CJP on Dharmendra Pradhan Resignation: মেরেকেটে ঘণ্টাখানেক পরেই কেন্দ্রীয় সরকারের বৈঠক ছিল। আর বৈঠকের ঠিক আগেই ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রথম দাবি মান্যতা পেয়েছে। ইস্তফা দিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। আর সেই খবর দিল্লির যন্তর মন্তরে অবস্থানরত আন্দোলনকারীদের কাছে পৌঁছাতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন তাঁরা। ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠিতা অভিজিৎ দীপকে বলেন, ‘ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিয়েছেন। আমরা করে দেখিয়েছি। এরা কী বলত? এরা কী বলত? এই সরকারে কেউ ইস্তফা দেয় না। এরা কী বলত? এই সরকারে কেউ ইস্তফা দেয় না। আমরা কী বলতাম, সারা দুনিয়া মাথানত করে, শুধু মাথানত করানোর মতো শক্তির প্রয়োজন হয় (ঝুঁকতি হ্যা দুনিয়া, ঝুঁকানে ওয়ালা চাহিয়ে)।’
‘এটা প্রথম উইকেট’, হুংকার অভিজিৎ দীপকের

তিনি আরও বলেছেন, 'এটা প্রথম উইকেট। আমরা এখানে থামব না। এটা সবে শুরু হল। প্রত্যেক পড়ুয়া, প্রত্যেক স্বেচ্ছাসেবককে আমি স্যালুট জানাচ্ছি। যাঁরা গত ৩৬ দিন ধরে এখানেই বসে আছেন।' সেইসঙ্গে তিনি বলেছেন, ‘আমি খুব গুরুত্বপূর্ণ একটি কথা বলতে চাই। ধর্মেন্দ্র প্রধান আজ পদত্যাগ করেছেন বলে আমাকে নায়ক বানাবেন না। এই ভুলটি করবেন না।’
সব দাবি না মানলে আন্দোলন চলবে, দাবি ‘আরশোলাদের’
আর শিক্ষামন্ত্রীর ইস্তফার পরও আন্দোলন চলবে বলে জানিয়েছেন ককরোচ জনতা পার্টির সদস্যরা। কেন্দ্রীয় সরকারের সঙ্গে যে বৈঠক আছে, তাতে তাঁরা যোগ দিচ্ছেন বলে জানিয়েছেন। সিজেপির প্রধান মুখপাত্র সৌরভ দাস বলেছেন, 'আমাদের দুপুর ৩ টে ৩০ মিনিটে ডাকা হয়েছে। যতক্ষণ না আমাদের সব দাবি মেনে নেওয়া হচ্ছে এবং আমাদের লিখিতভাবে পুরোটা দেওয়া হচ্ছে, ততক্ষণ আমরা কোথাও যাচ্ছি না। এটা বিশাল জয়।'
আত্মহত্যা করা নিট প্রার্থীদের পরিবারকে ১ কোটি টাকা দেওয়ার দাবি
{{/usCountry}}আত্মহত্যা করা নিট প্রার্থীদের পরিবারকে ১ কোটি টাকা দেওয়ার দাবি
{{/usCountry}}আর সিজেপির সেই দাবিগুলির মধ্যে অন্যতম হল যে নিট প্রার্থীরা আত্মহত্যা করেছেন, তাঁদের পরিবারকে আর্থিক সহায়তা বাবদ এক কোটি টাকা দিতে হবে। সেই দাবিগুলির আজ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নড্ডার সঙ্গে বৈঠকে তুলে ধরা হবে বলে জানিয়েছেন সিজেপির প্রতিনিধিরা।
উচ্ছ্বাস প্রকাশ দেশের বিভিন্ন প্রান্তে
তারইমধ্যে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ইস্তফা দেওয়ায় দেশের বিভিন্ন প্রান্তের বিক্ষোভকারীরা উচ্ছ্বাসে ফেটে পড়েছেন। বেঙ্গালুরু, কলকাতা, চেন্নাই-সহ দেশের বিভিন্ন প্রান্তের আন্দোলনকারীরা উচ্ছ্বাস প্রকাশ করছেন।