...
...
Next Story

Bengal Offshore Crude Oil Extraction: পশ্চিমবঙ্গ লাগোয়া বঙ্গোপসাগর অঞ্চলে তেলের ভাণ্ডার? মেগা প্রকল্পের শুরুতে সাফল্যও

Bengal Offshore Crude Oil Extraction: বঙ্গোপসারের তলদেশে তেল এবং প্রাকৃতিক গ্যাসের সন্ধান চালাচ্ছে ভারত সরকার। তারইমধ্যে সেই বিষয়টি নিয়ে নয়া তথ্য সামনে আনলেন রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য। কী জানালেন?

Published on: Sep 20, 2026, 18:27:13 IST
Advertisement

Bengal Offshore Crude Oil Extraction: পশ্চিমবঙ্গ লাগোয়া বঙ্গোপসাগর অঞ্চলে তেলের ভাণ্ডার আছে? তার অনুসন্ধানে ইতিমধ্যে মেগা প্রকল্প চালু করেছে কেন্দ্রীয় সরকার। আর তা নিয়ে আরও আশার আলো জোগালেন রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য। তিনি জানালেন, বেঙ্গল অফশোর তথা বঙ্গোপসাগরের তলদেশে থাকা ভারত এবং বাংলাদেশ উপকূল সংলগ্ন ভূতাত্ত্বিক এবং খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস অনুসন্ধান অঞ্চলে কাজ চলছে। প্রাথমিকভাবে মেগা প্রকল্পে সাফল্যও মিলেছে।

বঙ্গোপসাগরের উপকণ্ঠের তেল নিয়ে আশাবাদী শমীক

বঙ্গোপসারের তলদেশে তেল এবং প্রাকৃতিক গ্যাসের সন্ধান চালাচ্ছে ভারত সরকার। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ন্যানো ব্যানানা দিয়ে তৈরি)
বঙ্গোপসারের তলদেশে তেল এবং প্রাকৃতিক গ্যাসের সন্ধান চালাচ্ছে ভারত সরকার। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ন্যানো ব্যানানা দিয়ে তৈরি)

তাঁর কথায়, ‘বেঙ্গল অফশোর - আমাদের যে বঙ্গোপসাগর অঞ্চল, যার মধ্যে ওঁদের পরিভাষায় মহানদীও আছে। মহানদীর দুটো ড্রিলিংয়ের কাজ সাফল্যের সঙ্গে করা হয়েছে। তার টেস্টিংয়ের কাজ চলছে। পশ্চিমবঙ্গ রাজ্যবাসী হিসেবে একটা আশা তো থাকে। আমরা আশা করছি যে আমাদের বঙ্গোপসাগরের উপকণ্ঠে যে তেল পাওয়া যাবে, তা এখনকার থেকেও অনেক বেশি (হবে)। এতদিন একটি সরকারের কারণে জ্বালানি সুরক্ষার সঙ্গে আপস করা হয়ে যাচ্ছিল।’

আরও পড়ুন: Budge Budge Metro Latest Update: কলকাতার 'দ্রুততম' মেট্রো ছুটতে পারে বজবজ লাইনে! ১৮.৪ কিমির রুটের করা হল সুপারিশ

আর তিনি সেই মন্তব্য করেছেন অশোকনগরের বাইগাছিতে তৈলক্ষেত্র পরিদর্শনে গিয়ে। দীর্ঘ প্রতীক্ষার পরে বাইগাছি থেকে বাণিজ্যিকভাবে তেল উত্তোলন শুরু করা হয়েছে। সেখান থেকেই তিনি আশা জুগিয়েছেন যে আগামিদিনে পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গে-লাগোয়া অঞ্চল থেকে তেল উত্তোলন করা যাবে। বিশেষত বঙ্গোপসাগর অঞ্চল থেকে যে তেল পাওয়া যাবে, তা অশোকনগরের থেকেও ভালো হবে বলে আশা করা হচ্ছে।

এমনিতে বঙ্গোপসাগরের তলদেশে ভারত যে তেলের সন্ধান চালাচ্ছে, তা আগেই সামনে এসেছে। গত মে'তে সংবাদমাধ্যম সিএনএন নিউজ১৮-র একটি প্রতিবেদনে জানানো হয়েছিল, কেন্দ্রীয় সরকারের যে নথি হাতে এসেছে, তাতে দেখা গিয়েছে যে ভারতের পূর্ব উপকূলীয় সমুদ্র-অঞ্চলে (অফশোর রিজিয়ন বা উপকূল থেকে দূরে সমুদ্রের ভিতরে অবস্থিত অঞ্চল) বড়সড় ভূ-তাত্ত্বিক সমীক্ষা চালানোর পরিকল্পনা করছে। সেই সমীক্ষার আওতায় বাংলা-পূর্ণিয়া, মহানদী, কৃষ্ণা-গোদাবরী এবং আন্দামান অফশোর বেসিন বা অববাহিকা অন্তর্ভুক্ত থাকবে। এই প্রকল্পের জন্য গত ১৪ মে দরপত্র আহ্বান করা হয়েছিল।

আরও পড়ুন: Woman tears clothes train: বিনা টিকিটে ট্রেন যাত্রা! ধরা পড়তেই TTE-কে ফাঁসাতে জামা ছিঁড়লেন তরুণী, তারপর যা হল...

বিস্তীর্ণ অঞ্চলজুড়ে সমীক্ষা ভারত সরকারের

সরকারি নথিপত্র উদ্ধৃত করে ওই রিপোর্টে জানানো হয়েছে, ওই প্রস্তাবিত সমীক্ষার অংশটা বিশাল বড়। অনেক এলাকাজুড়ে চালানো হবে সমীক্ষা। শুধুমাত্র বাংলা-পূর্ণিয়া এবং মহানদী অফশোর সমীক্ষায় প্রায় ৪৫,০০০ লাইন-কিলোমিটার এলাকা অন্তর্ভুক্ত থাকবে। আবার আন্দামানের ক্ষেত্রে সেটা ৪৩,০০০ লাইন-কিমির মতো। আরও ৩০,০০০ লাইন-কিমি অংশ আছে কাবেরীর ক্ষেত্রে। আর সেই বিশাল অঞ্চলে সমীক্ষা চালানোর মূল্য উদ্দেশ্য একটাই - বঙ্গোপসাগরের তলদেশে লুকিয়ে থাকা তেল ও প্রাকৃতিক গ্যাসের ভাণ্ডার খুঁজে বের করা।

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks