FIFA World Cup 2026 Prize Money: কেপ ভার্দে পেল ১০৫ কোটি টাকা! বিশ্বকাপে মেসি, স্পেন-সহ বাকিদের পুরস্কারমূল্য কত?
FIFA World Cup 2026 Prize Money: ইতিহাসের সবথেকে বড় বিশ্বকাপ শেষ হল। এবার বিশ্বকাপে মোট পুরস্কারমূল্য ছিল প্রায় ৬,৩০৬ কোটি টাকা। চ্যাম্পিয়ন হয়ে আর্জেন্টিনা কত টাকা পেল? রানার্স-আপ স্পেন বা কেপ ভার্দে পেল কত টাকা? ৪৮টি দেশেরই প্রাপ্ত পুরস্কারমূল্য রইল।
FIFA World Cup 2026 Prize Money: এবারের ফুটবল বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়ে পুরস্কারমূল্য বাবদ প্রায় ৫০০ কোটি টাকা পেল স্পেন। রানার্স-আপ হিসেবেও বড় অঙ্কের টাকা পেয়েছে লিওনেল মেসির আর্জেন্টিনা। তবে শুধু চ্যাম্পিয়ন, রানার্স-আপ বা সেমিফাইনালে ওঠা দলগুলি নয়; বিশ্বকাপে অংশগ্রহণকারী প্রতিটি দলকেই নির্দিষ্ট অঙ্কের পুরস্কারমূল্য দেওয়া হয়েছে। ফিফার তরফে জানানো হয়েছে, ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপে রেকর্ড ৬৫৫ মিলিয়ন মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৬,৩০৬ কোটি ৭০ লাখ ২ হাজার ৫০০ টাকা) দেওয়া হয়েছে। যা ২০২২ সালের কাতার বিশ্বকাপের থেকে ৫০ শতাংশ বেশি।
প্রস্তুতির জন্যও টাকা দিয়েছে ফিফা
তবে পুরস্কারমূল্য নয়, বিশ্বকাপে অংশগ্রহণকারী ৪৮টি দেশকেই প্রস্তুতির জন্যও খরচ জুগিয়েছে ফিফা। বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থার তরফে জানানো হয়েছে, যে ৪৮টি দল বিশ্বকাপে অংশগ্রহণ করেছে, সেগুলির প্রতিটিকে প্রস্তুতির খরচ বাবদ ১.৫ মিলিয়ন মার্কিন ডলার দিয়েছে ফিফা। যা ভারতীয় মুদ্রায় প্রায় ১৪ কোটি ৪৪ লাখ ২৮ হাজার ২৫০ টাকা।
কোন দল কত টাকা পুরস্কারমূল্য (প্রস্তুতি মূল্য বাদে) পেল?
১) চ্যাম্পিয়ন দল: ৫০ মিলিয়ন মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৪৮১ কোটি ৪২ লাখ ৭৫ হাজার টাকা)।
২) রানার্স-আপ: ৩৩ মিলিয়ন মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৩১৭ কোটি ৭৪ লাখ ২১ হাজার ৫০০ টাকা)
৩) তৃতীয় স্থানাধিকারী (ইংল্যান্ড): ২৯ মিলিয়ন মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ২৭৯ কোটি ২২ লাখ ৭৯ হাজার ৫০০ টাকা)।
৪) চতুর্থ স্থানাধিকারী (ফ্রান্স): ২৭ মিলিয়ন মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ২৫৯ কোটি ৯৭ লাখ ৮ হাজার ৫০০ টাকা)।
৫) পঞ্চম থেকে অষ্টম স্থানাধিকারী দল: ১৯ মিলিয়ন মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ১৮২ কোটি ৯৪ লাখ ২৪ হাজার ৫০০ টাকা)।
৬) নবম থেকে ষোড়শ স্থানাধিকারী দল: ১৫ মিলিয়ন মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ১৪৪ কোটি ৪২ লাখ ৮২ হাজার ৫০০ টাকা)।
৭) ১৭ তম থেকে ৩২ তম স্থানাধিকারী দল: ১১ মিলিয়ন মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ১০৫ কোটি ৯১ লাখ ৪০ হাজার ৫০০ টাকা)।
৮) ৩৩ তম থেকে ৪৮ তম স্থানাধিকারী দল: ৯ মিলিয়ন মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৮৬ কোটি ৬৫ লাখ ৬৯ হাজার ৫০০ টাকা)।
বিশ্বকাপে কোন দল কত নম্বরে শেষ করেছে?
১) চ্যাম্পিয়ন: স্পেন।
২) রানার্স-আপ: আর্জেন্টিনা।
৩) তৃতীয়: ইংল্যান্ড।
৪) চতুর্থ: ফ্রান্স।
৫) পঞ্চম থেকে অষ্টম স্থানাধিকারী দল: মরক্কো, বেলজিয়াম, নরওয়ে এবং সুইৎজারল্যান্ড।
৬) নবম থেকে ষোড়শ স্থানাধিকারী দল: ব্রাজিল, মেক্সিকো, ইজিপ্ট, কলম্বিয়া, প্যারাগুয়ে, কানাডা, পর্তুগাল এবং বেলজিয়াম।
৭) ১৭ তম থেকে ৩২ তম স্থানাধিকারী দল: জার্মানি, সুইডেন, দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস, ক্রোয়েশিয়া, অস্ট্রিয়া, বসনিয়া অ্যান্ড হার্জিগোভিনিয়া, সেনেগাল, জাপান, আইভরি কোস্ট, ইকুয়েডর, কঙ্গো, কেপ ভার্দে, অস্ট্রেলিয়া, আলজেরিয়া এবং ঘানা।
৮) ৩৩ তম থেকে ৪৮ তম স্থানাধিকারী দল: দক্ষিণ কোরিয়া, চেক প্রজাতন্ত্র, কাতার, স্কটল্যান্ড, হাইতি, তুরস্ক, কুরাসাও, তিউনিশিয়া, ইরান, নিউজল্যান্ড, উরুগুয়ে, সৌদি আরব, ইরাক, জর্ডন, উজবেজিকস্তান এবং পানামা।
ABOUT THE AUTHORAyan Dasঅয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More
E-Paper


