...
...
Next Story

SC on CJP Protest Urgent Hearing: 'সময় নষ্ট করবেন না', ‘আরশোলাদের’ উপরে পুলিশি ‘বর্বরতার’ মামলায় বলল সুপ্রিম কোর্ট

SC on CJP Protest Urgent Hearing: সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা তথা নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনার প্রেক্ষিতে ককরোচ জনতা পার্টির সংসদ অভিযানে পুলিশের বিরুদ্ধে বর্বরতার অভিযোগ উঠেছে। সেই মামলা জরুরি ভিত্তিতে শুনতে রাজি হল না সুপ্রিম কোর্ট।

Published on: Jul 22, 2026, 11:59:36 IST
Advertisement

SC on CJP Protest Urgent Hearing: 'আরশোলা'-দের উপরে পুলিশি পদক্ষেপের বিরুদ্ধে যে দ্রুত শুনানির আর্জি জানানো হয়েছিল, তা খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। বুধবার শীর্ষ আদালতে এক আইনজীবী আর্জি জানান যে ককরোচ জনতা পার্টির (আরশোলা বলছেন অনেকে) বিক্ষোভকারীদের উপরে পুলিশি ‘বর্বরতার’ ভিডিয়ো আছে। যদিও তা দেখতে রাজি হয়নি ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন তিন বিচারপতির ডিভিশন বেঞ্চ। শীর্ষ আদালত পরিষ্কার বলে দেয় যে সুপ্রিম কোর্টের যেন সময় নষ্ট না করা হয়।

'পাশবিক পদক্ষেপ করছে পুলিশ', সুপ্রিম কোর্টে সওয়াল আইনজীবীর

সোমবার দিল্লিতে ককরোচ জনতা পার্টির সংসদ অভিযানের সময় পুলিশি অ্যাকশন। (ছবি সৌজন্যে পিটিআই)
সোমবার দিল্লিতে ককরোচ জনতা পার্টির সংসদ অভিযানের সময় পুলিশি অ্যাকশন। (ছবি সৌজন্যে পিটিআই)

আর সুপ্রিম কোর্ট সেই মন্তব্য করেছে দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি ডিকে উপাধ্যায়ও দ্রুত শুনানির আর্জি খারিজ করে দেওয়ার পরদিনই। বুধবার সুপ্রিম কোর্টের কার্যক্রম শুরুর হওয়ার সময় ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চের কাছে ওই আইনজীবী বলেন, ‘যন্তর মন্তরে পড়ুয়াদের বিক্ষোভ চলছে। পাশবিক পদক্ষেপ করছে পুলিশ।’ সেই পরিস্থিতিতে বৃহস্পতিবারই যাতে ওই মামলার শুনানি করা হয়, সেই আর্জি জানান আইনজীবী।

আরও পড়ুন: NEET Topper on Question Leak Protest: ‘না পড়ে বিক্ষোভ দেখাতে যাব কেন?’ বললেন NEET ‘টপার’, মুখ খুললেন শিক্ষামন্ত্রীও

'আমরা ভিডিয়ো দেখতে চাই না', বলল সুপ্রিম কোর্ট

যদিও ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন তিন বিচারপতির ডিভিশন বেঞ্চ (বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনাও আছেন ওই বেঞ্চে) বলেছে, ‘না, না, আগামিকাল আমাদের সময় নেই। আমাদের সময় নেই। আমরা ভিডিয়ো দেখতে চাই না। আমাদের সময় নষ্ট করবেন না এবং আপনার সময় নষ্ট করবেন না।’

এমনিতে সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা তথা নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনার প্রেক্ষিতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা, পরীক্ষা ব্যবস্থায় সংস্কার এবং পড়ুয়াদের আত্মহত্যার ঘটনার দায়ভার স্বীকারের দাবি তুলে কয়েক সপ্তাহ ধরেই আন্দোলন চালিয়ে যাচ্ছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। সোমবার বাদল অধিবেশনের মধ্যেই সংসদ অভিযানের ডাক দেওয়া হয়। তা নিয়ে উত্তাল হয়ে ওঠে পরিস্থিতি। পুলিশের বিরুদ্ধে বর্বরতার অভিযোগ তুলেছেন আন্দোলনকারীরা। পালটা পুলিশের তরফে দাবি করা হয়, আহত হয়েছেন একাধিক অফিসার।

আরও পড়ুন: Samik on Mamata's CJP Protest Message: ‘সিংহী’ কিনা ‘আরশোলার’ কাছে যাবে? মমতাকে ‘প্যারাসাইট’ বলে চরম কটাক্ষ শমীকের

তারইমধ্যে আজও যন্তর মন্তরে ধরনা চালিয়ে যাচ্ছেন আন্দোলনকারীরা। রাতভর আরও বেশি সংখ্যক আন্দোলনকারী সেখানে আছেন। খাবার ও অন্যান্য সামগ্রী নিয়ে এসেছেন ভলান্টিয়াররা এবং আন্দোলনের সমর্থনকারীরা। ককরোচ জনতা পার্টির মুখপাত্র আশুতোষ রাঙ্কা দানিয়েছেন, যতদিন না কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ইস্তফা দিচ্ছেন, ততদিন আন্দোলন চলবে।

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe