Delhi University Election Result: ABVP ঝড়ে সাফ SFI-NSUI, বাস কন্ডাক্টরের ছেলে জিতলেন দিল্লি বিশ্ববিদ্যালয়ের ভোটে

Delhi University Election Result: দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের চারটি কেন্দ্রীয় পদের মধ্যে তিনটিতেই এবিভিপি জিতল। অপর পদে জিতলেন নির্দল প্রার্থী। এসএফআই এবং কংগ্রেস-সমর্থিত NSUI স্রেফ উড়ে গিয়েছে।

Published on: Sep 19, 2026, 17:44:51 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Delhi University Election Result: দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে এবিভিপির জয়ধ্বজা উড়ল। চারটি কেন্দ্রীয় পদের মধ্যে তিনটিতেই (সভাপতি, সম্পাদক এবং যুগ্ম-সম্পাদক) জিতল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরআরএস) ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)। আর সহ-সভাপতির পদে জিতেছেন নির্দল প্রার্থী দীপাংশু শৌকিন। কংগ্রেস-সমর্থিত ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়ন অফ ইন্ডিয়ার (NSUI) টিকিট না পেয়ে নির্দল প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলেন। আর তাতেই বাজিমাত করেছেন বাস কন্ডাক্টর এবং অঙ্গনওয়াড়ি কর্মীর ছেলে। সেখানে খাতাই খুলতে পারেনি NSUI। আর আইসা ও এসএফআইয়ের জোট কার্যত কোনও দাগই কাটতে পারেনি।

দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের চারটি কেন্দ্রীয় পদের মধ্যে তিনটিতেই এবিভিপি জিতল। অপর পদে জিতলেন নির্দল প্রার্থী। (ছবি সৌজন্যে এএনআই এবং ABVP)
দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের চারটি কেন্দ্রীয় পদের মধ্যে তিনটিতেই এবিভিপি জিতল। অপর পদে জিতলেন নির্দল প্রার্থী। (ছবি সৌজন্যে এএনআই এবং ABVP)

বাবা বাস কন্ডাক্টর ও মা অঙ্গনওয়াড়ি কর্মী

দীপাংশু আদতে পশ্চিম দিল্লির পেরাগড়ির বাসিন্দা। তাঁর বাবা বাস কন্ডাক্টর। মা অঙ্গনওয়াড়ি কর্মী। বাবা চেয়েছিলেন যে ছেলে ইউপিএসসি (ইউনিয়ন পাবলিক সার্ভিসেস কমিশন) পরীক্ষার প্রস্তুতি নিক। তবে বরাবরই ছাত্র রাজনীতির দিকে ঝোঁক ছিল দীপাংশুর। প্রাথমিকভাবে NSUI-র টিকিটে মনোনয়নও জমা দিয়েছিলেন। কিন্তু শেষমুহূর্তে তাঁকে মনোনয়ন তুলে নিতে বলা হয়। সেই নির্দেশ মানতে রাজি হননি দীপাংশু। বরং নির্দল প্রার্থী হিসেবে লড়েই বাজিমাত করেছেন।

আরও পড়ুন: IMD Forecast on Cyclone Chances: ঘূর্ণিঝড় সত্যিই আসছে? এখনও বলল না মৌসম ভবন, কমলা সতর্কতা জারি বাংলার এইসব জেলায়

সেই জয়ের পরে সংবাদমাধ্যম এনডিটিভিতে তিনি বলেছেন, ‘আমি এরকমই ট্রেন্ড আশা করছিলাম। আমি সব কলেজেই ভালো সমর্থন পাচ্ছিলাম। সবথেকে বড় ব্যাপার যে পড়ুয়ারা আমার সঙ্গে ছিল। রাজনীতির সঙ্গে যুক্ত থাকা পড়ুয়াদের পাশাপাশি যারা রাজনীতির সঙ্গে যুক্ত নয়, তারাও আমায় সমর্থন করছিলেন। যারা এই রাজনীতির মধ্যে নেই, সেইসব নিরপেক্ষ বা সাধারণ পড়ুয়াদের কাছ পৌঁছানোর কাজটা খুবই কঠিন। কিন্তু আমি খুশি যে ওরা আমার সঙ্গে থেকেছে। ওরা দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের কণ্ঠস্বরকে সমর্থন করেছে।’

আরও পড়ুন: Indian Air Force Officer Bravery: কলাইকুন্ডার আকাশে ৪ পাক ফাইটারকে তছনছ করেন, বাঁচান কলকাতাকে, প্রয়াত ভারতের সেই 'হিরো'

ABVP-র জয়জয়কার

আর তাঁর মতো জয়ের উচ্ছ্বাসে ভেসে গিয়েছেন এবিভিপি কর্মী-সমর্থকরা। সভাপতি পদে NSUI-র বিজয় শংকরকে ২,০৫৩ ভোটে হারিয়ে দিয়েছেন এবিভিপির যশ দাবাস। সম্পাদক পদে প্রায় ৭,০০০ ভোটে জিতেছেন রিয়া ছাওড়ি। আর যুগ্ম-সম্পাদক পদে লড়াইটা হাড্ডাহাড্ডি হয়েছে। ৮০০-র মতো ভোটে জিতেছেন এবিভিপির লক্ষ্যরাজ সিং।

আরও পড়ুন: Robiul Chaudhury: রেজিনগরে বড় টুইস্ট! শেষ মুহূর্তে ১৮০ ডিগ্রি ঘুরে গেলেন রবিউল, মনোনয়ন তুলছেন না

রাষ্ট্র সর্বাগ্রে ভাবধারার জয়, বলছে ABVP

দিল্লিতে সেই জয়ের পশ্চিমবঙ্গের এবিভিপির শাখার তরফে বলা হয়েছে, 'এই জয় রাষ্ট্র সর্বাগ্রে - এই ভাবধারার প্রতি দেশের তরুণ সমাজের আস্থা ও অঙ্গীকারের প্রতিফলন। স্বামী বিবেকানন্দের আদর্শকে সামনে রেখে পরিষদের কর্মীরা আগামিদিনেও যুবশক্তির মধ্যে দেশপ্রেম, সেবা ও জাতি গঠনের চেতনা জাগ্রত করে যাবেন - এই প্রত্যাশা রাখি।'

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More