...
...
Next Story

Congress Candidate List 2026 WB: বহরমপুরে অধীর, TMC-ত্যাগী সাংসদও পেলেন টিকিট, শেষলগ্নে প্রার্থীতালিকা কংগ্রেসের

পাক্কা ২৪ দিন পরেই ভোটগ্রহণ। প্রচারের জন্য হাতে আছে আরও কম সময়। মনোনয়ন জমা দেওয়ার জন্য পড়ে আছে মাত্র আটদিন। সেই পরিস্থিতিতে অবশেষে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের জন্য প্রার্থীতালিকা প্রকাশ করল কংগ্রেস। আর তারপর স্বভাবতই প্রশ্ন উঠেছে যে পশ্চিমবঙ্গের নির্বাচনকে কি আদৌও গুরুত্ব দিচ্ছে হাত শিবির?

Published on: Mar 29, 2026, 19:34:59 IST
Advertisement

পাক্কা ২৪ দিন পরেই ভোটগ্রহণ। প্রচারের জন্য হাতে আছে আরও কম সময়। মনোনয়ন জমা দেওয়ার জন্য পড়ে আছে মাত্র আটদিন। সেই পরিস্থিতিতে অবশেষে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের জন্য প্রার্থীতালিকা প্রকাশ করল কংগ্রেস। আর তারপর স্বভাবতই প্রশ্ন উঠেছে যে পশ্চিমবঙ্গের নির্বাচনকে কি আদৌও গুরুত্ব দিচ্ছে হাত শিবির? নাকি স্রেফ লড়তে হবে বলে প্রার্থীতালিকা ঘোষণা করা হল? অথচ প্রাথমিকভাবে যখন কংগ্রেসের তরফে ঘোষণা করেছিল যে ২৯৪টি আসনেই এককভাবে লড়বে, তখন মনে হয়েছিল যে এবার আটঘাঁট বেঁধেই নামতে চলেছে। তবে শেষপর্যন্ত কংগ্রেস কতটা আটঘাঁট বেঁধে নেমেছে, এত দেরিতে প্রার্থীতালিকা ঘোষণার মধ্যে বিশেষ কোনও স্ট্র্যাটেজি কিনা, সেটার উত্তর মিলবে আগামী ৪ মে।

হেভিওয়েট প্রার্থী হলেন কারা?

বহরমপুরে অধীর, TMC-ত্যাগী সাংসদও পেলেন টিকিট, শেষলগ্নে প্রার্থীতালিকা কংগ্রেসের
বহরমপুরে অধীর, TMC-ত্যাগী সাংসদও পেলেন টিকিট, শেষলগ্নে প্রার্থীতালিকা কংগ্রেসের

আপাতত কংগ্রেসের তরফে ২৮৪টি আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে। বহরমপুরে দাঁড়াচ্ছেন অধীর চৌধুরী। মালতীপুরে টিকিট পেয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন রাজ্যসভা সাংসদ মৌসম বেনজির নূর। খড়্গপুর সদর থেকে বিজেপির দিলীপ ঘোষের বিরুদ্ধে লড়াই করছেন পাপিয়া চক্রবর্তী। ভবানীপুর থেকে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে টিকিট দেওয়া হয়েছে। আবার বালি বিধানসভা থেকে টিকিট পেয়েছেন পশ্চিমবঙ্গ ছাত্র পরিষদের সভানেত্রী প্রিয়াঙ্কা চৌধুরী।

কংগ্রেসের ২৮৪টি আসনে প্রার্থী হলেন কারা?

প্রথম দফার ভোট সংক্রান্ত গুরুত্বপূর্ণ তারিখ

১) গেজেট নোটিফিকেশন জারি: ৩০ মার্চ (সোমবার)।

২) মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ: ৬ এপ্রিল (সোমবার)।

৩) মনোনয়নপত্র স্ক্রুটিনি: ৭ এপ্রিল (মঙ্গলবার)।

৪) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ: ৯ এপ্রিল (বৃহস্পতিবার)।

৫) ভোটগ্রহণের তারিখ: ২৩ এপ্রিল (বৃহস্পতিবার)।

আরও পড়ুন: Kolkata-Nathu La Train: কলকাতা থেকে ট্রেনে করেই নাথুলা? চূড়ান্ত সমীক্ষা শুরু, কবে সেবক-রংপো লাইন চালু?

দ্বিতীয় দফার ভোট সংক্রান্ত গুরুত্বপূর্ণ তারিখ

২) মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ: ৯ এপ্রিল (বৃহস্পতিবার)।

৩) মনোনয়নপত্র স্ক্রুটিনি: ১০ এপ্রিল (শুক্রবার)।

৪) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ: ১৩ এপ্রিল (সোমবার)।

৫) ভোটগ্রহণের তারিখ: ২৯ এপ্রিল (বুধবার)।

৬) ভোটগণনা: ৪ মে (সোমবার)।

৭) ৬ মে'র আগে নির্বাচন প্রক্রিয়া শেষ করতে হবে।

আরও পড়ুন: বেরোনোর আগে সাবধান! এপ্রিলেই পুরুলিয়া-বাঁকুড়ার পারদ চড়বে ৪০ ডিগ্রি, পুড়বে কলকাতা?

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe