CNG Price Hike: দু'দিনে দ্বিতীয়বারের মতো বাড়ানো হল সিএনজির দাম, কত হল নয়া রেট?

CNG Price Hike: 

Published on: May 17, 2026, 09:26:32 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

CNG Price Hike: দিল্লি এবং জাতীয় রাজধানী অঞ্চলের শহরগুলিতে সিএনজি-র দাম আজ আরও একবার বাড়ানো হয়েছে। দু'দিনের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বারের মতো সিএনজির দাম বাড়ানো হয়েছে। রবিবার সকালে দিল্লি এবং সংলগ্ন নয়ডা এবং গাজিয়াবাদে সিএনজির দাম প্রতি কেজি ১ টাকা বাড়ানো হয়েছিল। এই আবহে দিল্লিতে সিএনজির দাম প্রতি কেজি ৮০.০৯ টাকা হয়েছে। নয়ডা-গাজিয়াবাদে সিএনজি-র দাম প্রতি কেজিতে ৮৮.৭০ টাকা হবে। এর আগে গত ১৫ মে প্রতি কেজিতে ২ টাকা বাড়ানো হয়েছিল সিএনজির দাম। সেদিন পেট্রোল ও ডিজেলের দাম লিটার প্রতি ৩ টাকা বাড়ানো হয়েছিল। (আরও পড়ুন: 'কী দরকার ছিল এই ফারাক্কা বাঁধের? নীতীশ কুমার এই বাঁধ ভেঙে দিতে বলেছিলেন')

দু'দিনের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বারের মতো সিএনজির দাম বাড়ানো হয়েছে।
দু'দিনের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বারের মতো সিএনজির দাম বাড়ানো হয়েছে।

আরও পড়ুন: 'ফারাক্কা বাঁধের কারণে বাংলাদেশের বিলিয়ন বিলিয়ন ডলার ক্ষতি হচ্ছে'

উল্লেখ্য, গত ১৫ মে কলকাতায় এক লাফে ৩.২৯ টাকা বেড়েছিল পেট্রোলের দাম। শহরে ডিজেলের দাম বেড়েছিল ৩.১১ টাকা। এই আবহে কলকাতায় পেট্রোল বিকোচ্ছে ১০৮.৭৪ টাকা প্রতি লিটার দরে। ডিজেল বিকোচ্ছে ৯৫.১৩ টাকা প্রতি লিটার দরে। এদিকে দিল্লিতে পেট্রোলের দাম ৯৪.৭৭ টাকা থেকে বেড়ে হয় ৯৭.৭৭ টাকা। ডিজেলের দাম ৮৭.৬৭ টাকা থেকে ৯০.৬৭ টাকা হয়। এছাড়া মুম্বইতে পেট্রোলের দাম ৩.১৪ টাকা বেড়ে ১০৬.৬৮ টাকা হয়, ডিজেল ৩.১১ টাকা বেড়ে ৯৩.১৪ টাকা হয়। চেন্নাইতে পেট্রোলের দাম ২.৮৩ টাকা বেড়ে ১০৩.৬৭ টাকা হয়, ডিজেল ২.৮৬ বেড়ে ৯৫.২৫ টাকা হয়। এদিকে সেদিন কলকাতায় সিএনজির দামও বেড়েছিল ৩ টাকা করে। (আরও পড়ুন: '…এই অঞ্চলে শান্তি বজায় রাখা সম্ভব নয়',কাঁটাতারের খোঁচায় ঘুম উড়েছে বাংলাদেশিদের)

এর আগে গত ১ মে কলকাতায় লিটার প্রতি অটো এলপিজির দাম ৬ টাকা ৪৪ পয়সা বেড়েছিল। চলতি বছরে এখনও পর্যন্ত অটো এলপিজির দর মোট ৩৭ টাকা ৭৫ পয়সা বৃদ্ধি পেয়েছে। ইরান যুদ্ধ শুরুর আগে অটো এলপিজির দাম ছিল লিটার প্রতি ৫২ টাকা। এর আগে গত ১১ মার্চ অটোয় ব্যবহৃত এলপিজির দাম বেড়ে হয়েছিল ৬২ টাকা ৬৮ পয়সা। এর পরে ২০ মার্চ দাম বেড়ে হয় ৭০ টাকা ৬৮ পয়সা। এরপর গত ১ এপ্রিল ফের একদফায় অটোর এলপিজি বেড়ে হয় ৮২ টাকা ৯৬ পয়সা। পরে ১ মে দাম বেড়ে লিটার প্রতি ৮৯.৪০ টাকা হয়। এরই সঙ্গে ৫ কেজি ওজনের ঘরোয়া ছোটু সিলিন্ডারের দাম বেড়েছে ২৬১ টাকা। এদিকে গত ১ মে কলকাতায় বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম বেড়েছে ৯৯৪ টাকা। এই আবহে কলকাতায় ১৯ কেজি ওজনের সিলিন্ডারের দাম ৩০৭১.৫০ টাকা হয়েছে।

  • Abhijit Chowdhury
    ABOUT THE AUTHOR
    Abhijit Chowdhury

    ২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More