...
...
Next Story

EMI and FD Interest Rate Hike Chances: EMI বাড়ছে পুজোর আগেই? করা হল বড় সুপারিশ, ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়তে পারে

EMI and FD Interest Rate Hike Chances: দুর্গাপুজোর আগেই ইএমআই বা ঋণের সুদের হার বাড়বে? কারণ সেই মর্মে সুপারিশ করা হল। আগামী অক্টোবর এবং ডিসেম্বরে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (আরবিআই) রেপো রেট সংক্রান্ত বৈঠক আছে।

Published on: Sep 13, 2026, 15:51:27 IST
Advertisement

EMI and FD Interest Rate Hike Chances: চলতি বছর শেষ হওয়ার আগেই পরপর দু'বার রেপো রেট বাড়াবে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)? তেমনই মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ। তারইমধ্যে শুক্রবার স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই) রিসার্চের তরফে যে রিপোর্ট পেশ করা হয়েছে, তাতে বলা হয়েছে, ‘আমরা আসন্ন অক্টোবরের নীতি-নির্ধারণী বৈঠকে ২৫ বেসিস পয়েন্ট সুদের হার (রেপো রেট) বৃদ্ধির জোরালো সুপারিশ করছি (যার পরপরই ডিসেম্বরে আরও একবার হার বৃদ্ধির পদক্ষেপ নেওয়া হবে)।’

কেন রেপো রেট বাড়ানোর পক্ষে সওয়াল করল SBI রিসার্চ?

অক্টোবর এবং ডিসেম্বরে আরবিআইকে রেপো রেট বাড়ানোর পক্ষে সুপারিশ করা হল। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)
অক্টোবর এবং ডিসেম্বরে আরবিআইকে রেপো রেট বাড়ানোর পক্ষে সুপারিশ করা হল। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)

এমনিতে গত চারটি পর্যালোচনা বৈঠকে রেপো রেটের হার (৫.২৫ শতাংশ) অপরিবর্তিত রেখেছিল আরবিআই। আগামী ৫ থেকে ৭ অক্টোবরে হবে আরবিআইয়ের কমিটির পরবর্তী বৈঠক। তার আগে এসবিআইয়ের রিপোর্টে জানানো হয়েছে, অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি, মুদ্রাস্ফীতিজনিত চাপের আভাসের মতো কারণে পরপর দু'বার রেপো রেট বাড়ানোর পক্ষে সওয়াল করা হচ্ছে।

আরও পড়ুন: BRICS Summit 2026: পাককে ‘জঙ্গিদের মদত দেওয়া’ দেশ বলতে চাননি, সেই দেশের PM-র সঙ্গে বৈঠকে রাহুলরা

সেইসঙ্গে এসবিআইয়ের রিপোর্টে জানানো হয়েছে, মূলত পরিবর্তনশীল অর্থনৈতিক ঝুঁকির কারণেই রেপো রেট পরিবর্তনের পক্ষে সওয়াল করা হচ্ছে। সেই বিষয়টির সঙ্গে মার্কিন কেন্দ্রীয় ব্যাঙ্কে ফেডারেল রিজার্ভের সম্ভাব্য কোনও পদক্ষেপের বিন্দুমাত্র সম্পর্ক নেই। আর এক্ষেত্রে ২০২২ সালে আরবিআইয়ের গৃহীত পদক্ষেপের দৃষ্টান্তই তুলে ধরা হয়েছে এসবিআইয়ের রিপোর্টে।

আর শেষপর্যন্ত এসবিআইয়ের রিপোর্ট মোতাবেক অক্টোবর এবং ডিসেম্বরে রেপো রেট বৃদ্ধি পায়, তার প্রভাব পড়বে মধ্যবিত্তদের উপরেও। কারণ রেপো রেটের সঙ্গে ফিক্সড ডিপোজিট, ইএমআই, লোনের সুদের হারের সরাসরি যোগসূত্র হয়েছে। রেপো রেট বৃদ্ধি পাওয়া বা হ্রাস পাওয়ার উপরে নির্ভর করে সেই বিষয়গুলি, যার সঙ্গে মধ্যবিত্তের ওতপ্রোত যোগ আছে।

১) FD-র সঙ্গে রেপো রেটের সম্পর্ক: রেপো রেট বৃদ্ধি পেলে সাধারণত ব্যাঙ্ক-সহ আর্থিক প্রতিষ্ঠানও ফিক্সড ডিপোজিটের সুদের হার বাড়িয়ে থাকে। আর যদি প্রত্যাশামতো পরবর্তী তিন মাসে দু'বার রেপো রেট বাড়ে, তাহলে বেশি হারে ফিক্সড ডিপোজিট করার সুযোগ পেতে পারেন গ্রাহকরা।

২) EMI-র সঙ্গে রেপো রেটের সম্পর্ক: রেটও পরোক্ষভাবে ঋণের সুদের হারকে (ফ্লোটিং ইন্টারেস্ট রেট) প্রভাবিত করে থাকে। সাধারণত রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যদি রেপো রেট বাড়িয়ে দেয়, তাহলে সেই ‘ধাক্কা’ সামলাতে বাণিজ্যিক ব্যাঙ্কগুলি সুদের হার বাড়িয়ে দেয়। আর রেপো রেট কমলে ইএমআইও কমে যায়।

আরও পড়ুন: BRICS Joint Statement Inside Story: ‘ভোর ৪ টে....’, কীভাবে US-র চরম শত্রু ও বন্ধুকে একইদিকে আনল ভারত? রইল ভিতরের খবর

কতটা বাড়তে পারে Home Loan-র EMI?

ধরা যাক, আপনি ২০ বছরের মেয়াদে ৫০ লাখ টাকার গৃহঋণ বা হোম লোন নিয়েছেন। ফ্লোটিং ইন্টারেস্ট রেট হল ৮.২৫ শতাংশ। সেক্ষেত্রে মাসিক আপনাকে ৪২,৬০৩ টাকা দিতে হবে ইএমআই বাবদ। কিন্তু আরবিআই যদি রেপো রেট ৫.২৫ শতাংশ থেকে বাড়িয়ে ৫,৭৫ শতাংশ করে দেয় এবং বাণিজ্যিক ব্যাঙ্ক সেই ‘ধাক্কা’ গ্রাহকদের দিকে ঠেলে দেয়, তাহলে আপনার আপনার সুদের হার দাঁড়াবে ৮.৭৫ শতাংশ। সুদ মেটানোর মেয়াদ অপরিবর্তিত থাকবে ধরে নিলে প্রতি মাসে আপনাকে ইএমআই বাবদ ৪৪,১৮৬ টাকা দিতে হবে।

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks