UPSC Civil Services Success Story: ইন্টারভিউয়ের আগেই মায়ের মৃত্যু, UPSC-তে বাজিমাত রূপলের, নেপথ্যে রামায়ণ-মহাভারতও
UPSC Civil Services Success Story: তিনবার ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষা দিয়েছিলেন। কিন্তু প্রিলিমিনারির গণ্ডিই পার করতে পারেননি। তারপর স্ট্র্যাটেজি পালটে ফেলেন। তাতেই মেলে সাফল্য। কিন্তু সেখানেও অপেক্ষা করেছিল ধাক্কা। ইন্টারভিউয়ের ঠিক আগেই মা'কে হারান।
UPSC Civil Services Success Story: ইউপিএসসি সিভিল সার্ভিসেস হচ্ছে ম্যারাথন। সেই ম্যারাথনের শুরুটা গুরুত্বপূর্ণ। কিন্তু আরও গুরুত্বপূর্ণ হল শেষটা। শুরুতে ধাক্কা খেয়ে, চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে সবকিছু সামলে যাঁরা পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে পারেন, তাঁরাই বাজিমাত করেন। তেমনই একজন হলেন উত্তরপ্রদেশের বাগপতের মেয়ে রূপল রানা। টানা তিনবার ইউপিএসসি সিভিল সার্ভিসেসের প্রিলিমিনারি পরীক্ষায় ধাক্কা খেয়েছিলেন। তাও হাল ছাড়েননি। নতুন করে চতুর্থ অ্যাটেম্পটে বসেছিলেন। কিন্তু সেইবার ইন্টারভিউয়ের ঠিক দু'মাস আগে মায়ের মৃত্যু হয়। সেই ধাক্কা সামলে ২০২৩ সালের ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায় ২৬ তম স্থান অধিকার করেন রূপল। হন আইএএস অফিসার।

প্রথম ৩ বার ধাক্কা খেয়ে স্ট্র্যাটেজি পরিবর্তন রূপলের
পরপর তিনবার কাঙ্খিত সাফল্য না পাওয়ার পরে রূপল বুঝতে পারেন যে শুধুমাত্র বই পড়েই ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষা পাশ করা যায় না। প্রশ্নপত্র বিশ্লেষণের সঠিক পদ্ধতি জানা জরুরি। সেজন্য খুব গভীরভাবে বিশ্লেষণ করতে শুরু করেন বিগত বছরের প্রশ্নপত্র। ইউপিএসসি কীভাবে প্রশ্নের ‘ফাঁদ’ তৈরি করে বা ‘জাল’ বিছিয়ে রাখে, তা বুঝতে পারেন।
সেই রেশ ধরে মক টেস্ট দেওয়ার সময় স্ট্র্যাটেজি বদলে অন্তত ৯০টির বেশি প্রশ্ন উত্তর করার অভ্যেস গড়ে তোলেন রূপল। এই সামান্য পরিবর্তনই তাঁর ভাগ্য বদলে দেয়। চতুর্থ প্রচেষ্টায় যখন প্রিলিমসের প্রশ্নের প্যাটার্ন সম্পূর্ণ বদলে গিয়েছিল, তখনও রূপল ৯৪টি প্রশ্ন অ্যাটেম্পট করেছিলেন। ফলাফল হয় অভাবনীয়! প্রিলিমসের কাট-অফ নম্বরের চেয়ে তিনি প্রায় ২৩ নম্বর বেশি পেয়ে সহজেই উত্তীর্ণ হন।
আরও পড়ুন: Success Story: রেললাইন দেখভাল করতেন, PSC পরীক্ষায় ৭২ তম স্থানে সেই ছেলে, হলেন সরকারি অফিসার
মেনস ও ইন্টারভিউয়ের মাস্টারপ্ল্যান
রূপল বিশ্বাস করেন, নতুন নতুন বইয়ের পাহাড় না জমিয়ে সীমিত সংখ্যক মানসম্মত বই বারবার রিভিশন করাই সাফল্যের মূল চাবিকাঠি। মেইনস পরীক্ষার জন্য তাঁর প্রস্তুতি ছিল অত্যন্ত সুনির্দিষ্ট।
১) শর্ট নোটস তৈরি: প্রতিটি টপিকের উপর এক বা দু'পৃষ্ঠার সংক্ষিপ্ত নোট বানানো, যেখানে সমস্যা, তার সমাধান এবং সাম্প্রতিক ঘটনার উদাহরণ ছিল।
২) এথিক্স পেপার: এথিক্সে ভালো নম্বর পেতে তিনি রামায়ণ, মহাভারত এবং মহাত্মা গান্ধীর আদর্শ ও ঘটনাপ্রবাহের উদাহরণ নিখুঁতভাবে ব্যবহার করেন।
আরও পড়ুন: Success Story: ১৪ বার চাকরির পরীক্ষায় 'ফেল' করেও হার মানেননি, PSC দিয়ে SDM হলেন আস্থা
৩) অপশনাল সাবজেক্ট (PSIR): রাষ্ট্রবিজ্ঞান ও আন্তর্জাতিক সম্পর্ক (PSIR) বিষয়ে কারেন্ট অ্যাফেয়ার্সের ওপর জোর দিতে নিয়মিত খবর পড়তেন। আন্তর্জাতিক কূটনীতি বুঝতে বিদেশমন্ত্রী এস জয়শংকরের সাক্ষাৎকার ও বক্তব্য একেবারে খুঁটিয়ে শুনতেন।
ABOUT THE AUTHORAyan Dasঅয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More
E-Paper


