Sign in

Iran War Latest Update: ভয় পাচ্ছেন ইরানের আলোচনাকারীরা, দাবি ট্রাম্পের, সত্যি কি কথাবার্তা চলছে?

ট্রাম্পের দাবি, ইরান আদতে একটি চুক্তি চাইছে, কিন্তু তারা তা মুখ ফুটে বলতে ভয় পাচ্ছে। এরই সঙ্গে হোয়াইট হাউজের প্রেস সচিব ক্যারোলিন লেভিট বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প শান্তি চান, তবে প্রয়োজন হলে তিনি ইরানকে নরকে পরিণত করতেও রাজি।

Published on: Mar 26, 2026, 09:37:17 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করলেন, ইরানের আলোচনাকারীরা ভয় পাচ্ছেন যে তাদের দেশের লোকেরাই নাকি তাদের গণপিটুনি দিয়ে হত্যা করবে। এরই সঙ্গে ট্রাম্পের দাবি, ইরান আদতে একটি চুক্তি চাইছে, কিন্তু তারা তা মুখ ফুটে বলতে ভয় পাচ্ছে। এরই সঙ্গে হোয়াইট হাউজের প্রেস সচিব ক্যারোলিন লেভিট বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প শান্তি চান, তবে প্রয়োজন হলে তিনি ইরানকে নরকে পরিণত করতেও রাজি।

ট্রাম্পের দাবি, ইরান আদতে একটি চুক্তি চাইছে, কিন্তু তারা তা মুখ ফুটে বলতে ভয় পাচ্ছে। (AP)
ট্রাম্পের দাবি, ইরান আদতে একটি চুক্তি চাইছে, কিন্তু তারা তা মুখ ফুটে বলতে ভয় পাচ্ছে। (AP)

এদিকে ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগচি আবার দাবি করেছিলেন, মার্কিন প্রস্তাব নিয়ে বিচার বিবেচনা করছে তারা। তবে কোনও আলোচনা হচ্ছে না বলে দৃঢ় কণ্ঠে দাবি করেন আরাগচি। এদিকে ইরানের ছায়াসঙ্গী তথা লেবাননের সশস্ত্র জঙ্গি গোষ্ঠী হিজবুল্লা দাবি করেছে, তারা ইজরায়েলের সঙ্গে কোনও সমঝোতায় যাবে না হিজবুল্লা প্রধান নইম কাসেম বলে, ইজরায়েলের সঙ্গে সমঝোতা মানে লেবাননের জন্য আত্মসমর্পণ। এই আবহে পশ্চিম এশিয়ায় সংঘাতের আবহ জারি থাকতে চলেছে বলেই শঙ্কা করা হচ্ছে।

এহেন পরিস্থিতিতে ইজরায়েল এবং উপসাগরীয় আরব দেশগুলোর ওপর হামলা জারি রেখেছে ইরান। এমনকী মার্কিন যুদ্ধবিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের ওপরও হামলার চেষ্টা করে ইরান। এছাড়া ইরান দাবি করেছে, তারা একটি মার্কিন এফ১৮ যুদ্ধবিমানে সফলভাবে আঘাত হেনেছে। তবে মার্কিন সেন্ট্রাল কমান্ড দাবি করেছে, ইরান আমেরিকার কোনও বিমান ধ্বংস করতে পারেনি। আর ট্রাম্প বলেছেন, 'আমেরিকার খুব গুরুত্বপূর্ণ এক জিনিস ধ্বংস করতে ইরান ১০০টি মিসাইল পাঠিয়েছিল। তবে প্যাট্রিয়ট মিসাইল ব্যবস্থার সাহায্যে সেই সব মিসাইল প্রতিহত করেছে আমেরিকা।' তিনি মুখে 'গুরুত্বপূর্ণ সেই জিনিসের' নাম না নিলেও অনেকেই দাবি করছেন, ট্রাম্প হয়ত ইউএসএস আব্রাহাম লিঙ্কনের কথাই বলছেন।

এরই মাঝে ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, হরমুজ প্রণালী দিয়ে শুধুমাত্র সেই সব দেশের জাহাজ বা ট্যাঙ্কারকেই যেতে দেওয়া হচ্ছে, যে দেশগুলিকে ইরান নিজেদের বন্ধু বলে মনে করছে। এই আবহে ইরানের প্রেস টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে ৫টি দেশের নাম নেন, যাদের জাহাজকে ইরান হরমুজ প্রণালী দিয়ে পাড়ি দিতে দিচ্ছে। সেই পাঁচটি দেশ হল - ভারত, রাশিয়া, চিন, ইরাক এবং পাকিস্তান। যদিও সম্প্রতি এক রিপোর্টে দাবি করা হয়েছিল, একটি পাকিস্তানি জাহাজকে হরমুজ প্রণালী দিয়ে যেতে বাধা দিয়েছিল ইরান।

  • Abhijit Chowdhury
    ABOUT THE AUTHOR
    Abhijit Chowdhury

    ২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More