P17A Stealth Frigate Vindhyagiri: ভারতের প্রতিরক্ষা খাতে 'আত্মনির্ভরতা'-র বার্তা আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেল গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড (জিআরসিই)। ভারতীয় নৌসেনার হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দিল পি১৭এ সিরিজের তৃতীয় তথা চূড়ান্ত অ্যাডভান্সড গাইডেড-মিসাইল স্টেলথ ফ্রিগেট 'বিন্ধ্যগিরি'। মেরেকেটে আট মাস আগেই পি১৭এ সিরিজের দ্বিতীয় রণতরী দুনাগিরি নৌসেনার হাতে তুলে দেওয়া হয়েছিল। আট মাসেরও কম সময় সেই তালিকায় যুক্ত হল 'বিন্ধ্যগিরি'। আজ ইস্টার্ন নেভাল কমান্ডের রিয়ার অ্যাডমিরাল আর এস ধালিওয়াল সেই জাহাজ গ্রহণ করেন নৌসেনার তরফে।
আধুনিক অস্ত্র এবং উন্নত প্রযুক্তি

১) ব্রহ্মস মিসাইল: ক্ষিপ্র গতিতে জলপথে শত্রুপক্ষ বা স্থলে আঘাত হানতে সক্ষম ব্রহ্মস অ্যান্টি-শিপ এবং ল্যান্ড-অ্যাটাক ক্রুজ মিসাইল।
২) বরাক ৮ মিসাইল: আকাশপথে যে কোনও হামলা রুখে দেওয়ার জন্য এতে যুক্ত করা হয়েছে আধুনিক বরাক ৮ অ্যান্টি-এয়ারক্রাফট মিসাইল।
৩) উন্নত যুদ্ধ ব্যবস্থা: জাহাজটিতে রয়েছে বিশেষ আইসা রাডার এবং আধুনিক কমব্যাট সিস্টেম।
৪) মাল্টিফোর্স: এটি একাধারে অ্যান্টি-এয়ার, অ্যান্টি-সারফেস এবং অ্যান্টি-সাবমেরিন ওয়ারফেয়ার অপারেশন চালাতে পূর্ণ সক্ষম।
৫) ডিজেল ইঞ্জিন এবং গ্যাস টারবাইনের যৌথ শক্তিতে চালিত এই ফ্রিগেটের কর্মক্ষমতা অত্যন্ত বেশি। তাতে ২২৫ জন থাকতে পারবেন। হেলিকপ্টার পরিচালনার জন্য পূর্ণাঙ্গ অ্যাভিয়েশন সুবিধা বহন করে।
P17A সিরিজের রণতরী
জিআরএসইয়ের তরফে জানানো হয়েছে, ১৪৯ মিটার দীর্ঘ এবং প্রায় ৬,৬৭০ টন ওজনের পি১৭এ সিরিজের এই রণতরীগুলি কলকাতার সংস্থার ছয় দশকেরও বেশি কার্যকালে তৈরি সবচেয়ে বড় এবং জটিল গাইডেড-মিসাইল ফ্রিগেট। এই তিন-জাহাজের প্রকল্পটি ভারতের ক্ষুদ্র, ছোটো ও মাঝারি ক্ষেত্র, স্টার্ট-আপ এবং দেশীয় যন্ত্রাংশ প্রস্তুতকারকদের ক্ষেত্রে অসংখ্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছে। পাশাপাশি দেশের রণতরী নির্মাণ খাতকে আত্মনির্ভর করতে সাহায্য করেছে বলে কলকাতার সংস্থার তরফে জানানো হয়েছে।
{{/usCountry}}জিআরএসইয়ের তরফে জানানো হয়েছে, ১৪৯ মিটার দীর্ঘ এবং প্রায় ৬,৬৭০ টন ওজনের পি১৭এ সিরিজের এই রণতরীগুলি কলকাতার সংস্থার ছয় দশকেরও বেশি কার্যকালে তৈরি সবচেয়ে বড় এবং জটিল গাইডেড-মিসাইল ফ্রিগেট। এই তিন-জাহাজের প্রকল্পটি ভারতের ক্ষুদ্র, ছোটো ও মাঝারি ক্ষেত্র, স্টার্ট-আপ এবং দেশীয় যন্ত্রাংশ প্রস্তুতকারকদের ক্ষেত্রে অসংখ্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছে। পাশাপাশি দেশের রণতরী নির্মাণ খাতকে আত্মনির্ভর করতে সাহায্য করেছে বলে কলকাতার সংস্থার তরফে জানানো হয়েছে।
{{/usCountry}}ভারতীয় নৌসেনার জন্য আরও কাজ করছে GRSE
সেইসঙ্গে জিআরএসইয়ের তরফে জানানো হয়েছে, ভারতীয় নৌসেনার জন্য আরও ১১টি প্রথম সারির প্ল্যাটফর্ম নির্মাণের কাজ করছে। এর মধ্যে রয়েছে দুটি এএসডাব্লিউ-এসডাব্লিউসি (ASW-SWC), চারটি পরবর্তী প্রজন্মের জেনারেশন অফশোর প্যাট্রোল ভেসেল (NGOPV) এবং পাঁচটি নেক্সট জেনারেশন করভেট (NGC)। এছাড়া মোট ৩৬টি অন্যান্য জাহাজ নির্মাণের কাজও বর্তমানে এই শিপইয়ার্ডে জোরকদমে চলছে।
ABOUT THE AUTHOR
অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।