...
...
Next Story

Cab pre-ride tips banned: ক্যাব বুকিংয়ের সময় টিপস চাওয়া যাবে না, নির্দেশ কেন্দ্রের, বকশিস দেওয়া বন্ধ?

Cab pre-ride tips banned: ক্যাব বুকিংয়ের সময় টিপস চাওয়া যাবে না, কড়া নির্দেশ দিল কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও হাইওয়ে মন্ত্রক। সম্প্রতি ক্যাব বুকিং অ্যাপে লক্ষ্য করা যাচ্ছিল যে যাত্রা শুরু বা রাইড নিশ্চিত হওয়ার আগেই টিপস প্রদানের অপশন আসছিল।

Published on: Aug 13, 2026, 12:51:13 IST
Advertisement

Cab pre-ride tips banned: অ্যাপ ক্যাব বুক করার আগেই চালকদের টিপস দেওয়ার অপশন আসে? এবার থেকেই সেই ধারায় ইতি টানার কড়া নির্দেশ দিল কেন্দ্রীয় সরকার। সম্প্রতি বিভিন্ন সংস্থার অ্যাপ ক্যাব বুক করার সময় সেই টিপস দেওয়ার অপশন দেওয়া হয়। কোনও অ্যাপের ক্ষেত্রে ১০ টাকা, ২০ টাকা, ৩০ টাকার মতো টিপস যোগ করার অপশন থাকে; আবার কোনও কোনও ক্ষেত্রে সেই অঙ্কটা আরও বেশি দেওয়া থাকে। কিন্তু কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও হাইওয়ে মন্ত্রকের তরফে স্পষ্টভাবে জানানো হয়েছে, যাত্রা শুরুর সময় কোনওভাবেই টিপস দেওয়ার অপশন রাখা যাবে না।

বুকিংয়ের আগে টিপস নেওয়া চলবে না

ক্যাব বুকিংয়ের সময় টিপস চাওয়া যাবে না বলে নির্দেশ দিল কেন্দ্র। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ন্যানো ব্যানানা দিয়ে তৈরি)
ক্যাব বুকিংয়ের সময় টিপস চাওয়া যাবে না বলে নির্দেশ দিল কেন্দ্র। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ন্যানো ব্যানানা দিয়ে তৈরি)

সাম্প্রতিক সময়ে বিভিন্ন ক্যাব বুকিং অ্যাপে লক্ষ্য করা যাচ্ছিল যে যাত্রা শুরু বা রাইড নিশ্চিত হওয়ার আগেই গ্রাহকদের স্ক্রিনে ‘Advance Tip’, ‘Choose an Add-on’ অথবা 'Improve your chances of quicker ride confirmation'-এর মতো বার্তা ভেসে উঠত। অভিযোগ, সেই টিপসের মাধ্যমে যাত্রীদের পরোক্ষভাবে বোঝানো হত যে চালককে আগাম টিপস দিলে গাড়ি পাওয়ার সম্ভাবনা বাড়বে। অনেকেই এরকম অভিজ্ঞতার সম্মুখীনও হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

অবলিম্বে সরিয়ে ফেলতে হবে

সেই আবহে কেন্দ্রীয় সরকার স্পষ্ট নির্দেশ দিয়েছে, ২০২৫ সালের মোটর ভেহিকেল অ্যাগ্রিগেটর গাইডলাইন অনুযায়ী সমস্ত ক্যাব সংস্থাকে নিজেদের মোবাইল অ্যাপ ও ডিজিটাল প্ল্যাটফর্ম অবিলম্বে পর্যালোচনা করতে হবে। যে ফিচারগুলি সরকারি নির্দেশিকা মেনে চলছে না, সেগুলো অবিলম্বে সরিয়ে ফেলতে হবে।

আরও পড়ুন: New Garia to Salt Lake Sector V Metro: দেড় ঘণ্টার রাস্তা যেতে লাগবে ৩৫ মিনিট- ২০২৬-র মধ্যে কলকাতার এই রুটে চলবে মেট্রো

আরও পড়ুন: IPS Trainee faces Bribe Charge: ৫০০ টাকা ঘুষ দিতেও 'বাজে লেগেছিল', এখন ১ কোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগে বিদ্ধ সেই IPS

তাহলে টিপস দেওয়া পুরোপুরি বন্ধ?

তবে এমনিতে চালকদের টিপস দেওয়ার ক্ষেত্রে পুরোপুরি নিষেধাজ্ঞা জারি করা হয়নি। ২০২৫ সালের মোটর ভেহিকেল অ্যাগ্রিগেটর গাইডলাইন অনুুযায়ী, রাইড শেষ হওয়ার পর চছা যাত্রা সম্পূর্ণ হওয়ার পরই কেবলমাত্র টিপস দেওয়া যাবে। আর সেই টিপসের টাকার পুরোটাই পাবেন চালক। অ্যাগ্রিগেটর টাকা কেটে নিতে পারবে না।

আরও পড়ুন: Rain Forecast till 19th August in Bengal: ভারী বৃষ্টিতে ভাসবে কলকাতা-সহ পুরো দক্ষিণবঙ্গ, লাল সতর্কতা ২ জেলায়, কবে কমবে?

আর সেটাই স্মরণ করিয়ে মন্ত্রকের তরফে বলা হয়েছে যে টিপস দেওয়ার বিষয়টি সম্পূর্ণ ঐচ্ছিক হতে হবে। অ্যাপগুলো এমন কোনও ব্যবস্থা ব্যবহার করতে পারবে না, যা বিভ্রান্তিকর এবং নিয়ম লঙ্ঘনকারী। অর্থাৎ টিপস দেওয়া বাধ্যতামূলক নয়। যাঁর ইচ্ছা হবে, তিনি চালককে টিপস দিতে পারবেন যাত্রা শেষ হওয়ার পরে।

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe