Biplab Kumar Deb Second Wedding: গোপনে দ্বিতীয়বার বিয়ে করলেন বিপ্লব কুমার দেব, নববধূ কোথাকার?

১৯ জুন অনেকটা গোপনেই নতুন জীবনে পা রাখেন বিপ্লব কুমার দেব। তাঁর ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে, নববধূ কর্ণাটকের বাসিন্দা এবং দক্ষিণ ভারতের একজন অভিনেত্রী। যদিও এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে পাত্রীর নাম বা পরিচয় প্রকাশ করা হয়নি।

Published on: Jun 21, 2026, 13:06:51 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বর্তমান বিজেপি সাংসদ বিপ্লব কুমার দেব দ্বিতীয়বার বিয়ে করলেন। ১৯ জুন তিনি অনেকটা গোপনেই নতুন জীবনে পা রাখেন। তাঁর ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে, নববধূ কর্ণাটকের বাসিন্দা এবং দক্ষিণ ভারতের একজন অভিনেত্রী। যদিও এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে পাত্রীর নাম বা পরিচয় প্রকাশ করা হয়নি।

ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বর্তমান বিজেপি সাংসদ বিপ্লব কুমার দেব দ্বিতীয়বার বিয়ে করলেন।
ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বর্তমান বিজেপি সাংসদ বিপ্লব কুমার দেব দ্বিতীয়বার বিয়ে করলেন।

আগামী ২৪ জুন আগরতলার একটি পাঁচতারা হোটেলে নবদম্পতির সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে রাজনৈতিক ও সামাজিক জীবনের বহু বিশিষ্ট ব্যক্তির উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য, ২০২৫ সালের সেপ্টেম্বরে বিপ্লব দেবের প্রথম স্ত্রী নীতি দেবের সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়। দীর্ঘদিনের দাম্পত্য জীবনের ইতি টানার পর তিনি একাই ছিলেন এবং রাজনৈতিক কর্মকাণ্ড নিয়েই ব্যস্ত ছিলেন। তবে পরিবারের সদস্যরা, বিশেষ করে তাঁর মা, বারবার তাঁকে নতুন করে সংসার জীবনে ফিরে আসার পরামর্শ দিতেন। জানা যাচ্ছে, মায়ের সেই ইচ্ছাকেই সম্মান জানিয়ে দ্বিতীয়বার বিয়ের সিদ্ধান্ত নেন বিপ্লব দেব।

ত্রিপুরার রাজনৈতিক অঙ্গনে পরিচিত মুখ বিপ্লব দেবের জীবনের একটি বড় অংশ কেটেছে দিল্লিতে। রাজনৈতিক জীবনে প্রবেশের আগে তিনি সেখানে জিম ট্রেনার হিসেবেও কাজ করেছেন। সেই সময়ই নীতি দেবের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের সম্পর্ক গড়ে ওঠে এবং তাঁরা বিয়ে করেন।

এরপর ধীরে ধীরে বিজেপির সংগঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে শুরু করেন বিপ্লব দেব। ২০১৬ সালে তাঁকে ত্রিপুরা বিজেপির সভাপতি করা হয়। তাঁর নেতৃত্বেই ২০১৮ সালে ত্রিপুরায় প্রথমবার ক্ষমতায় আসে বিজেপি এবং তিনি মুখ্যমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। তবে পাঁচ বছরের মেয়াদ পূর্ণ হওয়ার আগেই ২০২২ সালে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন। পরে তাঁকে রাজ্যসভায় পাঠানো হয়। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হিসেবে জয়ী হয়ে তিনি সাংসদ হন।

বিপ্লব দেবের প্রথম পক্ষের দুই সন্তান রয়েছে। ব্যক্তিগত জীবনের নতুন অধ্যায় শুরু করলেও তিনি রাজনৈতিক দায়িত্ব পালন করে চলেছেন। তাঁর দ্বিতীয় বিয়ে নিয়ে ত্রিপুরার রাজনৈতিক মহল ও সাধারণ মানুষের মধ্যে যথেষ্ট আগ্রহ দেখা গিয়েছে। এখন সকলের নজর আগামী ২৪ জুনের রিসেপশনের দিকে।

  • Abhijit Chowdhury
    ABOUT THE AUTHOR
    Abhijit Chowdhury

    ২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More