Haaland played against India: ভারতের বিরুদ্ধে খেলেছিলেন হালান্ড! কী হয়েছিল সেই ম্যাচে? নেপথ্যে ছিল এক বিশ্বকাপ

Haaland played against India: ভারতীয় ফুটবল দলের বিরুদ্ধে খেলেছিলেন আর্লিং হালান্ড। ২০২৬ সালের বিশ্বকাপে হালান্ড যখন কাঁপাচ্ছেন, ব্রাজিলের বিরুদ্ধে জোড়া গোল করেছেন, তখন সেই পুরনো ঘটনা একবার দেখে নেওয়া যাক।

Published on: Jul 6, 2026, 18:58:28 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Haaland played against India: এবারের বিশ্বকাপে চার ম্যাচে ইতিমধ্যে সাত গোল করে ফেলেছেন। 'রাউন্ড অফ ১৬'-তে ব্রাজিলের বিরুদ্ধে করেছেন জোড়া গোল। তাঁর জোড়া গোলের সুবাদেই পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের ছিটকে দিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠে গিয়েছে নরওয়ে। আর সেই আর্লিং হালান্ড বছরদশেক আগে খেলেছিলেন ভারতীয় ফুটবল দলের বিরুদ্ধে। একেবারেই মিথ্যে নয়, ২০১৬ সালে ঠিক সেটাই ঘটেছিল। অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের আগে ভারতের যুব দল খেলেছিল হালান্ডদের নরওয়ের বিরুদ্ধে। সেই ম্যাচে গোলও করেছিলেন নরওয়ে তথা ম্যাঞ্চেস্টার সিটির তারকা ফুটবলার।

ব্রাজিলের বিরুদ্ধে  আর্লিং হালান্ড। (ছবি সৌজন্যে এপি)
ব্রাজিলের বিরুদ্ধে আর্লিং হালান্ড। (ছবি সৌজন্যে এপি)

আসলে ২০১৭ সালের অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের আগে প্রস্তুতির জন্য একাধিক ম্যাচ খেলেছিল ভারতীয় দল। সেরকমই একটি ম্যাচ খেলেছিল নরওয়ের অনূর্ধ্ব-১৬ দলের বিরুদ্ধে। সেই দলেই ছিলেন হালান্ড। ততদিনে তাঁকে অন্যতম উদীয়মান প্রতিভা হিসেবে দেখা হচ্ছিল। তারইমধ্যে ভারতের যুব দলের বিরুদ্ধে খেলেছিলেন।

আরও পড়ুন: Argentina vs Cabo Verde FIFA World Cup 2026: 'জিতল' কাবো ভার্দে, মেসির আর্জেন্টিনা পৌঁছাল ফুটবল বিশ্বকাপের পরের রাউন্ডে

২০১৬ সালের ২৯ জুন সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (এআইএফএফ) ওয়েবসাইটে একটি প্রতিবেদনে (ম্যাচ রিপোর্টে) বলা হয়েছে, ‘৫৭ মিনিটে আর্লিং ব্রুট হালান্ডের গোলে নরওয়ে এগিয়ে যায় এবং ৮০ মিনিটে এরিক বোথেইমের শট জালে জড়ানোয় নরওয়ে দু’গোলে এগিয়ে যায়।

'হালান্ড বনাম ভারতের সুরেশ সিং ওয়াংজাম'

আর সেই ম্যাচের একটি ছবি বছরচারেক আগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছিল। ওই ছবিতে বলা হয়েছিল, 'হালান্ড বনাম ভারতের সুরেশ সিং ওয়াংজাম।' পরবর্তীতে সেই ছবি রিটুইট করে বেঙ্গালুরু এফসির তারকা মজার ছলে বলেছিলেন, 'একটা জিনিস মনে করিয়ে দিই, ওই বলটা আমি জিতেছিলাম।'

আরও পড়ুন: Jude Bellingham: ১০০ সেকেন্ডেরও কম সময়ে জোড়া গোল! জুড বেলিংহ্যামের অবিশ্বাস্য বিশ্বরেকর্ড, নাম এলিট তালিকায়

গোল্ডেন বুট জেতার দৌড়ে প্রবলভাবে আছেন হালান্ড

সেই হালান্ড এখন বিশ্বমঞ্চে কাঁপাচ্ছেন। গত কয়েক বছরে বরুসিয়া ডর্টমুন্ড এবং ম্যাঞ্চেস্টার সিটির হয়ে ক্লাবস্তরে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন। জাতীয় দলের হয়েও দুর্দান্ত খেলেছেন। অপেক্ষা ছিল বিশ্বকাপের মঞ্চে নিজের জাত চেনানোর। আমেরিকার মাটিতে প্রথম চারটি ম্যাচেই সেই কাজটা করে ফেলেছেন। এই মুহূর্তে সাত গোল করে লিওনেল মেসি এবং এমবাপের সঙ্গে যৌথভাবে গোল্ডেন বুট জেতার তালিকার শীর্ষে আছেন।

আরও পড়ুন: FIFA WC Neymar Retirement: চোখের জলে শেষ হল এক স্বপ্নের পথচলা, ব্রাজিলের জার্সিকে চিরতরে বিদায় জানালেন নেমার

'আমি ঠিক জানি না যে আমি কী করি', সাফ কথা হালান্ডের

আর ব্রাজিলের বিরুদ্ধে দুর্দান্ত পারফরম্যান্সের পরে হালান্ড বলেছেন, ‘আমি যদি একটা বা দুটো সুযোগ পাই, সাধারণত সেটা গোলে পরিণত হয়। আমি ঠিক জানি না যে আমি কী করি। কিন্তু আমি এরকমই। আসল বিষয়টা হল যে সবসময় ফোকাস ধরে রাখতে হবে। আর যখন সুযোগ আসে, তখন আমি ঠিক জানি যে আমায় কী করতে হবে।’

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More