...
...
Next Story

Brazil Football Federation in Bangladesh: যুবভারতী নিয়ে সন্তুষ্ট নয়, বাংলাদেশের মাঠ পরিদর্শনে ব্রাজিল! ম্যাচ পাবে ঢাকা?

Brazil Football Federation in Bangladesh: যুবভারতী ক্রীড়াঙ্গন পরিদর্শন করেন ব্রাজিলের ফুটবল ফেডারেশনের প্রতিনিধিরা। তারপর তাঁরা বাংলাদেশের ঢাকার মাঠ পরিদর্শন করলেন। সেখানে কি ব্রাজিলের ম্যাচ হবে? কী কথা হল?

Published on: Aug 23, 2026, 18:22:41 IST
Advertisement

Brazil Football Federation in Bangladesh: কলকাতায় ভারতের বিরুদ্ধে ম্যাচের আগে কি বাংলাদেশে অনুশীলন করবে ব্রাজিল দল? রবিবার ব্রাজিলের প্রতিনিধিদল ঢাকার জাতীয় স্টেডিয়াম পরিদর্শনে আসার পরই একটি মহলে এরকমই কানাঘুষো শুরু হয়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়ায়। মূলত বাংলাদেশের একটি মহলে সেই বিষয়টি নিয়ে হইচই শুরু হয়। যদিও সেরকম কোনও সম্ভাবনার কথা খারিজ করে দিলেন বাংলাদেশের ফুটবল ফেডারেশনের এক্সিকিউটিভ কমিটির সদস্য ইকবাল হোসেন। তিনি জানিয়েছেন, ভারতের বিরুদ্ধে প্রীতি ম্যাচ খেলার আগে ঢাকায় ব্রাজিল দলের অনুশীলন করা নিয়ে কোনও আলোচনাই হয়নি। বরং ভবিষ্যতে ঢাকায় একটি ম্যাচ খেলা নিয়ে ইঙ্গিত দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশের ফুটবল ফেডারেশনের সদস্য।

বাংলাদেশ বা অন্য কোনও দলের বিরুদ্ধে ঢাকায় খেলবে ব্রাজিল?

যুবভারতীতে পরিদর্শনে ব্রাজিলের ফুটবল ফেডারেশনের প্রতিনিধিরা। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)
যুবভারতীতে পরিদর্শনে ব্রাজিলের ফুটবল ফেডারেশনের প্রতিনিধিরা। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)

একইসুরে বাংলাদেশের ফুটবল ফেডারেশনের অপর এক সদস্য বলেছেন, 'তারা যে কোনও বিপক্ষে অথবা আমাদের বাংলাদেশের বিপক্ষেও খেলতে চায়। আমরা তাঁদের বুঝিয়েছি যে মাঠের কাজ চলছে। আর হয়তো দু'সপ্তাহের মধ্যে আমাদের কাজ সম্পন্ন হয়ে যাবে।'

আরও পড়ুন: Mid-Day Meal by ISKCON: তালিকায় নন্দীগ্রামও! কলকাতার পর এবার জেলাতেও মিড-ডে মিলের দায়িত্বে ইসকন

সেইসঙ্গে তিনি বলেন, 'তাঁরা আমাদের ড্রেসিংরুম, তাঁরা আমাদের পুরো স্টেডিয়াম ঘুরে দেখেছেন। তাঁরা আমাদের আশ্বস্ত করেছেন যে প্রয়োজন হলে আরও একবার এসে দেখবেন। আমাদের স্টেডিয়ামের পরিবেশ দেখে তাঁরা অত্যন্ত মুগ্ধ এবং আপ্লুত বলে জানিয়েছেন।'

আরও পড়ুন: Bengal Industrial Investment: রায়চকে যুদ্ধজাহাজ, শালিমার-খিদিরপুরে বিনিয়োগ, দেশরক্ষার সামগ্রী তৈরি করবে বাংলা

বাংলাদেশে যাওয়ার আগে যুবভারতী পরিদর্শন ব্রাজিলের দলের

আরও পড়ুন: UPSC Civil Services Success Story: মোটা বেতনের চাকরি ছেড়ে UPSC, তারইমধ্যে ৪ সরকারি চাকরি পান, ষষ্ঠবারে হলেন IRS

যুবভারতীর ঘাস, মাঠের মান খুশি নন ব্রাজিলের প্রতিনিধিরা

যদিও যুবভারতীর পরিকাঠামো নিয়ে ব্রাজিলের প্রতিনিধিরা খুব একটি সন্তোষ প্রকাশ করেনি বলে একাধিক রিপোর্টে জানানো হয়েছে। রিপোর্ট অনুযায়ী, যুবভারতীর ঘাসের যা ঘনত্ব, তাতে ব্রাজিলের ফুটবলারদের চোট লেগে যাওয়ার আশঙ্কা বলে জানান প্রতিনিধি দলের সদস্যরা। তাঁরা জানান, মান বাড়াতে হবে যুবভারতীর মাঠের। প্র্যাকটিস গ্রাউন্ডের মানও বাড়ানোর কথা বলেন ব্রাজিলের প্রতিনিধিদলের সদস্যরা।

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe