Indian CDS on Pakistan space growth: মহাকাশ ক্ষেত্রে পাকিস্তানের গতিপ্রকৃতি নিয়ে চোখ-কান খোলা রাখার কথা বললেন ভারতের চিফ অফ ডিফেন্স স্টাফ (সিডিএস) জেনারেল এনএস রাজা সুব্রমণি। তিনি জানিয়েছেন, মূলত চিনের সহায়তায় মহাকাশ ক্ষেত্রে সামর্থ্য বেড়েছে ইসলামাবাদের। পাশাপাশি মক্কা প্রতিরক্ষা চুক্তির প্রেক্ষিতে তুরস্কের থেকেও মহাকাশ ক্ষেত্রে পাকিস্তান সহায়তা পাবে বলে ধরে নিয়ে এগোতে হবে। অর্থাৎ ভারতকে সেভাবে ঘুঁটি সাজাতে হবে বলে জানিয়েছেন সিডিএস জেনারেল সুব্রমণি।
কী বললেন ভারতের চিফ অফ ডিফেন্স স্টাফ?

শুক্রবার নয়াদিল্লিতে বিবেকানন্দ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের আয়োজিত অনুষ্ঠানে একটি প্রশ্নের প্রেক্ষিতে সিডিএস জেনারেল সুব্রমণি বলেন, ‘চিনা সহায়তায় মহাকাশ ক্ষেত্রে পাকিস্তানের সামর্থ্য বাড়ছে। তাছাড়াও নিজের দক্ষতা বাড়ানোর চেষ্টা করছে পাকিস্তানের সুপারকো (স্পেস অ্যান্ড আপার অ্যাটমোস্ফিয়ার রিসার্চ কমিশন)। এখন আমাদের এটাও ধরে নিতে হবে যে তুরস্কও সহায়তা করতে পারে।’
গুরুত্বপূর্ণ সময় সেই মন্তব্য করেছেন CDS
আর তিনি এমন একটা সময় সেই মন্তব্য করেছেন, যখন এটা স্পষ্ট হয়ে গিয়েছে গত বছর অপারেশন সিঁদুরের সময় পাকিস্তান, চিন ও তুরস্কের মধ্যে ঘনিষ্ঠ সামরিক সহযোগিতার ।সেই প্রসঙ্গ টেনে জেনারেল সুব্রমণি জানান যে চিনের সাহায্যে পাকিস্তানের মহাকাশ প্রযুক্তি দ্রুত উন্নত হচ্ছে এবং পাকিস্তানের মহাকাশ সংস্থা নিজস্ব সক্ষমতা বাড়াতে কাজ করছে। এর পাশাপাশি তুরস্কের সহযোগিতার বিষয়টিও ভারতের কৌশলগত মূল্যায়নে ধরতে হবে বলে তিনি স্পষ্ট করেন।
তিনি বলেন, ‘গোয়েন্দা তথ্য, নজরদারি ও অনুসন্ধানের পাশাপাশি অবস্থান, দিক পরিবর্তন এবং সময়ের ক্ষেত্রে চিনের যে ক্ষমতা আছে, তার সবই পাকিস্তান পাবে। এই বিষয়টা আমাদের বিবেচনায় রাখতে হবে। তাই আমাদের নিজেদের সামর্থ্য বাড়ানোর দিকে নজর দিতে হবে।’
{{/usCountry}}তিনি বলেন, ‘গোয়েন্দা তথ্য, নজরদারি ও অনুসন্ধানের পাশাপাশি অবস্থান, দিক পরিবর্তন এবং সময়ের ক্ষেত্রে চিনের যে ক্ষমতা আছে, তার সবই পাকিস্তান পাবে। এই বিষয়টা আমাদের বিবেচনায় রাখতে হবে। তাই আমাদের নিজেদের সামর্থ্য বাড়ানোর দিকে নজর দিতে হবে।’
{{/usCountry}}আরও পড়ুন: Parliament: 'লড়াই চলছে!' সংসদের বিশেষ অধিবেশন নিয়ে বিরোধীদের নিশানায় কেন্দ্র, পাল্টা তোপ শাহ'র
মহাকাশ নজরদারির তৃতীয় পর্যায় ও বেসরকারি খাতের ভূমিকা
এই চ্যালেঞ্জ মোকাবিলায় ভারতের মহাকাশ থেকে নজরদারি (এসবিএস) মিশনের তৃতীয় পর্যায় বা ফেজ-৩ বড় ভূমিকা নেবে বলে জানান সিডিএস। ২০২৪ সালের অক্টোবরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি (সিসিএস) অনুমোদিত ২৬,৯৬৮ কোটি টাকার এই প্রকল্পের আওতায় আগামী তিন বছরে ৫২টি বিশেষ সামরিক উপগ্রহ উৎক্ষেপণের পরিকল্পনা রয়েছে।
হেডকোয়ার্টার্স ইন্টিগ্রেটেড ডিফেন্স স্টাফের অধীনস্থ ডিফেন্স স্পেস এজেন্সির নেতৃত্বে পরিচালিত এই কর্মসূচিতে ইসরো ২১টি উপগ্রহ তৈরি ও উৎক্ষেপণ করবে এবং বাকি ৩১টি উপগ্রহের দায়িত্বে থাকবে বেসরকারি সংস্থাগুলি। জেনারেল সুব্রমণি জানান, এসবিএস-৩ চালু হলে ভারতের সক্ষমতা বহুগুণ বাড়বে এবং দ্রুত ও বেশি সংখ্যায় স্যাটেলাইট তৈরি ও উৎক্ষেপণের জন্য দেশীয় বেসরকারি উদ্যোগগুলির সঙ্গে যৌথভাবে কাজ চলছে।
ABOUT THE AUTHOR
অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।