Captain Smit Machchhar Health Update: উদ্বেগ কিছুটা কাটল। ভারতের ‘গর্ব’ ক্যাপ্টেন স্মিত মুচ্ছার সুস্থ হয়ে উঠছেন বলে সংযুক্ত আরব আমিরশাহিতে অবস্থিত ভারতীয় দূতাবাসের তরফে জানানো হয়েছে। সৌদি আরব থেকে আবুধাবিতে উড়িয়ে নিয়ে আসার পরে বৃহস্পতিবার ভারতীয় দূতাবাসের তরফে বলা হয়েছে, ‘আজ হাসপাতালে ক্যাপ্টেন স্মিত মচ্ছর এবং তাঁর পরিবারের সঙ্গে দেখা করেছেন ভারতীয় রাষ্ট্রদূত দীপক মিত্তল। ক্যাপ্টেন মুচ্ছার ভালো আছেন এবং দ্রুত সুস্থ হয়ে উঠছেন। তাঁর চিকিৎসা এবং সার্বিক সুস্থতার জন্য স্থানীয় প্রশাসনের সঙ্গে লাগাতার যোগাযোগ রেখে চলেছে ভারতীয় দূতাবাস।’
ওমানি কো-পাইলটের বিরুদ্ধে বিস্ফোরক দাবি সতীর্থের

আর যে ওমানি কো-পাইলটের কারণে স্মিতকে এরকম ভয়াবহ পরিস্থিতির মুখে পড়তে হয়েছিল, তাঁর বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ উঠেছে। চ্যানেল ১৬-র বিদেশ বিষয়ক সাংবাদিক জোসেফ ইসরায়েলকে দেওয়া সাক্ষাৎকারে ফ্লাই দুবাইয়ের অপর এক পাইলট জানিয়েছেন, ওমানের কো-লাইটের ‘চরম ধর্মীয় আচরণ’ লক্ষ্য করা যেত। তাঁর কথায়, ‘মহিলাদের সঙ্গে হাত মেলাতে অস্বীকার করত।’
‘উগ্র ইসলামি’ ধারায় মগজধোলাই, দাবি নেতানিয়াহুর
যে ওমানি কো-পাইলটকে ‘উগ্র ইসলামি’ ধারায় মগজধোলাই হয়েছে বলে দাবি করেছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ফক্স নিউজের সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, প্রাথমিকভাবে যে তথ্য পাওয়া গিয়েছে, তাতে মনে করা হচ্ছে যে প্লেন দুর্ঘটনা ঘটানোর চেষ্টা করছিল ওমানের কো-পাইলট। সম্ভবত একাই সেই কাজটা করার চেষ্টা করছিল বলে দাবি করেছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী।
আরও পড়ুন: UPSC Success Story: ঠাকুরদা ছিলেন চম্বলের কুখ্যাত ডাকাত! আইআইটি-ইউপিএসসি পাস করে তাক লাগালেন নাতি
ক্যাপ্টেন স্মিতকে কুর্নিশ পুরো বিশ্বের
{{/usCountry}}আরও পড়ুন: UPSC Success Story: ঠাকুরদা ছিলেন চম্বলের কুখ্যাত ডাকাত! আইআইটি-ইউপিএসসি পাস করে তাক লাগালেন নাতি
ক্যাপ্টেন স্মিতকে কুর্নিশ পুরো বিশ্বের
{{/usCountry}}তারইমধ্যে ক্যাপ্টেন স্মিতকে কুর্নিশ জানিয়েছেন নেতানিয়াহু। সংযুক্ত আরব আমিরশাহি থেকে ইজরায়েলগামী ফ্লাই দুবাইয়ের বিমানের ককপিটের ভিতরে আচমকা ছুরি নিয়ে হামলার জেরে গুরুতর আহত হয়ে যে সাহসিকতার পরিচয় দেন ক্যাপ্টেন স্মিত, তা নিয়ে নেতানিয়াহু প্রশংসা করেন বলেন যে গুরুতর আহত হয়েও হামলাকারীকে নিয়ন্ত্রণে আনার সুযোগ করে দিয়েছিলেন ভারতীয় পাইলট। এই সাহসী পদক্ষেপের ফলে ১৭৪ জনের জীবন রক্ষা পেয়েছে।
একইসুরে ক্যাপ্টেন স্মিতকে স্যালুট জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ‘চরম বিপদের মুখে এবং গুরুতর আহত হওয়া সত্ত্বেও তিনি অসামান্য সাহসিকতা ও অন্যদের জীবন রক্ষার ক্ষেত্রে অবিচল সংকল্পের পরিচয় দিয়েছেন (ক্যাপ্টেন স্মিত)। তাঁর বীরত্ব শত-শত মানুষের জীবন বাঁচাতে এবং একটি বড় বিপর্যয় এড়াতে সহায়তা করেছে। ক্যাপ্টেন মচ্ছরকে নিয়ে ভারত গর্বিত। তাঁর দ্রুত আরোগ্য, নতুন শক্তি ও সুস্বাস্থ্যের জন্য প্রার্থনা করছি।’