সদ্য আমেরিকা, ১১১০ কোটি ডলারের অস্ত্র তাইওয়ানকে পাঠানোর কথা ঘোষণা করেছে। এদিকে, চিন-তাইওয়ানের সাম্প্রতিক সম্পর্কের আবহে ট্রাম্পের মার্কিন যুক্তরাষ্ট্রের এই অস্ত্র পাঠানোর সিদ্ধান্ত খুব একটা ভালোভাবে নেয়নি বেজিং। এরপরই বছর শেষে তাইওয়ানকে ঘিরে প্রকাণ্ড সামরিক মহড়া শুরু করে দিল শি জিনপিংএর দেশ। চিনের বিদেশ মন্ত্রকের সাফ বার্তা ছিল,'‘তাইওয়ানের স্বাধীনতাকে সমর্থন করার জন্য আমেরিকা বলপ্রয়োগ করলে হিতে বিপরীত হবে।'

বেশ কিছু রিপোর্ট দাবি করছে, তাইওয়ান রয়েছে হাই অ্যালার্টে। এএফপির রিপোর্ট অনুসারে, তাইওয়ান দাবি করছে, তার ভূখণ্ডের চারপাশে সমুদ্র ও আকাশ পথে চিন ব্যাপক সেনা মহড়া শুরু করে দিয়েছে। সেদেশের প্রতিরক্ষা মন্ত্রক কর্তৃক প্রকাশিত তথ্যে দেখা গেছে যে সোমবার ৮৯টি চিনা সামরিক বিমান, ২৮টি যুদ্ধজাহাজ এবং উপকূলরক্ষী জাহাজ গণতান্ত্রিক দ্বীপের কাছে চলাচল করছিল, যা ১৫ অক্টোবর, ২০২৪ সালের পর একদিনে চিনা সামরিক বিমানের সর্বোচ্চ সংখ্যা। প্রকাণ্ড এক সামরিক শক্তি নিয়ে তাইওয়ানের ঘাড়ের কাছে কার্যত নিঃশ্বস ফেলতে শুরু করে দিল চিন? সাম্প্রতিক পরিস্থিতি সেই প্রশ্ন উস্কে দিচ্ছে।
এদিকে, কোডনেম ‘জাস্টিস মিশন ২০২৫’ ক্রমেই উঠে আসছে আলোচনায়। এর আগে, চিনের সেনার ইস্টার্ন থিয়েটার কমান্ড জানিয়েছে, ‘জাস্টিস মিশন ২০২৫’-র আওতায় তারা যুদ্ধবিমান, যুদ্ধ জাহাজ, অস্ত্রশস্ত্র, ট্রুপ মোতায়েন করতে চলেছে তাইওয়ানকে ঘিরে। রয়টার্সের রিপোর্ট অনুযায়ী চিন আগেই জানিয়েছে যে, তাইওয়ানের মূল বন্দরকে 'ব্লক' করতে তারা মহড়া শুরু করে দেবে। চিনের সেনার ইস্টার্ন থিয়েটার কমান্ড দাবি করছে, ‘জাস্টিস মিশন ২০২৫’ মূলত, ‘তাইওয়ান স্বাধীনতা’ কামী বিচ্ছিন্নতাবাদী শক্তি এবং বহিরাগত হস্তক্ষেপকারী শক্তির বিরুদ্ধে কঠোর সতর্কবার্তা।' উল্লেখ্য, এই বছর তাইওয়ানের প্রতিরক্ষা জোরদার করার প্রচেষ্টা বেইজিংকেও ক্ষুব্ধ করেছে, যারা স্ব-শাসিত দ্বীপটিকে তার অঞ্চল বলে দাবি করে।
{{/usCountry}}এদিকে, কোডনেম ‘জাস্টিস মিশন ২০২৫’ ক্রমেই উঠে আসছে আলোচনায়। এর আগে, চিনের সেনার ইস্টার্ন থিয়েটার কমান্ড জানিয়েছে, ‘জাস্টিস মিশন ২০২৫’-র আওতায় তারা যুদ্ধবিমান, যুদ্ধ জাহাজ, অস্ত্রশস্ত্র, ট্রুপ মোতায়েন করতে চলেছে তাইওয়ানকে ঘিরে। রয়টার্সের রিপোর্ট অনুযায়ী চিন আগেই জানিয়েছে যে, তাইওয়ানের মূল বন্দরকে 'ব্লক' করতে তারা মহড়া শুরু করে দেবে। চিনের সেনার ইস্টার্ন থিয়েটার কমান্ড দাবি করছে, ‘জাস্টিস মিশন ২০২৫’ মূলত, ‘তাইওয়ান স্বাধীনতা’ কামী বিচ্ছিন্নতাবাদী শক্তি এবং বহিরাগত হস্তক্ষেপকারী শক্তির বিরুদ্ধে কঠোর সতর্কবার্তা।' উল্লেখ্য, এই বছর তাইওয়ানের প্রতিরক্ষা জোরদার করার প্রচেষ্টা বেইজিংকেও ক্ষুব্ধ করেছে, যারা স্ব-শাসিত দ্বীপটিকে তার অঞ্চল বলে দাবি করে।
{{/usCountry}}এদিকে,তাইওয়ানের বিমান চলাচল সম্পর্কিত কর্তৃপক্ষ জানিয়েছে যে মহড়ার কারণে মঙ্গলবার আকাশসীমা এবং বিমান রুট কঠোরভাবে সীমাবদ্ধ থাকবে, সতর্ক করে দিয়ে বলা হয়েছে যে এই মহড়া অসামরিক বিমান চলাচলে উল্লেখযোগ্য ব্যাঘাত ঘটাবে। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, তাইওয়ানের পরিবহন মন্ত্রক সোমবার এক বিবৃতিতে জানিয়েছে, মঙ্গলবারের এই মহড়ায় নির্ধারিত আন্তর্জাতিক ফ্লাইটের ১,০০,০০০ এরও বেশি যাত্রী এবং প্রায় ৬,০০০ অভ্যন্তরীণ বিমান ভ্রমণকারীর উপর প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে।