CJP Istifa Janata Party Renaming: শুধু ইস্তফা চায়, CJP-র নাম পালটে দিতে বললেন কেন্দ্রীয় মন্ত্রী, কী রাখতে বললেন?
CJP Istifa Janata Party Renaming: শুধু ইস্তফা চায়, ককরোচ জনতা পার্টির নাম পালটে দিতে বললেন কেন্দ্রীয় মন্ত্রী, কী রাখতে বললেন? সেইসঙ্গে সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপককে নিয়েও মন্তব্য করেছেন। কী বললেন তাঁর বিষয়ে?
CJP Istifa Janata Party Renaming: প্রাক্তন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবি তুলেছিল। ওড়িশার শিক্ষামন্ত্রীর ইস্তফার দাবি তুলেছে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতেও জোরালো আন্দোলনের ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। তা নিয়ে সিজেপিকে আক্রমণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আথাওয়ালে। তিনি বলেছেন, ‘সিজেপি শুধুমাত্র পদত্যাগের দাবি করে চলেছে। (ককরোচ জনতা পার্টির) নাম পালটে ইস্তফা জনতা পার্টি করে দেওয়া উচিত ওদের।’
তিনি দাবি করেছেন, মেরেকেটে কয়েকদিন আগেই সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে রাজনীতির আঙিনায় প্রবেশ করেছেন। সেখানে দলিত এবং অন্যান্য অনগ্রসর শ্রেণির মানুষের ইস্যু নিয়ে তিনি নিজে বছরের পর বছর ধরে সক্রিয়ভাবে কাজ করে চলেছেন বলে দাবি করেছেন কেন্দ্রীয় মন্ত্রী।
রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়ার (আথাওয়ালে) সর্বভারতীয় সভাপতির কথায়, '(অভিজিৎ) দীপকে মহারাষ্ট্রের ছেলে। উনি একদন বৌদ্ধ এবং একজন দলিত। উনি আমেরিকায় পড়াশোনা করেছেন। আর এই আঙিনায় (রাজনীতির ময়দানে) নতুন এসেছেন। দেশে যে বিভিন্ন ইস্যু আছে, তা নিয়ে আমরা অবহিত। সেইসব সমস্যা সমাধানের জন্য আন্তরিকভাবে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন।'
আর তিনি সেই মন্তব্য করেছেন, যখন আগামী ২ অক্টোবর থেকে জ্ঞানেশের ইস্তফা চেয়ে দেশজুড়ে আন্দোলনে নামার ডাক দিয়েছে সিজেপি। সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রকাশিত প্রতিবেদনের পরে বিরোধী দলগুলি মুখ্য নির্বাচন কমিশনারের পদ থেকে জ্ঞানেশের ইস্তফার দাবি তুলেছে। একই দাবি তুলেছেন দীপকেরাও। অভিযোগ উঠেছে যে বাকি দুই নির্বাচন কমিশনার একাধিকবার আপত্তি জানানো সত্ত্বেও তাঁদের তোয়াক্কা করা হত না।
গণতান্ত্রিক মেরুদণ্ড দুর্বল করার চেষ্টা, দাবি বিজেপির
{{^htLoading}} {{/htLoading}}
যদিও মুখ্য নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনের পাশে দাঁড়িয়েছে বিজেপি। আজই কেন্দ্রের শাসক দলের জাতীয় মিডিয়া কোর-অর্ডিনেটর সিদ্ধার্থ যাদব বলেছেন, ‘আমরা দেখে যাচ্ছি যে দেশের নির্বাচনী প্রক্রিয়ার বিরুদ্ধে লাগাতার মিথ্যে খবর এবং ভুয়ো ধারণা ছড়াচ্ছে বিরোধী দলগুলি। বিশেষত (সেই কাজটা করছেন) বিরোধী দলনেতা রাহুল গান্ধী। গণতান্ত্রিক প্রক্রিয়ার উপর থেকে যাতে দেশের মানুষের আস্থা কমে যায় এবং গণতন্ত্রের মেরুদণ্ড দুর্বল হয়ে যায়, সেই চেষ্টা করা হচ্ছে আমাদের সকলের চোখের সামনে। দীর্ঘদিন ধরেই সেই চেষ্টা করা হচ্ছে এবং একেবারে পরিকল্পিতভাবে সেই কাজটা করা হচ্ছে।’
অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা:
কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা:
নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা:
অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।
Home/News/CJP Istifa Janata Party Renaming: শুধু ইস্তফা চায়, CJP-র নাম পালটে দিতে বললেন কেন্দ্রীয় মন্ত্রী, কী রাখতে বললেন?
{{^htLoading}}
Advertisement
{{/htLoading}}
SHARE THIS ARTICLE ON
{{#usCountry}}{{/usCountry}}
Notifications
Get breaking alerts directly from the newsroom
Notifications are on!You'll be notified when news breaks