India hits Kirana Hills: পাকের পরমাণু হাব কিরানা হিলসে আছড়ে পড়েছিল ভারতীয় ড্রোন! ফাঁস খোদ তৎকালীন CDS-র

India hits Kirana Hills: পাকিস্তানের পরমাণু হাব কিরানা হিলসে সম্ভবত আছড়ে পড়েছিল ভারতীয় ড্রোন, জানালেন অপারেশন সিঁদুরের সময় ভারতের চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান। পুরো বিষয়টি ফাঁস করলেন তিনি।

Published on: Aug 25, 2026, 20:48:24 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

ভারত কি পাকিস্তানের পরমাণু ‘হাব’ কিরানা হিলসে আক্রমণ চালিয়েছে? অপারেশন সিঁদুরের সময় ভারতীয় বায়ুসেনার তৎকালীন ডিরেক্টর জেনারেল অফ এয়ার অপারেশনস একে ভারতীকে সেই প্রশ্নটা করার পরে তাঁর মুখে যে একটা হালকা হাসির রেশ দেখা গিয়েছিল, তা নিয়ে কম জল্পনা হয়নি। আর এবার ভারতের প্রাক্তন চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান জানালেন যে কিরানা হিলসে সত্যিই আছড়ে পড়েছিল ভারতীয় ড্রোন (লয়টারিং অ্যামিউনেশন- ড্রোন ও তাতে মিসাইল থাকে, নির্দিষ্ট টার্গেট না পাওয়া পর্যন্ত ঘুরে বেড়ায়)। তবে সেটা ইচ্ছাকৃতভাবে নয়। অনিচ্ছাকৃতভাবেই কিরানা হিলসে একটি ড্রোন আছড়ে পড়েছিল বলে জানালেন ভারতের প্রাক্তন চিফ অফ ডিফেন্স স্টাফ।

পাকিস্তানের পরমাণু হাব কিরানা হিলসে সম্ভবত আছড়ে পড়েছিল ভারতীয় ড্রোন, জানালেন তৎকালীন CDS জেনারেল অনিল চৌহান। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ন্যানো ব্যানানা দিয়ে তৈরি)
পাকিস্তানের পরমাণু হাব কিরানা হিলসে সম্ভবত আছড়ে পড়েছিল ভারতীয় ড্রোন, জানালেন তৎকালীন CDS জেনারেল অনিল চৌহান। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ন্যানো ব্যানানা দিয়ে তৈরি)

'অপারেশন সিঁদুরের সাংবাদিক বৈঠকে ঠিকই বলা হয়েছিল'

সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার নয়াদিল্লির বিবেকানন্দ সেন্টারে একটি অনুষ্ঠানে ভারতের প্রাক্তন চিফ অফ ডিফেন্স স্টাফ বলেন যে 'ভারতী সঠিকভাবেই বলেছিলেন যে আমরা কিরানা হিলসে আক্রমণ করিনি।' আর ‘ভারতী’ হলেন অবসরপ্রাপ্ত ভারতীয় বায়ুসেনার ডিরেক্টর জেনারেল অফ এয়ার অপারেশনস একে ভারতী। যিনি অপারেশন সিঁদুরের সময় ভারতীয় বায়ুসেনার হয়ে সাংবাদিক বৈঠক করতেন।

আরও পড়ুন: Bangladesh on Chinese J-10CE Fighter Jet: পাকিস্তানের 'গ্যাস' খেল বাংলাদেশ! ভারতের সঙ্গে টানাপোড়েনের সময় করল বড় ঘোষণা

কীভাবে কিরানা হিলসে আছড়ে পড়ে ভারতীয় ড্রোন?

আর কিরানা হিলসের সেই কাহিনীর বর্ণনা করে ভারতের প্রাক্তন চিফ অফ ডিফেন্স বলেন, ‘ওই হামলার আগে আমরা সারগোদা এবং সারগোদা থেকে ১০ কিলোমিটার উত্তরে অবস্থিত কিরানা হিলস এলাকায় প্রচুর পরিমাণে লয়টারিং অ্যামিউনেশন পাঠিয়েছিলাম। এই ধরনের গোলাবারুদ মূলত সারগোদা ও এর আশপাশের এলাকায় থাকা রেডারগুলির সন্ধানে আকাশে ঘুরে বেড়াচ্ছিল। এগুলির একটি নির্দিষ্ট কার্যকাল থাকে। এটি প্রায় দুই ঘণ্টা ধরে আকাশে চক্কর দিতে পারে; যদি এই সময়ের মধ্যে কোনও লক্ষ্যবস্তু খুঁজে না পায়, তবে এটি কোনও এক জায়গায় আঘাত হানে। সেটা নিশ্চয়ই হয়েছিল এবং এটি সম্ভবত ওই পাহাড়গুলোর কোনও একটিতে গিয়ে আঘাত করেছিল।’

আরও পড়ুন: Fish Market named after PM Modi: মোদীর নামে মাছের বাজার! ‘উনি জীবনেও সামুদ্রিক জীবন খাননি, সম্পূর্ণ নিরাষিমাশী’

খারাপ আবহাওয়ায় স্কার্দু বাতিল, ছিন্নভিন্ন হয়েছিল ভোলারি

সেই রেশ ধরে তিনি আরও জানিয়েছেন, পাকিস্তান-অধিকৃত কাশ্মীরের স্কার্দুতে আক্রমণের জন্য ভারতীয় বায়ুসেনাকে অনুমতি দেওয়া হয়েছিল। তবে সেই পরিকল্পনা বাতিল করা হয়েছিল খারাপ আবহাওয়ার কারণে। পরিবর্তে ভোলারিতে আক্রমণ চালানো হয়েছিল। আর ভারতের আক্রমণের পরে ভোলারির হ্যাঙ্গারের ভয়াবহ ছবিটা দেখেছিল পুরো বিশ্ব।

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More