Abhijeet Dipke on US Funding Allegation: মার্কিন গায়িকা মেরি মিলবেনের বিস্ফোরক অভিযোগ নিয়ে মুখলেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) অভিজিৎ দীপকে। নরেন্দ্র মোদী-বিরোধী মার্কিন নাগরিকরা সিজেপিকে টাকা দিচ্ছেন বলে যে অভিযোগ করেন মিলবেন, তার প্রেক্ষিতে দীপকে বলেন, ‘কেন নিজের দেশের মানুষদের হেয় প্রতিপন্ন করার জন্য আমেরিকানদের সমর্থন চাইছেন (প্রধানমন্ত্রী নরেন্দ্র) মোদী? বিদেশি নাগরিকদের ভারতের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার অধিকার কে দিয়েছে? নিজেদের সমস্যা মোকাবিলা করার সম্পূর্ণ ক্ষমতা আছে আমাদের। আমাদের দেশের অভ্যন্তরীণ বিষয়ে বাইরের কারও কোনওরকম হস্তক্ষেপের প্রয়োজন নেই।’
মার্কিন গায়িকার অভিযোগ নিয়ে ভারত সরকার কী বলল?

তবে মার্কিন গায়িকার সেই মন্তব্য নিয়ে ভারত সরকারের তরফে কোনও মন্তব্য করা হয়নি। বিষয়টি নিয়ে ভারতীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়ালকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমি এরকম কারও কোনও পোস্ট দেখিনি। তাই এই বিষয়টি নিয়ে আমি কোনও মন্তব্য করব না।’
যে গায়িকা অবশ্য বিস্ফোরক অভিযোগ তোলেন। যিনি ২০২৩ সালে মোদীর আমেরিকার সফরের সময় ভারতের জাতীয় সংগীত 'জনগণমন' গেয়ে নজর কেড়েছিলেন। 'ওম জয় জগদীশ' গেয়েও বিখ্যাত হয়েছিলেন ভারতে। সেই আফ্রিকান-আমেরিকান গায়িকা এবং হলিউড অভিনেত্রী দাবি করেন, মার্কিন যুক্তরাষ্ট্রে যাঁরা মোদী-বিরোধী আছেন, তাঁদের থেকে অর্থ পাচ্ছেন দীপকেরা।
কীভাবে টার্গেট করা হয়? বিস্ফোরক দাবি মার্কিন গায়িকার
সেইসঙ্গে 'ভারতের সুন্দর তরুণ প্রজন্মের দেশভক্তদের' এগিয়ে আসার আহ্বান জানিয়ে মার্কিন গায়িকা বলেন যে এটা চুপ করে বসে থাকার সময় নয়। কিন্তু যাঁরা টাকা দিচ্ছেন, তাঁরা বিশ্বজুড়ে একটি নির্দিষ্ট ধারা অনুসরণ করে চলেন - সংরক্ষণশীল বিশ্বনেতাকে টার্গেট করেন, আমেরিকায় পড়াশোনা করে ওই দেশ থেকে একজনকে খুঁজে বের করেন, তাঁর মগজধোলাই করেন, নিজের দেশে ফেরত পাঠিয়ে দেন এবং ঝামেলা পাকানোর জন্য টাকা দেন। কিন্তু কোনওবারই সেই প্রচেষ্টা সফল হয়নি বলে দাবি করেন মার্কিন গায়িকা।
{{/usCountry}}সেইসঙ্গে 'ভারতের সুন্দর তরুণ প্রজন্মের দেশভক্তদের' এগিয়ে আসার আহ্বান জানিয়ে মার্কিন গায়িকা বলেন যে এটা চুপ করে বসে থাকার সময় নয়। কিন্তু যাঁরা টাকা দিচ্ছেন, তাঁরা বিশ্বজুড়ে একটি নির্দিষ্ট ধারা অনুসরণ করে চলেন - সংরক্ষণশীল বিশ্বনেতাকে টার্গেট করেন, আমেরিকায় পড়াশোনা করে ওই দেশ থেকে একজনকে খুঁজে বের করেন, তাঁর মগজধোলাই করেন, নিজের দেশে ফেরত পাঠিয়ে দেন এবং ঝামেলা পাকানোর জন্য টাকা দেন। কিন্তু কোনওবারই সেই প্রচেষ্টা সফল হয়নি বলে দাবি করেন মার্কিন গায়িকা।
{{/usCountry}}'তেরঙা ওড়াও' অভিযানের ডাক ককরোচদের
আর তাঁর সেই অভিযোগের মধ্যেই নয়া কর্মসূচির ডাক দিয়েছে সিজেপি। শুক্রবার দিল্লির কনট প্লেসে 'তেরঙা ওড়াও' অভিযানের ডাক দিয়েছে। দীপকে দাবি করেন, তেরঙা ওড়ানোর জন্য সিজেপির সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কাকে গ্রেফতার করা হয়েছে। সেই পরিস্থিতিতে আগামী শুক্রবার দিল্লির বাণিজ্য হাবে 'তেরঙা ওড়াও' অভিযান করা হবে। তরুণ প্রজন্মকে তেরঙা নিয়ে সেই অভিযানে শামিল হওয়ার ডাক দিয়েছেন দীপকে।
তাঁর কথায়, 'আমরা দেখাব যে তেরঙা ওড়ানো কোনও অপরাধ নয়।' সেইসঙ্গে তিনি বলেন, 'আপনারা জানেন যে শুধুমাত্র তেরঙা ওড়ানোর জন্য সৌরভ এবং আশুকে জেলে পোরা হয়েছে। তেরঙাকে ভালোবাসেন, এমন সব সব দেশপ্রেমীকে আমি ১৬ অক্টোবর বিকেল পাঁচটায় জাতীয় পতাকা নিয়ে কনট প্লেসের সেন্ট্রাল প্লেসে আসার আর্জি জানাচ্ছি।'