Congress leader says Pakistan Biswa Guru: পাকিস্তান 'বিশ্বগুরু' ও 'গ্লোবাল লিডার' হয়ে উঠেছে, বিস্ফোরক কংগ্রেস নেতা
Congress leader says Pakistan Biswa Guru: পাকিস্তান 'বিশ্বগুরু' এবং 'গ্লোবাল লিডার' হয়ে উঠেছে বলে দাবি করলেন কংগ্রেস নেতা। প্রাক্তন সাংসদ দাবি করেন, কংগ্রেসের আমলে ভারত যে সম্মান অর্জন করেছিল, তা ধুলোয় মিশিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
Congress leader says Pakistan Biswa Guru: পাকিস্তান 'বিশ্বগুরু' এবং 'গ্লোবাল লিডার' হয়ে উঠেছে বলে দাবি করলেন কংগ্রেস নেতা উদিত রাজ। প্রাক্তন সাংসদ দাবি করেন, কংগ্রেসের আমলে ভারত যে সম্মান অর্জন করেছিল, তা ধুলোয় মিশিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বিদেশে গিয়ে অহেতুক হাসি-ঠাট্টা করেন। লোকজনকে আলিঙ্গন করেন। অথচ এদিকে পাকিস্তান 'বিশ্বগুরু' এবং ‘গ্লোবাল লিডার’ তকমা ছিনিয়ে নিয়ে চলে গেল বলে প্রধানমন্ত্রী মোদীকে আক্রমণ করেন কংগ্রেস নেতা।

ভারতের সম্মান নষ্ট করেছেন মোদী, বিস্ফোরক উদিত
বৃহস্পতিবার সকালে এক্স বার্তায় কংগ্রেস নেতা বলেন, ‘৭০ বছরে কংগ্রেস যে সম্মান অর্জন করেছিল, তা তছনছ করে দিলেন প্রধানমন্ত্রী মোদী। আমেরিকা-ইজরায়েল এবং ইরানের যুদ্ধে মধ্যস্থতা করে পাকিস্তান বিশ্বগুরুর খেতাব ছিনিয়ে নিয়ে গেল। নিজের বিদেশ সফরের সময় অকারণে হাসি-ঠাট্টা করে এবং জোর করে গলা জড়িয়ে ধরে স্রেফ নিজেকে হাস্যস্পদ করে তোলেননি, বরং দেশের বদনাম করেছেন।’
‘ভিখারী ও সন্ত্রাসবাসী দেশ পাকিস্তানও…’, তোপ কংগ্রেস নেতার
সেই রেশ ধরে কংগ্রেস নেতা আরও বলেন, ‘ভিখারি ও সন্ত্রাসবাদী পাকিস্তান অপারেশন সিঁদুরের সময়ও নিজেদের সমর্থনে কয়েকটি দেশকে নিয়ে এসেছিল এবং এখন গ্লোবাল লিডারও হয়ে গেল। বিদেশে বসবাসকারী ভারতীয়রা জানিয়েছেন যে সেখানে থাকা পাকিস্তানি ও অন্যান্য লোকজন তাঁদের নিয়ে উপহাস করছেন। দেশের মধ্যে মিথ্যে চলতে পারে, দেশের বাইরে নয়।’
পাকিস্তানকে নিয়ে ইজরায়েলের রাষ্ট্রদূত
তবে যে প্রসঙ্গে কংগ্রেস নেতা বলেছেন যে পাকিস্তান ‘বিশ্বগুরু’-র তকমা ছিনিয়ে নিয়েছে, তা নিয়ে ইসলামাবাদের উপরে একটুও আস্থা রাখেনি ইজরায়েল। বরং সংবাদসংস্থা এএনআইয়ের সাক্ষাৎকারে ভারতে নিযুক্ত ইজরায়েলের রাষ্ট্রদূত রিউভেন আজার বলেছেন, ‘আমরা পাকিস্তানকে একটি বিশ্বাসযোগ্য পক্ষ হিসেবে দেখি না।’
সেইসঙ্গে তিনি বলেন, 'আমার মনে হয়, মার্কিন যুক্তরাষ্ট্র নিজেদের স্বার্থেই পাকিস্তানের সহযোগিতাকে কাজে লাগানোর সিদ্ধান্ত নিয়েছে। আমরা অতীতে দেখেছি যে মার্কিন যুক্তরাষ্ট্র কীভাবে কাতার ও তুরস্কের মতো সমস্যায় জর্জরিত দেশগুলিকে হামাসের সঙ্গে চুক্তিতে পৌঁছানোর স্বার্থে ব্যবহার করেছে। আমরা যে ফলাফল দেখতে চাই, তার মূল বিষয়বস্তু ও সারমর্ম নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একমত থাকাটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।'
ABOUT THE AUTHORAyan Dasঅয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More
E-Paper


