...
...
Next Story

Delhi Woman Gangrape Case: ক্যাফে খুলে পার্টি, মা'কে ফোন- দিল্লিতে যুবতীর 'গণধর্ষণ' কাণ্ডে কী ঘটেছিল? ধৃত ৩

Delhi Woman Gangrape Case: দিল্লির ক্যাফেতে এক যুবতীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। সেই ঘটনায় অভিযোগ উঠেছে সহকর্মীর বিরুদ্ধে। ইতিমধ্যে দুই মহিলা-সহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। দিল্লি পুলিশের তরফে তদন্ত শুরু করা হয়েছে।

Published on: Nov 25, 2026, 08:56:55 IST
Advertisement

Delhi Woman Gangrape Case: দিল্লির ক্যাফেতে যুবতীকে গণধর্ষণের ঘটনায় দুই মহিলা-সহ তিনজনকে গ্রেফতার করা হল। পুলিশ সূত্রে খবর, পূর্ব দিল্লির একটি ক্যাফেতে অভিযুক্ত ছয়জনের সঙ্গে কাজ করেন যুবতী। তিনি অভিযোগ করেছেন, সোমবার রাতে পার্টির জন্য যখন ক্যাফেতে গিয়েছিলেন, সেইসময় তাঁকে ধর্ষণ করেছে দু'জন। বাকিরাও অপরাধে সাহায্য করে বলে অভিযোগ করেছেন যুবতী। তাঁর অভিযোগের প্রেক্ষিতে তিনজনকে গ্রেফতার করা হয়েছে ইতিমধ্যে। বাকিদের খোঁজে তল্লাশি চলছে।

ক্যাফেতে পার্টি, গণধর্ষণের অভিযোগ যুবতীর

দিল্লির ক্যাফেতে এক যুবতীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
দিল্লির ক্যাফেতে এক যুবতীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)

সংবাদসংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, পূর্ব দিল্লির একটি মলের ক্যাফেতে নির্যাতিতা যুবতী কাজ করেন। সেখানেই কাজ করে অভিযুক্তকরা। সোমবার রাত সাড়ে ১১ টা নাগাদ ক্যাফে বন্ধ হয়ে গিয়েছিল। তারপর ক্যাফে খুলে পার্টি করতে থাকেন ভিতরে। সেখানেই মদ্যপান করে ওই দলের সদস্যরা। সেখানে কয়েক ঘণ্টা থাকার পরে রাত সাড়ে তিনটে নাগাদ ক্যাফে থেকে বেরিয়ে যায়।

আরও পড়ুন: Bengal Minister on Bangladesh: হাসিনা ফেরার মধ্যেই ‘বাংলাদেশ নিয়ে নেব আমরা’, হুংকার উঠল ভারত থেকে, ডেডলাইনও ঠিক

বাকি অভিযুক্তদের খোঁজেও তল্লাশি চলছে

ওই প্রতিবেদন অনুযায়ী, পার্টির সময় দুই পুরুষ তাঁকে ধর্ষণ করেছে বলে অভিযোগ করেছেন যুবতী। সেই অভিযোগের প্রেক্ষিতে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। তারপর গ্রেফতার করা হয়েছে তিনজন অভিযুক্তকে। বাকিদের খোঁজে তল্লাশি চালানোর পাশাপাশি তদন্ত চালিয়ে যাচ্ছে বলে পুলিশের তরফে দাবি করা হয়েছে।

নাম গোপন রাখার শর্তে দিল্লি পুলিশের এক শীর্ষ আধিকারিক বলেছেন, ‘যুবতী দাবি করেছেন যে রাত সাড়ে তিনটে নাগাদ তাঁকে ধর্ষণ করেন দু'জন। আর বাকিরা এই অপরাধে মদত জুগিয়েছিল। সবমিলিয়ে তিন মহিলা-সহ সাতজন উপস্থিত ছিল ক্যাফেতে। অভিযোগকারী দাবি করেছেন, সকলেই মদ্যপান করেন। তারপর মা'কে ফোন করে জানান যে বাড়ি ফিরতে দেরি হবে।’

 

ABOUT THE AUTHOR

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks