...
...
Next Story

FIFA World Cup 2026 VAR Controversy: ফিফার বিশাল ভুলে নরওয়ে ছিটকে গেল বিশ্বকাপ থেকে? বাতিল হওয়া উচিত ইংল্যান্ডের গোল?

FIFA World Cup 2026 VAR Controversy: ফিফার বিশাল ভুলে নরওয়ে ছিটকে গেল বিশ্বকাপ থেকে? বাতিল হওয়া উচিত ছিল ইংল্যান্ডের গোল? বিষয়টি নিয়ে চূড়ান্ত বিতর্ক শুরু হয়েছে। ফিফার বিরুদ্ধে রোষ আছড়ে পড়েছে অনেকেরই।

Published on: Jul 12, 2026, 07:59:20 IST
Advertisement

FIFA World Cup 2026 VAR Controversy: ফিফার মারাত্মক ভুলের জন্য বিশ্বকাপ থেকে ছিটকে গেল নরওয়ে? ইংল্যান্ডের যে গোলটা বাতিল হওয়ার কথা ছিল, সেটা নায্য বলে ঘোষণা করে দেওয়া হল? আদতে বাতিল হওয়া উচিত ছিল ইংরেজদের প্রথম গোল? সেই বিতর্কের মধ্যে মুখ খুলল ফিফা। বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থার তরফে দাবি করা হয়েছে, 'নরওয়ের বিপক্ষে ৪৫+২ মিনিটে ইংল্যান্ডের গোলের আগে শূন্যে থাকা অবস্থায় কানেক্টেড বলের সেন্সরে বলের হার্টবিটের )স্নিকোমিটার) কোনও ওঠানামা বা পিক' দেখা যায়নি। ফলে বলটি উপরের তারে স্পর্শ করে গতিপথ পরিবর্তন করেছে- এমন কোনও প্রমাণ পাওয়া যায়নি।'

‘প্রমাণ’ হিসেবে ভিডিয়ো দিল FIFA

ভার নিয়ে বিতর্কের মধ্যেই বিশ্বকাপ থেকে ছিটকে গেল নরওয়ে। ম্যাচের একটি মুহূর্ত। (ছবি সৌজন্যে রয়টার্স)
ভার নিয়ে বিতর্কের মধ্যেই বিশ্বকাপ থেকে ছিটকে গেল নরওয়ে। ম্যাচের একটি মুহূর্ত। (ছবি সৌজন্যে রয়টার্স)

আর সেই ব্যাখ্যার সঙ্গে ‘প্রমাণ’ হিসেবে একটি ভিডিয়োও জুড়ে দেওয়া হয়েছে ফিফার তরফে। যেখানে দাবি করা হয়েছে যে বলটা স্পাইক্যামের তারে লেগেছে বলে যখন দাবি করা হচ্ছে, তখন স্নিকোমিটারের গ্রাফে কোনও হেরফের হয়নি।

আরও পড়ুন: Jayden Adams Death: ১৬ দিন আগে বিশ্বকাপ খেলা ফুটবলারের মৃত্যু, আত্মহত্য়া নাকি খাদ্য়ে বিষক্রিয়া? ঘনাচ্ছে রহস্য

ঠিক কী হয়েছিল ঘটনাটি?

আরও পড়ুন: INS Mahendragiri Weapons and Missiles: সাগরে ‘ব্রহ্মস’ নিয়ে রেডি ভারত! নয়া ‘ব্লু-ওয়াটার’ রণতরী চোখে সর্ষেফুল দেখাবে চিন

নিয়ম অনুযায়ী, যদি খেলার মধ্যে বল যদি কোনও কিছুতে ধাক্কা লাগে, তাহলে খেলা থামিয়ে দিতে হবে। আর ড্রপ বল করতে হবে রেফারিকে। কিন্তু বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে সেরকম কিছু হয়নি। ভার (ভিডিয়ো অ্যাসিসট্যান্ট রেফারি) কোনওরকম হস্তক্ষেপ করেনি। খেলা চালিয়ে যান রেফারি। সেখান থেকেই সমতায় ফেরে ইংল্যান্ড।

আরও পড়ুন: FIFA World Cup 2026: এমবাপেকে আপত্তিকর ভাষায় তোপ প‌্যারাগুয়ের সেনেটরের, বিতর্ক তুঙ্গে

চরম বিতর্ক চলছে, প্রতিবাদ জানায় নরওয়েও

যা নিয়ে আর্লিং হালান্ড, নিলাম-সহ নরওয়ের খেলোয়াড়, কোচ, সাপোর্ট স্টাফরা প্রতিবাদ জানালেও কোনও লাভ হয়নি। ভার হস্তক্ষেপ করেনি। ফলে প্রথমার্ধ শেষ হয় ১-১ গোলে। শেষপর্যন্ত অতিরিক্ত সময় ৯৩ মিনিটে গোল করে ইংল্যান্ডকে বিশ্বকাপের সেমিফাইনালে তুলে দেন বেলিংহ্যাম। তারইমধ্যে ফিফার তরফেও সাফাই দেওয়া হয়। কিন্তু তাতে বিতর্ক থামেনি।

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe