Modi-Jinping Meeting Latest Update: ভারতের সঙ্গে ভালো সম্পর্ক চান? সীমান্তে ঝামেলা করবেন না! চিনকে সাফ বার্তা মোদীর
Modi-Jinping Meeting Latest Update: চিনা প্রেসিডেন্ট শি জিনপিঙের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক সারলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই বৈঠকে তিনি স্পষ্ট করে দিয়েছেন যে সীমান্তে ঝামেলা পাকালে দ্বিপাক্ষিক সম্পর্ক ভালো খাতে বইবে না।
Modi-Jinping Meeting Latest Update: মতপার্থক্য থাকতে পারে। কিন্তু সেটা যেন সংঘাতে পরিণত হয়। ব্রিকস সম্মেলনের মধ্যেই দিল্লিতে মেগা বৈঠকে একমত হলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। সাত বছর পরে ভারতের মাটিতে দুই রাষ্ট্রনেতার বৈঠকে মোদী স্পষ্ট করে দিয়েছেন যে দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সীমান্ত বরাবর শান্তি এবং স্থিতিশীলতা বজায় রাখতে হবে। একদিকে সীমান্তে ঝামেলা পাকানো হবে, অন্যদিকে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর হয়ে উঠবে, সেই আশা না করাই ভালো।
সীমান্তের চুক্তি ও সমঝোতা মানতে হবে, সাফ কথা মোদীর
ভারতীয় বিদেশ মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, ‘প্রধানমন্ত্রী (মোদী) জোর দিয়ে বলেছেন যে দ্বিপাক্ষিক সম্পর্কের ধারাবাহিক উন্নতির জন্য সীমান্ত এলাকায় শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা অপরিহার্য। সীমান্ত-সংক্রান্ত ব্যাপারে যে যে বিদ্যমান চুক্তি ও সমঝোতা আছে, তা যাতে উভয়পক্ষ মেনে চলে, সেই বিষয়ের উপরে জোর দিয়েছেন।’
'শ্রদ্ধা, সংবেদনশীলতা এবং স্বার্থ'- ৩ পারস্পরিক বিষয়ে জোর মোদীর
তবে ২০২৫ সালের অগস্টে তিয়ানজিনে দুই রাষ্ট্রনেতার মুখোমুখি বৈঠকের পর থেকে ভারত এবং চিনের দ্বিপাক্ষিক সম্পর্কের যে ‘ধারাবাহিক অগ্রগতি’ হয়েছে, তাকে স্বাগত জানিয়েছেন মোদী এবং জিনপিং। আগামিদিনেও যাতে সেই ধারা অব্যাহত থাকে, সেজন্য তাঁরা আলোচনা করেছেন বলে ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে।
ওই বিবৃতিতে বলা হয়েছে, ‘তাঁরা পুনর্ব্যক্ত করেছেন যে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে কৌশলগত ও দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি গ্রহণ করা উচিত উভয় দেশেরই। মতপার্থক্য যেন সংঘাতের রূপ না নেয়। প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন যে উভয়পক্ষকেই তিনটি পারস্পরিক বিষয়ের পথ ধরে এগিয়ে যেতে হবে - পারস্পরিক শ্রদ্ধা, পারস্পরিক সংবেদনশীলতা এবং পারস্পরিক স্বার্থ।’
চিনের বাজারও ধরতে চায় ভারত
তারইমধ্যে চিনের বাজারও ধরার বার্তা দিয়েছে ভারত। বিদেশ মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, ‘অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কের ক্ষেত্রে তাঁরা একে অপরের উদ্বেগের বিষয়গুলি সমাধানের এবং অর্থবহ ও পূর্বাভাসযোগ্য বাজার সুবিধা নিশ্চিত করার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন।’
ABOUT THE AUTHORAyan Dasঅয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More
E-Paper


