...
...
Next Story

India LPG carriers Hormuz ভারত মাতা কি জয় ও তেরঙা: কীভাবে রুদ্ধশ্বাস কায়দায় হরমুজ পেরোল ভারতের LPG জাহাজ?

বর্তমানে হরমুজ প্রণালীতে উত্তেজনার পারদ তুঙ্গে। আমেরিকা ও ইরানের যুদ্ধের আবহে হরমুজ প্রণালী অতিক্রম করার সময় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করল একটি ভারতীয় এলপিজি (LPG) জাহাজ।

Published on: Mar 29, 2026, 21:59:23 IST
Advertisement

বর্তমানে হরমুজ প্রণালীতে উত্তেজনার পারদ তুঙ্গে। আমেরিকা ও ইরানের যুদ্ধের আবহে হরমুজ প্রণালী অতিক্রম করার সময় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করল ভারতীয় এলপিজি (LPG) জাহাজ। সাহসিকতা এবং দেশপ্রেমের নজির গড়ে জাহাজটি যখন সংকীর্ণ এই জলপথ অতিক্রম করছিল, তখন সেখানে প্রতিধ্বনিত হচ্ছিল 'ভারত মাতা কি জয়' স্লোগান। জাহাজের গায়ে সগৌরবে উড়ছিল ভারতের জাতীয় পতাকা তেরঙা। সংবাদমাধ্যম এএনআইয়ের প্রতিবেদন অনুযায়ী, ভারতের দুটি এলপিজি-বাহী জাহাজ সুরক্ষিতভাবে হরমুজ প্রণালী পেরিয়ে গিয়েছে। আসছে ভারতের দিকে। আগামী ৩১ মার্চ মুম্বইয়ে আসতে পারে একটি জাহাজ। আর অপর জাহাজ আগামী ১ এপ্রিল ভারতে আসতে পারে।

ঘটনার প্রেক্ষাপট ও হরমুজ প্রণালীর গুরুত্ব

ভারত মাতা কি জয় ও তেরঙা: কীভাবে রুদ্ধশ্বাস কায়দায় হরমুজ পেরোল ভারতের LPG জাহাজ?
ভারত মাতা কি জয় ও তেরঙা: কীভাবে রুদ্ধশ্বাস কায়দায় হরমুজ পেরোল ভারতের LPG জাহাজ?

হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এবং কৌশলগত জলপথ। বিশ্বজুড়ে সরবরাহ হওয়া মোট খনিজ তেলের এক-তৃতীয়াংশ এই সরু পথ দিয়েই পরিবাহিত হয়। একদিকে ইরান এবং অন্যদিকে ওমান ও সংযুক্ত আরব আমিরশাহি দ্বারা বেষ্টিত এই অঞ্চলটি বর্তমানে অত্যন্ত সংবেদনশীল।

আরও পড়ুন: Iran War Latest Update: পশ্চিম এশিয়ায় আমেরিকার আরও একটি যুদ্ধবিমানবাহী রণতরী, ইরানে পা রাখতে পারে মার্কিন সেনা

সাহসিকতার পরিচয়: তেরঙা ও স্লোগান

রিপোর্ট অনুযায়ী, ভারতীয় এই এলপিজি জাহাজ যখন হরমুজ প্রণালী দিয়ে এগোচ্ছিল, তখন জাহাজের কর্মীরা জাহাজের ডেক থেকে উচ্চস্বরে 'ভারত মাতা কি জয়' স্লোগান দিতে থাকেন। শুধু তাই নয়, জাহাজের মাস্তুলে ভারতের জাতীয় পতাকা এমনভাবে প্রদর্শন করা হয়েছিল যাতে দূর থেকেও তা স্পষ্ট বোঝা যায়।

এমনিতে মধ্যপ্রাচ্যে যুদ্ধের মেঘ ঘনীভূত হয়ে আছে। দীর্ঘ এক মাস ধরে চলা টানটান উত্তেজনার মধ্যেই আমেরিকার সেনাকে সরাসরি আক্রমণের হুঁশিয়ারি দিল ইরান। রবিবার ইরানের পার্লামেন্ট স্পিকার মহম্মদ বাকির গালিবফ এক বিস্ফোরক বিবৃতিতে জানিয়েছেন, ইরানি সেনাবাহিনী অধীর আগ্রহে অপেক্ষা করছে মার্কিন সেনা জওয়ানদের জন্য— যাতে তাদের মাটিতে নামা মাত্রই 'পুড়িয়ে ছাই' করে দেওয়া যায়।

আরও পড়ুন: Iran War Latest Update: ভয় পাচ্ছেন ইরানের আলোচনাকারীরা, দাবি ট্রাম্পের, সত্যি কি কথাবার্তা চলছে?

ইরানের আইআরএনএ সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, তিনি বলেছেন যে 'শত্রুপক্ষ জনসমক্ষে আলোচনা ও সংলাপের বার্তা পাঠালেও গোপনে স্থল হামলার পরিকল্পনা করছে। আমাদের বাহিনী আমেরিকান সৈন্যদের আগমনের অপেক্ষায় আছে, যাতে তাঁদের আগুনে পুড়িয়ে খাক করে দেওয়া যায় এবং তাদের আঞ্চলিক মিত্রদের চিরতরে শাস্তি দেওয়া যায়।'

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe