...
...
Next Story

BSF Jawan body found near Bangladesh Border: BSF জওয়ানের মৃতদেহ উদ্ধার বাংলাদেশ সীমান্তের কাছে, নিখোঁজ ছিলেন ২ দিন ধরে

BSF Jawan body found near Bangladesh Border: বাংলাদেশ সীমান্তের কাছে বিএসএফ জওয়ানের মৃতদেহ উদ্ধার করা হল। নিখোঁজ ছিলেন গত দু'দিন ধরে। সন্দেহভাজন গরুপাচারকারীদের ধরার সময় নিখোঁজ হয়ে গিয়েছিলেন। আজ মৃতদেহ উদ্ধার করা হল।

Published on: Nov 25, 2026, 13:18:21 IST
Advertisement

BSF Jawan body found near Bangladesh Border: বাংলাদেশ সীমান্তের কাছে গরুপাচারকারীদের ধাওয়া করার সময় থেকে খোঁজ মিলছিল না। দু'দিন পরে সেই বিএসএফ জওয়ানের মৃতদেহ উদ্ধার করা হল। তাঁর বয়স ৩২। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, বুধবার সকালে ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া অসমের শ্রীভূমি জেলায় কুশিয়ারা নদী থেকে তাঁর দেহ উদ্ধার করা হয়েছে। তবে কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা স্পষ্ট নয়। প্রাথমিকভাবে দেহে আঘাতের চিহ্ন না মিললেও ময়নাতদন্তের পরই মৃত্যুর প্রকৃত কারণ বোঝা যাবে বলে বিএসএফ সূত্রে খবর।

বাংলাদেশ সীমান্তের কাছে বিএসএফ জওয়ানের মৃতদেহ উদ্ধার করা হল। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএনআই)
বাংলাদেশ সীমান্তের কাছে বিএসএফ জওয়ানের মৃতদেহ উদ্ধার করা হল। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএনআই)

ভারত-বাংলাদেশ সীমান্তে মোতায়েন ছিলেন

আদতে তেলাঙ্গানার বাসিন্দা তথা বিএসএফ কনস্টেবল (ডিজি) কে ভেনু মোতায়েন ছিলেন অসমের কাটিগোরার ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া হরিনগর আউটপোস্টে। সেখানেই গোপন সূত্রে খবর আসে যে সীমান্ত দিয়ে গরুপাচারের চেষ্টা করবে চার-পাঁচজন।

আরও পড়ুন: Bengal Minister on Bangladesh: হাসিনা ফেরার মধ্যেই ‘বাংলাদেশ নিয়ে নেব আমরা’, হুংকার উঠল ভারত থেকে, ডেডলাইনও ঠিক

পাচারকারীদের নদীতে ঝাঁপ দেন ২ বিএসএফ জওয়ান

সংবাদসংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, কাছারের স্পেশাল পুলিশ সুপার পার্থপ্রতিম দাস জানিয়েছিলেন যে গোপন সূত্রে খবর পেয়ে রবিবার এবং সোমবারের মধ্যবর্তী রাতে সন্দেহভাজন গরুপাচারকারীদের ধরার চেষ্টা করেন কনস্টেবল (ডিজি) ভেনু এবং হেড কনস্টেবল জিতেন্দ্র যাদব। সেইসময় সন্দেহভাজন পাচারকারীরা নদীর জলে ঝাঁপ দেয়। তাদের ধরতে জলে নামেন বিএসএফের দুই জওয়ানও। হেড কনস্টেবল যাদব সাঁতার কেটে নদীতীরে ফিরে এলেও খোঁজ মিলছিল কনস্টেবল (ডিজি) ভেনুর।

তাঁর খোঁজে অভিযান শুরু করে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ), রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (এসডিআরএফ) এবং রিভার পুলিশের দল। আজ বিএসএফের মিজোরাম এবং কাছার ফ্রন্টিয়ারের ডেপুটি ইনস্পেক্টর জেনারেল (ডিআইজি) আহসান শাহেদি জানান, বুধবার সকাল ৮ টা ২০ মিনিট নাগাদ স্টিমারঘাটের কাছে নিখোঁজ বিএসএফ জওয়ানের দেহ উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন: Priyanka Gandhi Vadra: ‘চোর হ্যায় তেরা চাচা!' শুনেই সহপাঠীকে সপাটে চড়, শৈশবের অজানা অধ্যায়ের ঝাঁপি খুললেন প্রিয়াঙ্কা

রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষকৃত্য সম্পন্ন করা হবে

তিনি জানিয়েছেন, প্রাথমিক তদন্তে যা উঠে এসেছে, তাতে বিএসএফ জওয়ানের শরীরে বাহ্যিক কোনও আঘাতের চিহ্ন মেলেনি। ময়নাতদন্তের জন্য তাঁর দেহ পাঠানো হচ্ছে শিলচর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে। তারপর আকাশপথে তেলাঙ্গানার বাড়িতে তাঁর দেহ উড়িয়ে নিয়ে যাওয়া হবে। সঙ্গে থাকবেন বিএসএফ জওয়ানরা। সেখানেই পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষকৃত্য সম্পন্ন করা হবে।

 

ABOUT THE AUTHOR

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks