Cyclone Chances in Bengal Update: ‘শক্তিশালী’ ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে এই মাসে! বাংলায় আমফানের মতো প্রভাব পড়বে?
Cyclone Chances in Bengal Update: ‘শক্তিশালী’ ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে এই মাসে। পশ্চিমবঙ্গে কি ঘূর্ণিঝড় আমফানের মতো প্রভাব পড়তে পারে? তবে দুর্গাপুজোর অনেকটা আগেই সেই ঘূর্ণিঝড় ল্যান্ডফল হওয়ার আশঙ্কা আছে।
Cyclone Chances in Bengal Update: সেপ্টেম্বরের শেষের দিকে একটি ঘূর্ণিঝড় তৈরি হতে পারে বলে একাধিক মহলের তরফে দাবি করা হচ্ছে। বিষয়টি নিয়ে আপাতত ভারতীয় মৌসম ভবন বা আলিপুর আবহাওয়া দফতর কিছু না বললেও বিভিন্ন বেসরকারি মহলের তরফে দাবি করা হয়েছে যে আগামী রবিবার নাগাদ বঙ্গোপসাগরে একটি ‘সিস্টেম’ তৈরি হতে পারে। বিভিন্ন মডেলের নিরিখে আগামী ২৬ সেপ্টেম্বর সেটির ল্যান্ডফল হওয়ার সম্ভাবনা আছে।

সম্ভাব্য ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল কোথায় হতে পারে?
আপাতত আবহাওয়ার মডেলে যা দেখাচ্ছে, তাতে ওড়িশায় সম্ভাব্য ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল হতে পারে বলে মনে করছে ওই বেসরকারি মহল। ওই মহলের মতে, সম্ভাব্য ঘূর্ণিঝড় যথেষ্ট শক্তিশালী হওয়ার আভাস দিচ্ছে। এমনকী আমফানের মতোও বেগে আসার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
পশ্চিমবঙ্গে সম্ভাব্য ঘূর্ণিঝড়ের প্রভাব কতটা পড়তে পারে?
তবে আমফানের মতো সেই সম্ভাব্য ঘূর্ণিঝড়ের প্রভাব পড়ার সম্ভাবনা কার্যত নেই।বিশেষজ্ঞদের বক্তব্য, এই সময় বঙ্গোপসাগরে যে ঘূর্ণিঝড় তৈরি হয়, তার প্রভাব তেমন পড়ে না পশ্চিমবঙ্গের উপরে। প্রভাব পড়ে মূলত ওড়িশা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশের মতো রাজ্যে।
ওই অংশের মতে, বর্তমানে যা আভাস মিলেছে, তাতে এবারও সেই ধারার ব্যতিক্রম হওয়ার সম্ভাবনা বিশেষ নেই। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে বড়জোর কিছুটা বেশি বৃষ্টি হতে পারে। আর পশ্চিমাংশের জেলাগুলিতে অল্প বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে আপাতত আভাস মিলেছে। ফলে আমফানের মতো পশ্চিমবঙ্গে প্রভাব পড়ার কোনও আশঙ্কা নেই বলে ওই মহলের তরফে জানানো হয়েছে।
আপাতত সেরকম বৃষ্টির পূর্বাভাস নেই দক্ষিণবঙ্গে
যদিও পুরোটাই এখন বেসরকারি মহলের তরফে দাবি করা হচ্ছে। ভারতীয় মৌসম ভবনের তরফে এত আগে ঘূর্ণিঝড় নিয়ে পূর্বাভাস দেওয়া হয় না। যতক্ষণ না কোনও সিস্টেম তৈরি হচ্ছে, ততক্ষণ বলা হয় না যে সেটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে কিনা। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, ২১ সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গে সেরকম বৃষ্টির পূর্বাভাস নেই। অল্পবিস্তর বৃষ্টি হবে। কয়েকটি জেলায় মাঝেমধ্যে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে।
ABOUT THE AUTHORAyan Dasঅয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More
E-Paper


