DRDO Paid Internship 2026: DRDO-তে ইন্টার্নশিপের সুযোগ! ৩০,০০০ টাকা পর্যন্ত পেতে পারেন! কীভাবে আবেদন?
DRDO Paid Internship 2026: ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনে ইন্টার্নশিপের সুযোগ। ডিআরওডিওয়ের তরফে জানানো হয়েছে, ইচ্ছুক প্রার্থীরা আগামী ২০ জুন পর্যন্ত আবেদন করতে পারবেন। তারপর আগামী ৩ অগস্ট থেকে ইন্টার্নশিপ শুরু হবে।
DRDO Paid Internship 2026: দেশের তরুণ প্রতিভা ও শিক্ষার্থীদের জন্য ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (DRDO) নিয়ে এল এক সুখবর। ২০২৬ শিক্ষাবর্ষের জন্য ডিআরডিওয়ের তরফে ‘পেইড ইন্টার্নশিপ প্রোগ্রাম’-র বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ডিআরওডিওয়ের তরফে জানানো হয়েছে, ইচ্ছুক প্রার্থীরা আগামী ২০ জুন পর্যন্ত আবেদন করতে পারবেন। তারপর আগামী ৩ অগস্ট থেকে ইন্টার্নশিপ শুরু হবে। ইন্টার্নশিপ হবে 'রিসার্চ সেন্টার ইমারত' (RIC) হায়দরাবাদে। আবেদনের সর্বোচ্চ বয়সসীমা হল ২৮।

DRDO ইন্টার্নশিপ ২০২৬: গুরুত্বপূর্ণ বিষয়
১) মোট আসন সংখ্যা: প্রায় ১৬০টি সিট (নির্দিষ্ট ক্লাস্টার অনুযায়ী নির্ধারিত)
২) কাজের সময়সীমা: ৬ মাস
৩) স্টাইপেন্ড: ৫,০০০ টাকা প্রতি মাস। অর্থাৎ ছয় মাসে ৩০,০০০ টাকা। সঙ্গে সার্টিফিকেট দেওয়া হবে।
৪) আবেদন প্রক্রিয়া: অফলাইন (বিজ্ঞপ্তির নির্দেশিকা অনুযায়ী)
কারা আবেদন করতে পারবেন?
১) আবেদনকারীকে অবশ্যই ভারতের স্থায়ী নাগরিক হতে হবে। বিদেশ থেকে পড়াশোনা করা শিক্ষার্থীরা এই সুযোগ পাবেন না।
২) মূলত ইঞ্জিনিয়ারিং এবং সায়েন্স স্ট্রিমের ফাইনাল ইয়ারের (সপ্তম এবং অষ্টম সেমিস্টার) পড়ুয়ারা এই ইন্টার্নশিপের জন্য যোগ্য। অর্থাৎ যাঁরা বর্তমানে B.E., B.Tech, M.E., অথবা M.Tech কোর্সের শেষ বর্ষে পড়াশোনা করছেন, তাঁরাই আবেদন করতে পারবেন। যাঁরা ইতিমধ্যেই পাস করে গিয়েছেন, তাঁরা আবেদন করতে পারবেন।
৩) শিক্ষার্থীদের শিক্ষাগত রেকর্ড বেশ ভালো হতে হবে। ন্যূনতম ৭৫% নম্বর থাকা বাধ্যতামূলক। কোনও ব্যাকলগ থাকা চলবে না।
প্রয়োজনীয় নথিপত্র
১) আপডেটেড সিভি
২) কলেজ বা বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড
৩) অধ্যাপক বা বিভাগীয় প্রধানের দেওয়া রেফারেল লেটার বা নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি)
৪) আধার কার্ড এবং পাসপোর্ট সাইজ ছবি
কীভাবে আবেদন করবেন?
১) আগ্রহী প্রার্থীদের প্রথমে ডিআরডিওয়ের অফিশিয়াল কেরিয়ার পোর্টাল (drdo.gov.in) ভিজিট করতে হবে।
২) সেখানে ‘Careers’ বা ‘What's New’ সেকশনে গিয়ে সংশ্লিষ্ট পেইড ইন্টার্নশিপের অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করতে হবে।
৩) নির্দেশিকা অনুযায়ী অনলাইন ফর্ম পূরণ করতে হবে। স্বাক্ষর করতে হবে নিজেকে। সেটার সঙ্গে অধ্যাপক বা বিভাগীয় প্রধানের দেওয়া রেফারেল লেটার বা নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) দিতে হবে। তারপর RIC হায়দরাবাদের ঠিকানায় পাঠাতে হবে।
ABOUT THE AUTHORAyan Dasঅয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More
E-Paper


