Petrol Diesel Export Duty: পেট্রোল, ডিজেল, এটিএফ-র রপ্তানি শুল্কে কমতি! সিদ্ধান্ত কেন্দ্রের, কার্যকর কবে?

পেট্রোল, ডিজেল, এটিএফ-র রপ্তানি শুল্ক নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র।

Published on: May 31, 2026, 10:00:58 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

মধ্যপ্রাচ্যে যুদ্ধের আঁচ গত কয়েক মাস ধরেই পড়তে শুরু করেছে বিশ্ব বাজারে। বিশেষত ইরান যুদ্ধের জেরে হরমুজ প্রণালীতে জাহাজ যাতায়াতের রাস্তা উদ্বেগজনক হতেই তার প্রভাব জ্বালানি সরবরাহে পড়েছে। এই অবস্থায় দেশে ক্রমেই বাড়ছে পেট্রোল, ডিজেলের দাম। এদিকে, পেট্রোল ও ডিজেল, এটিফের রপ্তানি শুল্ক কমিয়ে দিয়েছে কেন্দ্র।

পেট্রোল, ডিজেল, এটিএফ-র রপ্তানি শুল্কে কমতি! সিদ্ধান্ত কেন্দ্রের, কার্যকর কবে?। (ছবিটি প্রতীকী, সৌজন্যে হিন্দুস্তান টাইমস)
পেট্রোল, ডিজেল, এটিএফ-র রপ্তানি শুল্কে কমতি! সিদ্ধান্ত কেন্দ্রের, কার্যকর কবে?। (ছবিটি প্রতীকী, সৌজন্যে হিন্দুস্তান টাইমস)

অ্যাভিয়েশন টারবাইন ফুয়েল বা এটিএফ, পেট্রোল, ডিজেল এই সমস্ত জ্বালানির ওপর বাড়তি রপ্তানি শুল্কের পরিমাণ কমালো কেন্দ্র। শনিবার জারি হওয়া এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১ জুন থেকে কার্যকর হবে নয়া শুল্কহার। তবে দেশের বাজারে বিক্রি হওয়া পেট্রল ও ডিজেলের উপর আবগারি শুল্কে কোনও পরিবর্তন হচ্ছে না আপাতত। রাত পোহালেই সংশোধিত হারে লাগু হবে এই রপ্তানি শুল্কের হার। পেট্রল রপ্তানির উপর আরোপিত শুল্ক ছিল ৩ টাকা। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, যা কমিয়ে লিটার প্রতি ১.৫ টাকা করা হয়েছে। ডিজেলের রপ্তানি শুল্ক লিটার প্রতি ১৬.৫ টাকা থেকে ১৩.৫ টাকা করা হয়েছে। অন্যদিকে এটিএফর রপ্তানি শুল্ক কমিয়ে ৯.৫ টাকা করা হয়েছে। আগে যা ছিল ১৬ টাকা।

উল্লেখ্য, কেন্দ্রের তরফে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেল, পেট্রল, ডিজ়েল এবং এটিএফের-এর গড় দামের ভিত্তিতেই প্রতি দু’সপ্তাহ অন্তর এই শুল্ক পর্যালোচনা করা হয়। সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক জ্বালানি বাজারে দাম কিছুটা কমেছে। সেই কারণেই রপ্তানির উপর শুল্কের বোঝা কমানো হয়েছে।

সরকার আরও স্পষ্ট করেছে যে, অভ্যন্তরীণ বাজারে বিক্রি হওয়া পেট্রোল ও ডিজেলের ওপর প্রযোজ্য বিদ্যমান আবগারি শুল্কের হারে কোনও পরিবর্তন আনা হয়নি। ফলে, রপ্তানি শুল্কের সর্বশেষ সংশোধনের কারণে খুচরা জ্বালানি মূল্যের ওপর ভোক্তাদের কোনও তাৎক্ষণিক প্রভাব পড়ার সম্ভাবনা নেই।

  • Sritama Mitra
    ABOUT THE AUTHOR
    Sritama Mitra

    শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More