Bengal Road Projects Latest Update: পশ্চিমবঙ্গের ছ'টি সড়ক প্রকল্পের জন্য প্রায় ১,০৫০ কোটি টাকা বরাদ্দ করল কেন্দ্রীয় সরকার। সেন্ট্রাল রোড ইনফ্রাস্ট্রাকচার ফান্ডের আওতায় ১৯৪.১ কিলোমিটার রাস্তার জন্য বরাদ্দ করা হয়েছে মোট ১,০৪২.৬২ কোটি টাকা। কেন্দ্রীয় সড়ক মন্ত্রক সূত্রের খবর, ওই প্রকল্পের আওতায় রাস্তা চওড়া করা হবে। বাড়ানো হবে রাস্তার মান। তবে সেই তালিকায় কোন কোন রাস্তা আছে, সে বিষয়ে আপাতত কিছু জানানো হয়নি।
৬ প্রকল্পের হাত ধরে একগুচ্ছ সুবিধা হবে বাংলার

কেন্দ্রীয় সড়ক মন্ত্রী নীতীন গডকড়ি শুধু বলেছেন, ‘এই প্রকল্পগুলির হাত ধরে সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটবে। যাতায়াতের সময় কমবে, নিরাপত্তা বৃদ্ধি পাবে এবং বাজার, শিক্ষা প্রতিষ্ঠান ও স্বাস্থ্যকেন্দ্রের সঙ্গে যোগাযোগের সুযোগ সুদৃঢ় করবে। পাশাপাশি, এগুলো আঞ্চলিক বাণিজ্য ও স্থানীয় অর্থনীতিকে চাঙ্গা করবে, লাস্ট-মাইল বা প্রান্তিক পর্যায়ের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হবে এবং রাজ্যজুড়ে অর্থনৈতিক কর্মকাণ্ড, পর্যটন ও সামগ্রিক উন্নয়নের জন্য অনুকূল পরিবেশ তৈরি হবে।’
গডকড়িকে ধন্যবাদ জানালেন পশ্চিমবঙ্গের পরিবহণ মন্ত্রী
আর সেই বরাদ্দের জন্য কেন্দ্রীয় মন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন পশ্চিমবঙ্গের পরিবহণ মন্ত্রী অর্জুন সিং। তিনি বলেছেন, ‘মাননীয় কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নীতীন গডকড়ি জি, পশ্চিমবঙ্গের সড়ক পরিকাঠামো উন্নয়নে আপনার এই গুরুত্বপূর্ণ ঘোষণা এবং ধারাবাহিক সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ। CRIF প্রকল্পের আওতায় ছ'টি সড়ক প্রকল্পের জন্য ১,০৪২.৬২ কোটি টাকা অনুমোদন এবং ১৯৪.১ কিলোমিটার রাস্তা প্রশস্ত করার উদ্যোগ পশ্চিমবঙ্গের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ।’
গুরুত্বপূর্ণ বার্তা বঙ্গের পরিবহণ মন্ত্রীর
{{/usCountry}}গুরুত্বপূর্ণ বার্তা বঙ্গের পরিবহণ মন্ত্রীর
{{/usCountry}}ওই প্রকল্পগুলির গুরুত্ব ব্যাখ্যা করে পশ্চিমবঙ্গের পরিবহণ মন্ত্রী বলেছেন, ‘এই প্রকল্পগুলির ফলে মানুষের যাতায়াত আরও সহজ হবে, সময় কমবে এবং সড়ক নিরাপত্তা বাড়বে। পাশাপাশি বাজার, স্কুল-কলেজ ও হাসপাতালের সঙ্গে যোগাযোগ আরও ভালো হবে। আঞ্চলিক ব্যবসা-বাণিজ্য, স্থানীয় অর্থনীতি, পর্যটন এবং শেষ প্রান্তের মানুষের যোগাযোগ ব্যবস্থাও আরও শক্তিশালী হবে।’
সেইসঙ্গে তিনি বলেছেন, ‘পশ্চিমবঙ্গের মানুষের পক্ষ থেকে এই গুরুত্বপূর্ণ সহযোগিতার জন্য আপনাকে আবারও আন্তরিক ধন্যবাদ জানাই। রাজ্যের পরিবহণ ও সড়ক পরিকাঠামোর উন্নয়নে কেন্দ্র ও রাজ্যের এই সহযোগিতা আগামিদিনে আরও শক্তিশালী হবে - এই আশা রাখি।’