RSS Latest Update: '৪ সন্তান জন্ম দিয়ে একজনকে RSS-কে উৎসর্গ করা উচিত'
RSS Latest Update: ভারত দুর্গা মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপনের অনুষ্ঠানে উপস্থিত হয়ে আরএসএসের প্রশংসা করেন বাগেশ্বর ধামের ধীরেন্দ্র শাস্ত্রী। তিনি বলেন, 'দুর্যোগের সময় মানুষ মিজের প্রাণ বাঁচাতে ছুটে পালায়, আর এরএসএস কর্মীরা অন্যদের বাঁচাতে ঝাঁপিয়ে পড়েন।'
RSS Latest Update: রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস) সংগঠনের সম্প্রসারণ এবং ভারতকে 'বিশ্বগুরু' বানানোর জন্য হিন্দুদের চারজন করে সন্তান জন্ম দেওয়ার বার্তা দিলেন বাগেশ্বর ধামের ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী। নাগপুরে 'ভারতদুর্গা শক্তিস্থলে'র ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে একটি 'ধর্ম সভা'র আয়োজন করে আরএসএস। সেই সভা চলাকালীন সঙ্ঘ প্রধান মোহন ভাগবত ভাষণ দেন স্বেচ্ছাসেবকদের উদ্দেশে। ধীরেন্দ্র শাস্ত্রীও সেখানে বক্তব্য রাখেন। সেই সময়ই তিনি বলেন, ভারতীয়দের চারজন করে সন্তান জন্ম দেওয়া উচিত এবং তাদের মধ্যে থেকে একজনকে স্বেচ্ছাসেবক হিসাবে সঙ্ঘকে উৎসর্গ করা উচিত।

ভারত দুর্গা মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপনের অনুষ্ঠানে উপস্থিত হয়ে আরএসএসের প্রশংসা করেন বাগেশ্বর ধামের ধীরেন্দ্র শাস্ত্রী। তিনি বলেন, 'দুর্যোগের সময় মানুষ মিজের প্রাণ বাঁচাতে ছুটে পালায়, আর এরএসএস কর্মীরা অন্যদের বাঁচাতে ঝাঁপিয়ে পড়েন।' এরই সঙ্গে স্বামী অবধেশানন্দ গিরি এই অনুষ্ঠানে অংশ নিয়ে বলেন, 'এটা ঈশ্বরেরই ইচ্ছা যে ভারত 'অখণ্ড ভারত'-এর স্বপ্নযাত্রার দিকে এগিয়ে যাচ্ছে এবং কিছুকাল পরে ভারত তার হারানো সীমানা পুনরুদ্ধার করে হারানো গৌরব ফিরিয়ে আনবে।'
এদিকে এই অনুষ্ঠানে আরএসএস প্রধান বলেন, '১৫০ বছর ধরে ব্রিটিশ শাসনের জেরে ভারতে এখনও ঔপনিবেশিক মানসিকতা রয়ে গিয়েছে'। এই মানসিকতা ত্যাগ করার বার্তা দেন ভাগবত। এদিকে আরএসএস স্বেচ্ছাসেবকদের নিঃস্বার্থ সেবা মনোভাবের প্রশংসা করে মোহন ভাগবত বলেন, যখনই দেশে কোনও দুর্যোগ আসে, তখনই সঙ্ঘের স্বেচ্ছাসেবকরা ত্রাণ ও উদ্ধার অভিযানে সবার আগে পৌঁছে যান। এদিকে বৈশ্বিক পরিস্থিতি নিয়ে সঙ্ঘ প্রধান বলেন, 'বিশ্বের বর্তমান পরিস্থিতিতে ভারত ছাড়া কোনও ভবিষ্যৎ নেই। এই মুহূর্তে ভারতের দিকে তাকিয়ে গোটা বিশ্ব। আমাদের সন্দেহ মুক্ত হয়ে এগিয়ে যেতে হবে।' রাম মন্দির আন্দোলনের কথা উল্লেখ করে তিনি বলেন, 'এক সময় রাম মন্দিরের অস্তিত্ব নিয়ে সন্দেহ ছিল, কিন্তু শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের আদেশ আসে। যা ঘটার, তা অবশ্যই ঘটবে। যেভাবে রাম মন্দির বাস্তবায়িত হয়েছে, তেমনই ভারত বিশ্বগুরু হবে। বিশ্ব যদি ভারতের দেখানো পথে না এগোয়, তাহলে তাদের কাছে আর কোন বিকল্প বেঁচে থাকবে?'
ABOUT THE AUTHORAbhijit Chowdhury২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More
E-Paper


