...
...
Next Story

ED searches ex-CM residence: প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়িতে ED-র তল্লাশি! নেপথ্যে আছে ১.৭২ কোটি টাকার লেনদেন

ED searches ex-CM residence: ক্ষমতাচ্যুত হওয়ার কয়েকদিন পরেই প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়িতে ইডি তল্লাশি চালাচ্ছে। বেআইনিভাবে ১.৭২ কোটি টাকা দেওয়ার অভিযোগ উঠে প্রাক্তন মুখ্যমন্ত্রীর পরিবারের কোম্পানিকে।

Published on: May 27, 2026, 08:54:28 IST
Advertisement

ED searches ex-CM residence: সদ্য মুখ্যমন্ত্রীর কুর্সি হারিয়েছেন। কয়েকদিন আগেই শপথগ্রহণ করেছে নয়া সরকার। আর তারইমধ্যে কেরলমের প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের বাড়িতে তল্লাশি চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সূত্রের খবর, কোচিন মিনারেল অ্যান্ড রুটাইল লিমিটেড (সিএমআরএল) সংক্রান্ত আর্থিক তছরুপ-বিরোধী মামলায় তাঁর বাসভবনে অভিযান চালাচ্ছে কেন্দ্রীয় সংস্থা। সংবাদসংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, কেন্দ্রীয় সংস্থার আধিকারিকরা জানিয়েছেন যে আর্থিক তছরুপ বিরোধী আইনের আওতায় তিরুবনন্তপুরমে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ি-সহ ১০টি জায়গায় তল্লাশি চালানো হচ্ছে।

বেআইনিভাবে ১.৭২ কোটি টাকা লেনদেনের অভিযোগ

কেরলমের প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের বাড়িতে অভিযান চালাচ্ছে ইডি। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
কেরলমের প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের বাড়িতে অভিযান চালাচ্ছে ইডি। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)

আর সেই তল্লাশির নেপথ্যে আছে ২০২৪ সালের একটি মামলা। অভিযোগ উঠেছে যে ২০১৮ সাল থেকে ২০১৯ সালের মধ্যে কেরলমের প্রাক্তন মুখ্যমন্ত্রী টি বীণার সংস্থা এক্সালজিক সলিউশনকে বেআইনিভাবে ১.৭২ কোটি টাকা দিয়েছিল বেসরকারি কোম্পানি কোচিন মিনারেল অ্যান্ড রুটাইল লিমিটেড। অথচ ওই বেসরকারি সংস্থাকে কোনওরকম পরিষেবা প্রদান করেনি প্রাক্তন মুখ্যমন্ত্রীর মেয়ের কোম্পানি।

আরও পড়ুন: Bikash on Bangladeshi Infiltrators: বাংলাদেশি অনুপ্রবেশকারীদের জন্য ‘মন কাঁদল’ বিকাশের! দলাই লামার সারিতে বসালেন

২০২৪ সালে মামলা দায়ের করেছিল ইডি

সেই অভিযোগ খতিয়ে দেখতে ২০২৪ সালে আর্থিক তছরুপ বিরোধী আইনের আওতায় মামলা দায়ের করে ইডি। যদিও ইডির তদন্তের বিরুদ্ধে কেরলম হাইকোর্টে আবেদন করেছিল কোচিন মিনারেল অ্যান্ড রুটাইল লিমিটেড। মঙ্গলবারই সেই আর্জি খারিজ করে দিয়েছে হাইকোর্ট। তারপর ওই বেসরকারি সংস্থার তরফে আরও দু'সপ্তাহ রক্ষাকবচ বাড়ানোর আর্জি জানানো হয়।

যদিও সেই আর্জি খারিজ করে দেওয়া হয়। হাইকোর্টের তরফে বলা হয়, ‘আমি এ ব্যাপারে আগ্রহী নই। আমার মনে হয় না এটা করা উচিত। তাছাড়া, আমি মনে করি যে পরবর্তী নোটিশ ছাড়া তারা কিছুই করতে পারবে না। সুতরাং যখন পরবর্তী নোটিশ আসবে, তখন আপনারা আসতে পারবেন।' আর আদালতের সেই পর্যবেক্ষণের পরদিনই প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়িতে অভিযান চালাচ্ছে ইডি।

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe