Brazilian President on Neymar: ‘ওয়ার্ক ফ্রম হোম’ বিশ্বকাপার! নেইমারকে খোঁচা ব্রাজিল প্রেসিডেন্টের, শুরু বিতর্ক

বেলো হরিজন্তের এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে লুলা বলেন, নেইমার এমন এক বিশ্বকাপার যিনি দলের অংশ হয়েও দূর থেকে কাজ করছেন। তিনি মজা করে আরও বলেন, ভবিষ্যতে হয়তো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়েই জাতীয় দল গঠন করা যাবে।

Published on: Jun 20, 2026, 11:57:18 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

বিশ্বকাপের মাঝেই নতুন বিতর্কে জড়ালেন ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার। এবার তাঁকে প্রকাশ্যে খোঁচা দিলেন খোদ ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। চোটের কারণে মাঠের বাইরে থাকা নেইমারকে উদ্দেশ্য করে লুলার মন্তব্য, তিনি সম্ভবত বিশ্বের প্রথম ফুটবলার যিনি জাতীয় দলে ডাক পেয়েও “ওয়ার্ক ফ্রম হোম” করছেন। প্রেসিডেন্টের এই রসিকতাপূর্ণ মন্তব্য ঘিরে ব্রাজিলজুড়ে শুরু হয়েছে তুমুল আলোচনা।

বেলো হরিজন্তের এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে লুলা বলেন, নেইমার এমন এক বিশ্বকাপার যিনি দলের অংশ হয়েও দূর থেকে কাজ করছেন। (REUTERS)
বেলো হরিজন্তের এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে লুলা বলেন, নেইমার এমন এক বিশ্বকাপার যিনি দলের অংশ হয়েও দূর থেকে কাজ করছেন। (REUTERS)

বেলো হরিজন্তের এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে লুলা বলেন, নেইমার এমন এক বিশ্বকাপার যিনি দলের অংশ হয়েও দূর থেকে কাজ করছেন। তিনি মজা করে আরও বলেন, ভবিষ্যতে হয়তো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়েই জাতীয় দল গঠন করা যাবে। প্রেসিডেন্টের এই মন্তব্য দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ফুটবলপ্রেমীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি করে।

৩৪ বছর বয়সী নেইমার গত মে মাসে ক্লাব ফুটবলে খেলতে গিয়ে ডান পায়ের কাফে চোট পান। সেই চোট কাটিয়ে ওঠার চেষ্টা করছেন তিনি। ব্রাজিল কোচ Carlo Ancelotti তাঁকে বিশ্বকাপ দলে রাখলেও এখনও মাঠে নামতে পারেননি। মরক্কোর বিরুদ্ধে প্রথম ম্যাচে অনুপস্থিত ছিলেন তিনি, হাইতির বিপক্ষেও খেলেননি। বর্তমানে দলের ঘাঁটি নিউ জার্সিতেই পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে রয়েছেন ব্রাজিলের সর্বকালের অন্যতম সেরা গোলদাতা।

তবে বিষয়টি শুধুই ফুটবল নয়, এর সঙ্গে রাজনীতির যোগও দেখছেন বিশ্লেষকরা। অতীতে ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট Jair Bolsonaro-এর ঘনিষ্ঠ সমর্থক হিসেবে পরিচিত ছিলেন নেইমার। অন্যদিকে বর্তমান প্রেসিডেন্ট লুলা রাজনৈতিকভাবে বলসোনারোর প্রধান প্রতিদ্বন্দ্বী। ফলে লুলার মন্তব্যের নেপথ্যে রাজনৈতিক রেষারেষির ছায়াও রয়েছে বলে মনে করছেন অনেকে।

এদিকে মাঠের লড়াইয়ে ঘুরে দাঁড়িয়েছে ব্রাজিল। বিশ্বকাপের প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ড্র করার পর হাইতিকে ৩-০ গোলে হারিয়ে জয়ের পথে ফিরেছে সেলেসাওরা। ম্যাথেউস কুনহার জোড়া গোল এবং ভিনিসিয়ুস জুনিয়রের গোল ব্রাজিলকে স্বস্তি দিয়েছে। তবে দলের সমর্থকদের একাংশের নজর এখন নেইমারের দিকেই। নকআউট পর্বের আগে তিনি পুরোপুরি সুস্থ হয়ে ফিরতে পারবেন কি না, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। বিশ্বকাপের মঞ্চে ব্রাজিল যখন ষষ্ঠ শিরোপার স্বপ্ন দেখছে, তখন দলের সবচেয়ে পরিচিত মুখকে ঘিরে প্রেসিডেন্টের এই মন্তব্য নতুন বিতর্কের জন্ম দিল। তবে নেইমারের প্রত্যাবর্তন হলে সেই বিতর্ককে মাঠের পারফরম্যান্স দিয়েই চাপা দিতে চাইবে ব্রাজিল শিবির।

  • Abhijit Chowdhury
    ABOUT THE AUTHOR
    Abhijit Chowdhury

    ২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More