Kulgam Terrorist Attack Latest Update: পহেলগাঁওয়ের ধাঁচে কুলগামেও ধর্মীয় পরিচয় দেখে জঙ্গি হামলা চালানো হল? পুলিশের সূত্র উদ্ধৃত করে এমনই দাবি করা হল একটি রিপোর্টে। সংবাদমাধ্যম নিউজ ১৮-র রিপোর্টে দাবি করা হয়েছে, পুলিশের সূত্র মারফত যা খবর মিলেছে, তাতে প্রথমে কুলগামে পরিযায়ী শ্রমিকদের নাম জিজ্ঞাসা করা হয়। তারপর দু'জন হিন্দু শ্রমিককে আলাদা করে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে জঙ্গিরা গুলি চালিয়েছে বলে সূত্র উদ্ধৃত করে ওই রিপোর্টে দাবি করা হয়েছে। ওই রিপোর্টে দাবি করা হয়েছে, ঘটনাস্থলে অনেক পরিযায়ী শ্রমিকই ছিলেন। তবে যে দু'জনের উপরে গুলি চালানো হয়েছে, তাঁরাই শুধু হিন্দু ছিলেন বলে সূত্র উদ্ধৃত করে ওই রিপোর্টে জানানো হয়েছে। তবে বিষয়টি নিয়ে আপাতত সরকারের তরফে কোনও মন্তব্য করা হয়নি।
ইটভাটায় কর্মরত ২ শ্রমিককে গুলি, ২ জনেরই বাড়ি ছত্তিশগড়ে

আর পুরো ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যার শেষলগ্নের দিকে। আধিকারিকরা জানিয়েছেন, দক্ষিণ কাশ্মীরের জেলার কেলাম এলাকার একটি ইটভাটায় কর্মরত শ্রমিকদের লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই দীপক রাত্রে (২৪) নামে ছত্তিশগড়ের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত অবস্থায় চিকিৎসা চলছে ছত্তিশগড়েরই বোপিন্দরের (২৮)।
জঙ্গিদের খতম করতে হবে, নির্দেশ লেফটেন্যান্ট গভর্নরের
যে ঘটনায় নিন্দার ঝড় উঠেছে। জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা বলেছেন, 'কুলগামে বর্বরোচিত জঙ্গি হামলার পরে ডিজিপি (রাজ্য পুলিশের ডিজি) নলিন প্রভাত এবং শীর্ষ নিরাপত্তা আধিকারিকদের সঙ্গে কথা বলেছি। যে ঘটনায় ছত্তিশগড়ের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এই কাপুরুষোচিত হামলার তীব্র ধিক্কা জানাচ্ছি। আমরা সুরক্ষা বাহিনীকে অভিযানের তীব্রতা আরও বাড়ানোর এবং জঙ্গিদের খতম করার নির্দেশ দিয়েছি।'
কুলগাম হামলার পিছনে পাকিস্তানি জঙ্গিরা, বিস্ফোরক বিজেপি নেতা
{{/usCountry}}কুলগাম হামলার পিছনে পাকিস্তানি জঙ্গিরা, বিস্ফোরক বিজেপি নেতা
{{/usCountry}}তারইমধ্যে বিজেপি নেতা রবীন্দর রায়না অভিযোগ করেছেন, এই ঘটনার পিছনে পাকিস্তানি জঙ্গিদের হাত আছে। সংবাদসংস্থা এএনআইয়ের প্রতিবেদন অনুযায়ী, তিনি বলেছেন যে ‘দক্ষিণ কাশ্মীরের কুলগাম এলাকায় পাকিস্তানি জঙ্গিরা নিরাপরাধ ও নিরস্ত্র শ্রমিকদের নিশানা করেছে। কাশ্মীর উপত্যকা আবারও রক্তস্নাত হল। সর্বস্তরের সহযোগিতায় শ্রী অমরনাথজি যাত্রা অত্যন্ত শান্তিপূর্ণভাবে চলছে।' সেইসঙ্গে তিনি কড়া ভাষায় জানিয়েছেন, জঙ্গিদের কোনওভাবেই রেয়াত করা যাবে না।