Financial Rules Changing from 1st April: টাকা তোলা, চাকরির বেতন থেকে ফাস্ট্যাগ- আজ থেকে কী কী নিয়ম পালটে গেল? রইল তালিকা

১ এপ্রিল থেকে ভারতে বদলে গেল এলপিজি সিলিন্ডারের দাম, এটিএম থেকে টাকা তোলার নিয়ম এবং আয়কর আইন। প্যান কার্ড আবেদন থেকে ফাস্ট্যাগ চার্জ— আপনার পকেটে কতটা প্রভাব পড়বে? জানুন নতুন অর্থবর্ষে একাধিক বড় পরিবর্তনের বিস্তারিত তথ্য।

Published on: Apr 1, 2026, 08:18:19 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

নতুন অর্থবর্ষ শুরু হওয়ার সঙ্গে-সঙ্গেই সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে একগুচ্ছ পরিবর্তন এসেছে। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া এই নিয়মগুলো সরাসরি আপনার মাসিক বাজেট এবং ব্যাঙ্কিং লেনদেনের ওপর প্রভাব ফেলবে। আয়কর আইন থেকে শুরু করে রান্নার গ্যাসের দাম এবং ফাস্ট্যাগ চার্জ - সবক্ষেত্রেই এসেছে নতুন মোড়। কী কী পরিবর্তন এসেছে, তা দেখে নিন।

১ এপ্রিল থেকে ভারতে বদলে গেল এলপিজি সিলিন্ডারের দাম, এটিএম থেকে টাকা তোলার নিয়ম এবং আয়কর আইন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)
১ এপ্রিল থেকে ভারতে বদলে গেল এলপিজি সিলিন্ডারের দাম, এটিএম থেকে টাকা তোলার নিয়ম এবং আয়কর আইন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)

রান্নার গ্যাসের দাম বৃদ্ধি

১ এপ্রিল থেকেই বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম কলকাতা, দিল্লি, মুম্বই এবং চেন্নাইয়ের মতো বড় শহরগুলোতে বেড়েছে। কলকাতায় এই সিলিন্ডারের দাম ২১৮ টাকা বেড়ে হয়েছে ২২০৮ টাকা। তবে স্বস্তির খবর হল, আপাতত ঘরোয়া এলপিজি সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন করা হয়নি।

নতুন আয়কর আইন

নয়া আয়কর আইন কার্যকর হয়েছে। নতুন ব্যবস্থায় আয়কর দফতর এখন কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) এবং ডিজিটাল ডেটার মাধ্যমে কর ফাঁকি রোধে কড়া নজরদারি চালাবে। করদাতার জীবনযাত্রার মান এবং ডিজিটাল লেনদেনের রেকর্ডের ওপর ভিত্তি করে এখন তদন্তের ক্ষমতা পেয়েছে বিভাগ।

প্যান কার্ড আবেদনের নতুন নিয়ম

এখন থেকে আর শুধুমাত্র আধার কার্ডের মাধ্যমে প্যান কার্ডের আবেদন করা যাবে না। আবেদনকারীকে নিজের ক্যাটেগরি অনুযায়ী নির্দিষ্ট ফর্ম পূরণ করতে হবে। ব্যক্তিগত আবেদনের জন্য ফর্ম ৯৩, কোম্পানিগুলোর জন্য ফর্ম ৯৪ এবং বিদেশি নাগরিক বা সংস্থার জন্য ফর্ম ৯৫ ও ৯৬ বাধ্যতামূলক করা হয়েছে।

এটিএম লেনদেন ও চার্জে বদল

একাধিক ব্যাঙ্ক এটিএম থেকে টাকা তোলার নিয়মে পরিবর্তন এনেছে। এইচডিএফসি ব্যাঙ্ক এখন থেকে ইউপিআই ব্যবহার করে টাকা তোলাকেও নিয়মিত মাসিক ফ্রি ট্রানজ্যাকশন লিমিটের মধ্যে গণ্য করবে। এই লিমিট শেষ হয়ে গেলে প্রতিবার টাকা তোলার জন্য ২৩ টাকা ও প্রযোজ্য কর দিতে হবে। অন্যদিকে, পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক তাদের প্ল্যাটিনাম ও সিগনেচার ডেবিট কার্ডের দৈনিক টাকা তোলার সীমা ৫০ শতাংশ পর্যন্ত কমিয়ে দিয়েছে।

আরও পড়ুন: LPG Gas Cylinder Prices April 2026: ভোটের মাসে ২১৮ টাকা বাড়ল LPG সিলিন্ডারের দাম! কলকাতায় রান্নার গ্যাসের দর কত?

ফাস্ট্যাগ চার্জ বৃদ্ধি

ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া ফাস্ট্যাগ বার্ষিক পাসের ফিতে ৭৫ টাকা বৃদ্ধি করেছে। আগে যা ৩,০০০ টাকা ছিল, এখন তা বেড়ে হয়েছে ৩,০৭৫ টাকা। এই পাসটি দেশের প্রায় ১,১৫০টি টোলপ্লাজায় ব্যবহারযোগ্য।

আরও পড়ুন: Weather-Rain Forecast in Kolkata: ৫১% বেশি বৃষ্টি, ১৫ বছরে দ্বিতীয় ‘শীতলতম’- মার্চে ‘কুল’ রইল কলকাতা, এবার পুড়বে?

ডিজিটাল পেমেন্টে টু-ফ্যাক্টর অথেন্টিকেশন

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নির্দেশিকা অনুযায়ী, ১ এপ্রিল থেকে সমস্ত ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে টু-ফ্যাক্টর অথেন্টিকেশন বাধ্যতামূলক হয়েছে। এর ফলে ডিজিটাল পেমেন্ট আগের চেয়ে অনেক বেশি সুরক্ষিত হবে এবং জালিয়াতির ঝুঁকি কমবে।

আরও পড়ুন: Job Rules changing from 1st April: নয়া বেতন কাঠামো, গ্র্যাচুইটি থেকে কাজের সময়- কাল চাকরির কোন কোন নিয়ম পালটে যাবে?

নয়া শ্রমকোড কার্যকর হয়ে গেল

বেতন কাঠামো থেকে শুরু করে কাজের সময়, বোনাস ও প্রভিডেন্ট ফান্ড - সব কিছুতেই আসছে আমূল বদল। বর্তমানের জটিল ব্যবস্থাকে সরিয়ে ২৯টি গুরুত্বপূর্ণ বিধানের আওতায় ৪৪টি পুরনো শ্রম আইনকে চারটি কোডে সংকুচিত করা হয়েছে। এগুলি হলো—বেতন কোড, সামাজিক সুরক্ষা কোড, শিল্প সম্পর্ক কোড এবং পেশাগত সুরক্ষা ও স্বাস্থ্য কোড।

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More