Ronald shuts down Messi question: লিওনেল মেসিকে নিয়ে একটি প্রশ্ন শুনে মুখ ফেরালেন ক্রিশ্চিয়ানা রোনাল্ডো। বিশ্বকাপে উজবেকিস্তানের বিরুদ্ধে জোড়া গোলের পরে সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন পর্তুগালের অধিনায়ক। সেইসময় এক সাংবাদিক তাঁকে মেসি, কিলিয়ান এমবাপে, আর্লিং হালান্ডদের নিয়ে প্রশ্ন করেন। যাঁরা এবারের বিশ্বকাপে গোল্ডেন বুট জয়ের দৌড়ে এগিয়ে আছেন। তবে পুরো প্রশ্ন শেষ করার সুযোগ পাননি ওই সাংবাদিক। তিনি শুধু ‘গতকাল মেসি…’ বলার পরে মুখ ফিরিয়ে নেন রোনাল্ডো। ওই সাংবাদিক প্রশ্ন শেষ করার আগেই অপর একজনের দিকে ইঙ্গিত করে বলেন, ‘নেক্সট কোয়েশ্চেন (পরের প্রশ্ন)।’
বিশ্বকাপে মেসি বনাম রোনাল্ডো?

তবে মেসি নিয়ে অপর একটি প্রশ্নের উত্তর দেন রোনাল্ডো। বিশ্বকাপের মঞ্চে মেসি তথা আর্জেন্টিনার মুখোমুখি হওয়া নিয়ে তাঁকে প্রশ্ন করা হয়েছিল। ক্লাব ফুটবলের কেরিয়ারে দু'জনে একে অপরের বিরুদ্ধে অসংখ্যবার খেললেও বিশ্বকাপে সেই মুখোমুখি লড়াই একবারও হয়নি। এবার সেই স্বপ্নপূরণ হওয়ার আশায় আছে ফুটবল বিশ্ব। বিশেষত এটাই মেসি এবং রোনাল্ডোর শেষ বিশ্বকাপ হতে চলেছে।
আরও পড়ুন: FIFA World Cup 2026: রোনাল্ডোকে অভিশাপ দিয়েছিলেন! হ্যারি কেনের উপর কালো জাদু করতে ওঝা আনল ঘানা
পরবর্তী রাউন্ডে যাওয়ার লক্ষ্য ছিল, সাফ কথা রোনাল্ডোর
সেই বিষয়টি নিয়ে পর্তুগালের অধিনায়ক রোনাল্ডো বলেন, 'আমি জানি না যে কীভাবে এই প্রশ্নের উত্তর দেব। কিন্তু হ্যাঁ, এটা দারুণ হবে।' সেইসঙ্গে তিনি বলেন, 'আজ সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় ছিল যে পরবর্তী রাউন্ডে যাওয়ার জন্য জেতা এবং আগামিদিনে যেটা আসবে, সেটার জন্য তৈরি থাকা। মূল লক্ষ্য ছিল যে গ্রুপ পর্যায় থেকে এগিয়ে যাওয়া এবং আমরা সেটা করে দেখিয়েছি।'
আরও পড়ুন: FIFA World Cup 2026: US-র মাটিতে ‘অপরাজিত’ ইরান! বিশ্বকাপে রূপকথা তৈরি করতেই ট্রাম্পকে নিয়ে মিমের ঝড়
সমালোচনার জবাব, গোল ও বিশ্বকাপে রেকর্ড রোনাল্ডোর
{{/usCountry}}আরও পড়ুন: FIFA World Cup 2026: US-র মাটিতে ‘অপরাজিত’ ইরান! বিশ্বকাপে রূপকথা তৈরি করতেই ট্রাম্পকে নিয়ে মিমের ঝড়
সমালোচনার জবাব, গোল ও বিশ্বকাপে রেকর্ড রোনাল্ডোর
{{/usCountry}}এমনিতে প্রথম ম্যাচে কঙ্গোর বিরুদ্ধে ১-১ গোলে ড্র করেছিল পর্তুগাল। তারপর চূড়ান্ত সমালোচনার মুখে পড়েছিল পর্তুগাল। বিশেষত সমালোচনায় বিদ্ধ হচ্ছিলেন রোনাল্ডো। মেসি, এমবাপে, হালান্ডরা যখন দুর্দান্ত কায়দায় বিশ্বকাপ শুরু করেছেন, তখন পর্তুগালের অধিনায়কের পারফরম্যান্স আরও আতসকাচের তলায় চলে আসে।
তবে মঙ্গলবার যাবতীয় সমালোচনার জবাব দিয়েছেন রোনাল্ডো এবং পর্তুগালের খেলোয়াড়রা। পর্তুগাল ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে উজবেকিস্তানকে। জোড়া গোল করেছেন রোনাল্ডো। যিনি টানা ছ'টি বিশ্বকাপে গোল করার রেকর্ড গড়ে ফেললেন।