CJP Protest Latest Update: ‘আপনারা জেন-জি নন’, ২ ককরোচকে বকুনি আদালতের, বলল 'বিদেশে কী হচ্ছে, দেখতে পাচ্ছি'
CJP Protest Latest Update: ককরোচ জনতা পার্টির (সিজেপি) দুই নেতা ভর্ৎসিত হলেন দিল্লি হাইকোর্টে। নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ করে তাঁরা হাইকোর্টে গিয়েছিলেন। সেখানে ভর্ৎসনার মুখে পড়েছেন। পাশাপাশি বিদেশের হিংসার কথাও উঠে এসেছে।
CJP Protest Latest Update: দিল্লি হাইকোর্টে তড়িঘড়ি শুনানির আর্জি জানিয়ে তুমুল ভর্ৎসিত হল ককরোচ জনতা পার্টি (সিজেপি)। দিল্লির একটি নিম্ন আদালত যে তাঁদের বিচারবিভাগীয় হেফাজতের মেয়াদ বৃদ্ধি করেছিল, তার বিরুদ্ধে হাইকোর্টে মামলা করেন ককরোচদের দুই নেতা সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কা। হাইকোর্ট জানায়, আজই তো নিম্ন আদালতে তাঁদের মামলার শুনানি হওয়ার কথা আছে। সেখানে কী নির্দেশ দেওয়া হয়, সেটার অপেক্ষা করা হোক। তারপরও যদি অভিযোগ থেকে যায়, তাহলে সৌরভরা আপিল আদালতের দ্বারস্থ হতে পারেন বলে জানিয়েছে হাইকোর্ট।

১৩ অক্টোবর গ্রেফতার, জরুরি ভিত্তিতে হাইকোর্টে আবেদন
আসলে ১৩ অক্টোবর গ্রেফতার করা হয় ককরোচ জনতা পার্টির সৌরভ এবং আশুতোষকে। অভিযোগ, নির্দেশ অমান্য করে দিল্লির যন্তর মন্তরের গেট টপকে গিয়েছিলেন তাঁরা। দেখিয়েছিলেন জাতীয় পতাকা। আর মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে স্লোগান দিয়েছিলেন। যে যন্তর মন্তরকে কয়েক ঘণ্টা আগেই দিল্লির নির্দিষ্ট বিক্ষোভস্থলের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছিল।
সেই পরিস্থিতিতে সৌরভদের গ্রেফতার করা হয়। প্রাথমিকভাবে তাঁদের পাঁচদিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়। তারপর সোমবার ফের পেশ করা হয় আদালতে। সেখানে আজ পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দেওয়া হয়। সেই নির্দেশের বিরুদ্ধে হাইকোর্টে জরুরি ভিত্তিতে শুনানির আর্জি জানান ককরোচরা। যেখানে দশেরার ছুটি চলছে।
আজ হাইকোর্টে সেই মামলার শুনানিতে হাইকোর্টের বিচারপতি সুব্রমনিয়াম প্রসাদ বলেছেন, '(বিক্ষোভের) সামনের সারিতে ছিলেন আপনারা (সৌরভ এবং আশুতোষ)। আপনারা যখন ব্যারিকেড ভাঙছেন, তখন অন্যদেরও আপনাদের পথ অনুসরণ করার আশঙ্কা থাকে। এমন লোকজনও থাকতে পারেন, যাঁরা আপনাদের নিয়ন্ত্রণে নাও থাকতে পারেন।'
বিদেশের হিংসার ঘটনার উল্লেখ হাইকোর্টের
সেই রেশ ধরে বিশ্বের বিভিন্ন প্রান্তে যে হিংসাত্মক বিক্ষোভ চলছে, সেই বিষয়েরও উল্লেখ করেন বিচারপতি প্রসাদ। তিনি বলেন, 'আমরা আমাদের দেশের বাইরে এমনটা ঘটতে দেখেছি। ছাত্র বিক্ষোভ হিসেবে যা শুরু হয়েছিল, তা শেষপর্যন্ত অগ্নিসংযোগ এবং বিল্ডিং পোড়ানোর মতো ঘটনায় আকার নিয়েছিল।'
‘আপনারা জেন-জি নন’, বলল হাইকোর্ট
১) হাইকোর্ট: আপনাদের বয়স কত?
২) ককরোচদের আইনজীবী: সৌরভের বয়স ২৭। আশুতোষ ৩২ বছর।
৩) হাইকোর্ট: তাহলে আপনারা জেন-জি নন। জেন-জি কী?
৪) তারপর আদালতকে জানানো হয় যে যাঁরা ১৯৯৭ সালের পরে জন্মগ্রহণ করেছেন, তাঁরা জেন-জি। তা শুনে হাইকোর্ট বলে যে ‘তাহলে আপনারা জেন-জি নন।’
ABOUT THE AUTHORAyan Dasঅয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More
E-Paper


