসীমায় এসেছিল তাদের মধ্যে লাহোর-দুবাই ও লাহোর-জেদ্দা রুটে চলাচলকারী ফ্লাই জিন্নাহ সংস্থার দুটি ফ্লাইট ছিল। আর একটি ছিল দাম্মাম থেকে লাহোরগামী এয়ার সিয়াল ফ্লাইট। তথ্য বলছে, পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে শক্তিশালী ঝড় ও দুর্যোগপূর্ণ আবহাওয়া বয়ে যাওয়ার পর বিমানগুলোর গতিপথ পরিবর্তন করা হয়। ঝড়ের বিপজ্জনক এলাকা এড়িয়ে চলার জন্য বিমানগুলো সাময়িকভাবে ভারতের আকাশসীমায় প্রবেশ করে।

এদিকে, প্রশ্ন উঠছে, দিল্লি থেকে অমৃতসরগামী এয়ার ইন্ডিয়ার বিমানে সেদিন কী ঘটেছিল, যার জেরে বিমান পাকিস্তান সীমান্ত পার করে ফেলে!বিমানসংস্থা জানিয়েছে, ‘২২শে জুন দিল্লি থেকে অমৃতসরগামী এআই৪৭৯ ফ্লাইটের ক্রুরা অমৃতসর বিমানবন্দরে গো-অ্যারাউন্ড করার সময় সামান্যভাবে পাকিস্তানের আকাশসীমা লঙ্ঘন করেছিলেন। ঘটনাটি নিয়ন্ত্রক কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং অভ্যন্তরীণভাবে এর তদন্ত চলছে।’ উল্লেখ্য, সেদিন অমৃতসর বিমানবন্দরে বিকেল ৪.২৯ মিনিট নাগাদ একটি বিমানে পাখি ধাক্কা দেয়। ফলে পরের ৫ টি বিমানকে তারা ‘হোল্ড’ এ থাকতে বলে। সেই ৫ বিমানের মধ্যে ছিল এয়ার ইন্ডিয়ার দিল্লি-অমৃতসর বিমানটিও।বিষয়টি সম্পর্কে অবগত এক কর্মকর্তা বলেছেন, ‘অমৃতসর এটিসি (এয়ার ট্রাফিক কন্ট্রোল) পাইলটকে আন্তর্জাতিক সীমানার দিকে এগিয়ে যেতে বলেছিল এবং বিমানটি রাত ১০টা ৮ মিনিটের দিকে লাহোরের আকাশসীমায় প্রায় তিন মাইল ভেতরে প্রবেশ করে।’ ডিজিসিএ বলছে, ‘রাডার ভেক্টরিং-এর সময় অবতরণের প্রস্তুতি শুরুর পর বিমানটি কিছুক্ষণের জন্য পাকিস্তানের আকাশসীমায় প্রবেশ করে। বিষয়টি পাকিস্তানের এটিসি কর্তৃপক্ষের সাথে সমন্বয় করা হয়েছিল। শেষ পর্যন্ত বিমানটিকে দিল্লিতে ফিরিয়ে নেওয়া হয় এবং সেটি সেখানে নিরাপদে অবতরণ করে।’

  • Sritama Mitra
    ABOUT THE AUTHOR
    Sritama Mitra

    শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More