Colombia Earthquake Death Toll Update: ‘রিং অফ ফায়ারের’ কাছে ৭.৪ মাত্রার ভয়ংকর ভূমিকম্প! লাফিয়ে মৃত্যু বাড়ছে কলম্বিয়ায়
Colombia Earthquake Death Toll Update: কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্প হয়েছে। তার জেরে লাফিয়ে-লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। তথ্য অনুযায়ী, পশ্চিম কলম্বিয়ায় যে ভূমিকম্প হয়েছে, রিখটার স্কেলে সেটির মাত্রা ছিল ৭.৪।
Colombia Earthquake Death Toll Update: ভয়াবহ ভূমিকম্পে কলম্বিয়ায় লাফিয়ে-লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। সংবাদসংস্থা এপির প্রতিবেদন অনুযায়ী, সোমবার পশ্চিম কলম্বিয়ায় যে ভূমিকম্প হয়েছে, রিখটার স্কেলে সেটির মাত্রা ছিল ৭.৪। আর তার জেরে ইতিমধ্যে কমপক্ষে ৮২ জনের মৃত্যু হয়েছে বলে সংবাদসংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে। যে সংখ্যাটা আরও বাড়বে বলেই আশঙ্কা করা হচ্ছে। কারণ ভূমিকম্পের তীব্রতা কার্যত ধূলিসাৎ হয়ে গিয়েছে বিস্তীর্ণ এলাকা। ভেঙে পড়েছে অসংখ্য বাড়ি। ফলে ধ্বংসস্তূপের নীচে অনেকেই আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করছেন উদ্ধারকারীরা।

৪০০ কিমি দূরেও আতঙ্কিত হয়ে পড়েছেন মানুষ
মার্কিন ভূতাত্ত্বিক সংস্থার তথ্য অনুযায়ী, সেই ভয়াবহ ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল রাজধানী বোগোতার ৪০০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত চোকো অঞ্চলের ছোটো জনপদ সান জোসে দেল পালমারে। ভূমিকম্পের তীব্রতা এতটাই বেশি ছিল যে রাজধানী বোগোতার মানুষজনও বাড়ি-ঘর ছেড়ে বেরিয়ে এসেছেন। কম্পন অনুভূত হয়েছে পড়শি দেশ পানামা এবং ইকুয়েডর। তবে ওই দুটি দেশে সেরকম কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি।
বিভিন্ন অঞ্চল থেকে মৃত্যুর খবর আসছে
কলম্বিয়ার পরিস্থিতি অবশ্য ভয়াবহ। এপির প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় আধিকারিকরা জানিয়েছেন যে পশ্চিম-মধ্য কলম্বিয়ার আন্দিজ পর্বতমালায় রিসারালদা অঞ্চলে কমপক্ষে ৪০ জনের মৃত্যু হয়েছে। ভ্যালে দেল ককা অঞ্চলে মৃতের সংখ্যা ইতিমধ্যে ২৭ ছুঁয়ে ফেলেছে। পরিস্থিতি যেদিকে এগোচ্ছে, তাতে মৃতের সংখ্যাটা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
‘রিং অফ ফায়ার’-র কাছে ভূমিকম্প
এমনিতে ভূমিকম্পের কেন্দ্রস্থলকে ঘিরে থাকা কলম্বিয়ার প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল ‘রিং অফ ফায়ার’ বরাবর অবস্থিত। যা প্রশান্ত মহাসাগরকে ঘিরে থাকা ভূ-কম্পনজনিত চ্যুতির এমন একটি বলয়, যেখানে বিশ্বের অধিকাংশ ভূমিকম্প সংঘটিত হয়। আর সেরকম জায়গায় অবস্থিত এলাকায় সোমবার যে ভূমিকম্প হয়েছে, তা গত এক দশকের সবথেকে ভয়ংকর বলে জানানো হয়েছে কলম্বিয়ার ভূতাত্ত্বিক সংস্থার তরফে।
কলম্বিয়ায় সাধারণত কম মাত্রার ভূমিকম্প হয়
সাধারণত কলম্বিয়া বেশি মাত্রার (রিখটার স্কেলে মাত্র ছয়ের বেশি) ভূমিকম্প বেশ বিরল। বরং কম মাত্রার ভূমিকম্পই বেশি হয়। মধ্য এবং পশ্চিম কলম্বিয়া মাঝেমধ্যেই কম মাত্রার ভূমিকম্পের ঘটনা ঘটে। ১৯৯৯ সালে যখন আর্মেনিয়া শহরে ৬.২ মাত্রার ভূমিকম্প হয়েছিল, তখন ১,১০০ জনের বেশি মারা গিয়েছিলেন। আর এবার যেখানে এত বেশি মাত্রার ভূমিকম্প হয়েছে, সেখানকার সর্বত্র যোগাযোগ ব্যবস্থাও আহামরি নয়। যেমন প্রশান্ত মহাসাগরীয় ও ক্যারিবিয়ান উপকূলে অবস্থিত চকো অঞ্চল কলম্বিয়ার অন্যতম পিছিয়ে পড়া জায়গা। ফলে উদ্ধারকাজ ব্যাহত হওয়ার আশঙ্কা আছে।
ABOUT THE AUTHORAyan Dasঅয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More
E-Paper


