PF Balance Check WhatsApp: হোয়্যাটসঅ্যাপ থেকে এবার জানতে পারবেন PF অ্যাকাউন্টের ব্যালেন্স! কীভাবে? জেনে নিন
PF Balance Check WhatsApp: হোয়্যাটসঅ্যাপের মাধ্যমে এবার প্রভিডেন্ট ফান্ডের ব্যালেন্স জানা যাবে। নতুন এই হোয়াটসঅ্যাপ সুবিধার মাধ্যমে গ্রাহকরা শুধুমাত্র মোট ব্যালেন্সই দেখতে পাবেন না, সেই সঙ্গে তাঁদের অ্যাকাউন্টের শেষ পাঁচটি লেনদেনের বিবরণও দেখতে পাবেন।
PF Balance Check WhatsApp: দেশের কোটি-কোটি চাকরিজীবীদের জন্য আসতে চলেছে এক দুর্দান্ত সুখবর। এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO) গ্রাহকদের জন্য ডিজিটাল পরিষেবায় এক যুগান্তকারী পরিবর্তন আনতে চলেছে। এবার থেকে নিজের প্রভিডেন্ট ফান্ড বা পিএফ অ্যাকাউন্টের ব্যালেন্স জানা, শেষ কয়েকটি লেনদেনের বিবরণ দেখা কিংবা উইথড্রয়াল বা ক্লেম স্ট্যাটাস ট্র্যাক করার জন্য বারবার ইপিএফওয়ের অফিসিয়াল ওয়েবসাইটে লগইন করতে হবে না। কোনও থার্ড পার্টি অ্যাপ ডাউনলোড করারও প্রয়োজন পড়বে না। হোয়াটসঅ্যাপের (WhatsApp) মাধ্যমেই এই সমস্ত কাজ সেরে ফেলা যাবে।
রিপোর্ট অনুযায়ী, গ্রাহকদের হয়রানি কমাতে এবং প্রযুক্তিগতভাবে আরও একধাপ এগিয়ে যেতে একটি বিশেষ হোয়াটসঅ্যাপ ভিত্তিক চ্যাটবট পরিষেবা চালু করার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে EPFO। যেখানে মাত্র একটি ‘Hello’ মেসেজ পাঠিয়েই অ্যাকাউন্টের গুরুত্বপূর্ণ তথ্য হাতের মুঠোয় চলে আসবে।
লগইনের ঝঞ্ঝাট থেকে মুক্তি, কেন এই নতুন উদ্যোগ?
বর্তমানে কোনও পিএফ অ্যাকাউন্ট হোল্ডারকে যদি তাঁর জমানো টাকার পরিমাণ দেখতে হয়, তবে তাঁকে EPFO-র অফিসিয়াল পোর্টাল, ইউএএন (UAN) পোর্টাল কিংবা কেন্দ্রের 'উমাং' (UMANG) অ্যাপের সাহায্য নিতে হয়। অনেক সময় দেখা যায়, সার্ভারের ত্রুটি বা ওটিপি (OTP) আসার সমস্যার কারণে সাধারণ মানুষ সময়মতো পোর্টালে লগইন করতে পারেন না। গ্রামীণ বা মফস্বলের বহু মানুষের কাছে আবার পোর্টালে গিয়ে জটিল পাসওয়ার্ড দিয়ে লগইন করা বেশ কঠিন কাজ বলে মনে হয়।
স্মার্টফোন ব্যবহার করেন, অথচ হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন না, এমন মানুষ আজকের দিনে বিরল। তাই সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের সবথেকে সহজ মাধ্যমটিকে বেছে নিয়েছে কেন্দ্র। সরকারের 'ইপিএফও ৩.০' (EPFO 3.0) প্রকল্পের অধীনে এই ডিজিটাল রূপান্তরের কাজ চলছে। এই নতুন হোয়াটসঅ্যাপ চ্যাটবট সার্ভিসটি চালু হলে প্রবীণ নাগরিক থেকে শুরু করে তরুণ প্রজন্ম— প্রত্যেকেই মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে নিজেদের পিএফ অ্যাকাউন্টের হদিশ পেয়ে যাবেন।
কীভাবে কাজ করবে এই হোয়াটসঅ্যাপ পরিষেবা?
সংবাদমাধ্যম সিএনবিসি টিভি ১৮-র একটি প্রতিবেদন সূত্রে জানা গিয়েছে, এই পরিষেবাটি সম্পূর্ণ স্বয়ংক্রিয় হবে, যা বর্তমানে বিভিন্ন নামী ব্যাঙ্কিং সেক্টরের পরিষেবার মতো কাজ করবে।
১) প্রথমে ব্যবহারকারীকে তাঁর রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে EPFO-এর অফিসিয়াল ও ভেরিফাইড হোয়াটসঅ্যাপ নম্বরে গিয়ে কেবল ‘Hello’ বা ‘Hi’ লিখে একটি মেসেজ পাঠাতে হবে।
২) মেসেজটি পৌঁছানো মাত্রই স্বয়ংক্রিয় চ্যাটবট সিস্টেমের তরফ থেকে স্ক্রিনে একটি মেনু বা একাধিক অপশন চলে আসবে।
৩) সেখানে মূলত তিনটি প্রধান বিকল্প বা অপশন দেখা যাবে— 'Check Balance', 'Claim Status' এবং 'Last 5 Transactions'।
৪) ব্যবহারকারী তাঁর প্রয়োজন অনুযায়ী অপশনটি সিলেক্ট করলেই সঙ্গে সঙ্গে চ্যাটের মধ্যেই কাঙ্ক্ষিত তথ্য ভেসে উঠবে।
ABOUT THE AUTHORAyan Dasঅয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More
E-Paper


