Mamata meditation for Delimitation Bill: স্টালিনের 'রাগ' ভাঙাতে মমতার দ্বারস্থ কংগ্রেস, মোদী সরকারকে রুখতে ভরসা ‘রয়াসন’?

Mamata meditation for Delimitation Bill: ডিএমকের ‘রাগ’ ভাঙাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ সোনিয়া গান্ধীরা। লোকসভার আসন পুনর্বিন্যাস করে মহিলা সংরক্ষণ চালু সংক্রান্ত বিল নিয়ে ময়দানে নেমেছে শাসক ও বিরোধী পক্ষ।

Published on: Nov 27, 2026, 18:24:35 IST
As Prefered on
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

Mamata meditation for Delimitation Bill: এমকে স্টালিনের 'রাগ' ভাঙাতে কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হয়েছে বলে দাবি করা হল। সূত্র উদ্ধৃত করে সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে জানানো হয়েছে, লোকসভার আসন পুনর্বিন্যাস করে মহিলা সংরক্ষণ চালু সংক্রান্ত বিল নিয়ে যাতে ডিএমকে যাতে নরেন্দ্র মোদী সরকারের দিকে ঝুঁকে না যায়, সেজন্য মধ্যস্থতাকারী হিসেবে মমতা কাজ করছেন। মমতার মধ্যস্থতায় ডিএমকে এবং কংগ্রেসের মধ্যে বরফ গলেছে কিনা, তা অবশ্য স্পষ্ট নয়। কিন্তু বর্তমানের পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রীর দিকে তাকিয়ে আছে কংগ্রেস।

ডিএমকের রাগ ভাঙাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ সোনিয়া গান্ধীরা। (ফাইল ছবি, সৌজন্যে রয়টার্স)
ডিএমকের রাগ ভাঙাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ সোনিয়া গান্ধীরা। (ফাইল ছবি, সৌজন্যে রয়টার্স)

স্টালিনের সঙ্গে মমতার ব্যক্তিগত রসায়ন ভালো

ওই প্রতিবেদন অনুযায়ী, কংগ্রেস নেতারা জানিয়েছেন যে ডিএমকে সুপ্রিমো তথা তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী স্টালিনের সঙ্গে মমতার ব্যক্তিগত রসায়ন ভালো। সেটা মাথা রেখেই বিরোধীদের 'ইন্ডিয়া' জোটের অন্যতম বর্ষীয়ান নেত্রীকেই মধ্যস্থতার দায়িত্ব দেওয়া হয়েছে। কালীঘাট তৃণমূল কংগ্রেসের তরফেও নিশ্চিত করা হয়েছে যে ডিএমকের সঙ্গে নিয়মিত কথাবার্তা চালিয়ে যাচ্ছেন মমতা।

বিরোধী কণ্ঠস্বর সবথেকে জোরালো ছিল ডিএমকেরই

যদিও মাসকয়েক আগে যখন প্রাথমিকভাবে সংসদে লোকসভার আসন পুনর্বিন্যাস করে মহিলা সংরক্ষণ চালু সংক্রান্ত বিল পেশ করেছিল মোদী সরকার, তখন ইন্ডিয়া জোটের দিকেই ছিল। এমনকী ইন্ডিয়া জোটের মধ্যে বিল-বিরোধী কণ্ঠস্বর সবথেকে জোরালো ছিল ডিএমকেরই।

তবে পরিস্থিতি পালটে যায় তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের পরে। ভোটের আগে ডিএমকের সঙ্গে জোট বেঁধে লড়লেও নির্বাচনের পরে বিজয়ের টিভিকে পার্টিকে সমর্থন জানায় কংগ্রেস। তারপর থেকেই কংগ্রেসের সঙ্গে ডিএমকের সম্পর্ক একেবারে তলানিতে ঠেকেছে।

ডিএমকের ২২ জন সাংসদের ভোটের ‘মূল্য’

আর সেটারই সদ্ব্যবহার করার চেষ্টা করেছে মোদী সরকার। গতবার সংখ্যার অভাবে লোকসভায় বিল পাশ করাতে পারেনি। বিরোধীদের তুলনায় বেশি ভোট হলেও সংবিধান সংশোধনী বিল পাশ করানোর জন্য যে দুই-তৃতীয়াংশ সংখ্যা প্রয়োজন ছিল, সেটা জোগাড় করতে পারেনি। তার ফলে এক দশক পরে প্রথমবার জোরালো ধাক্কা খায় মোদী সরকার।

আরও পড়ুন: Delimitation Bill: তৃণমূলের ২০ বিদ্রোহী, ২২ ডিএমকে সাংসদ ও লোকসভার অঙ্ক! আসন পুনর্বিন্যাস বিলে সংখ্যাতত্ত্বের বিশ্লেষণ

কিন্তু এবার ছবিটা পালটে গিয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। আপাতত যা পরিস্থিতি, তাতে লোকসভার ৫৪৩টি আসনের মধ্যে তিনটি খালি আছে। অর্থাৎ ভোটাভুটির দিন সকলে হাজির থাকলে সংবিধান সংশোধনী বিল পাশ করাতে ৩৬০ প্রয়োজন হবে সরকারের। তৃণমূলত্যাগী ও এনসিপিআইয়ের ২০ জন সাংসদকে ধরে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের হাতে ৩২১ জন আছেন। অর্থাৎ আরও কমপক্ষে ৩৯ জনের সমর্থন প্রয়োজন।

আরও পড়ুন: SAP Layoff: চাকরি হারাবে ১০,০০০ জন! এবার কর্মী ছাঁটাই করছে ইউরোপের বৃহত্তম টেক জায়ান্ট

সেখানেই ডিএমকের গুরুত্ব বৃদ্ধি পেয়ে গিয়েছে। ডিএমকের হাতে ২২ জন সাংসদ আছেন। তাঁরা যদি সকলেই সমর্থন করেন, তাহলে মোদী সরকার ম্যাজিক ফিগারের একেবারে কাছে চলে আসবে। তাছাড়া অন্যান্য দলের সমর্থন নিয়ে ৩৬০ ছুঁয়ে ফেলার বিষয়ে আত্মবিশ্বাসী পদ্মশিবির।

আরও পড়ুন: Bangladesh Unrest: অগ্নিগর্ভ বাংলাদেশ! বাসে আগুন-বোমাবাজি, ধৃত ৩৩৮ আওয়ামী লিগ কর্মী, গোপালগঞ্জে বন্ধ মোবাইল ব্যাঙ্কিং

রাজনৈতিক মহলের মতে, ডিএমকের সমর্থন পেতে স্টালিনদের জোড়া দাবি মেনেও নেওয়া হয়েছে সংশোধিত বিলে। যে বিলের খসড়ায় আজ অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। কিন্তু কংগ্রেস কোনওভাবেই চাইছে না যে ডিএমকের ভোট যাক মোদী সরকারের দিকে। তাই স্টালিনদের ‘রাগ’ ভাঙানোর জন্য মমতার দ্বারস্থ হয়েছে বলে ওই রিপোর্টে দাবি করা হয়েছে।

ABOUT THE AUTHOR

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।