S-400 Air Defense System: ইসলামাবাদের 'দুঃস্বপ্ন' ভারতের উদ্দেশে পাঠিয়ে দিল রাশিয়া! থাকবে পাকের নাকের ডগায়

S-400 Air Defense System: ইসলামাবাদের 'দুঃস্বপ্ন' ভারতের উদ্দেশে পাঠিয়ে দিল রাশিয়া! থাকবে পাকিস্তানের নাকের ডগায়।

Published on: Apr 28, 2026, 16:59:12 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

S-400 Air Defense System: আকাশসীমা রক্ষায় এবং শত্রুদেশের ড্রোন বা মিসাইল হামলা রুখতে ভারতের হাত আরও মজবুত হতে চলেছে। কারণ দীর্ঘ প্রতীক্ষার পর রাশিয়া ভারতে পাঠাচ্ছে চতুর্থ এস-৪০০ এয়ার ডিফেন্স সিস্টেম। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, গত সপ্তাহে রাশিয়া থেকে ভারতের উদ্দেশে পাঠানো হয়েছে ভারতের ‘সুদর্শন চক্র’। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী মাসের মাঝামাঝি সময়ের মধ্যে ভারতের কোনও বন্দরে পৌঁছে যাবে। আর তারপর মে'র শেষের মধ্যে পাকিস্তান সীমান্ত লাগোয়া রাজস্থান সেক্টরে মোতায়েন করা হতে পারে। আর আগামী নভেম্বরের মধ্যে পঞ্চম এস-৪০০ এয়ার ডিফেন্স সিস্টেম পাঠিয়ে চলে আসতে পারে ভারতে।

ভ্লাদিমির পুতিন এবং নরেন্দ্র মোদী। (ফাইল ছবি)
ভ্লাদিমির পুতিন এবং নরেন্দ্র মোদী। (ফাইল ছবি)

আরও পড়ুন: India's Defence Expenditure: সামরিক খরচের নিরিখে গোটা বিশ্বে পঞ্চম স্থানে ভারত, পাকিস্তান পিছিয়ে বহু ধাপ

নভেম্বরে এস-৪০০ পুরোপুরি কাজ শেষ হয়ে যাবে

সূত্রের খবর, আগামী নভেম্বরে পঞ্চম এস-৪০০ ডিফেন্স সিস্টেম পুরোদমে কাজ শুরু করে দিতে পারে। অপারেশন সিঁদুরের সময় যে এয়ার ডিফেন্সের দূরপাল্লার মিসাইল বা ক্ষেপণাস্ত্র ছুড়ে ৩১৪ কিলোমিটার দূরে পাকিস্তানের পঞ্জাবের মধ্যেই একটি বড় সামরিক বিমানকে গুঁড়িয়ে দিয়েছিল ভারত। সেই সিস্টেমের ভয় পাকিস্তানের মনে এতটাই গেঁথে গিয়েছিল যে কার্যত সব সক্রিয় সামরিক বিমানই আফগানিস্তান ও ইরান লাগোয়া ঘাঁটির দিকে নিয়ে গিয়েছিল।

আরও পড়ুন: Aadhaar Card Latest Update: আধার কার্ডে নয়া সুবিধা! গুগল ওয়ালেটে কীভাবে সেভ করবেন? রইল পুরো প্রক্রিয়া

প্যান্টসির সিস্টেমের দিকে নজর ভারতের

তারইমধ্যে আরও একটি সিস্টেমের দিকে নজর রয়েছে ভারতের। সূত্রের খবর, রাশিয়ার অত্যাধুনিক, স্বল্প ও মাঝারি পাল্লার প্যান্টসির সিস্টেম কেনার জন্যও সওয়াল করেছিল ভারতীয় বায়ুসেনা। সশস্ত্র ও কামিকাজে ড্রোনের মোকাবিলার ক্ষেত্রে যে সিস্টেমের জুড়ি মেলা ভার। আর এস-৪০০ এয়ার ডিফেন্স সিস্টেমের সঙ্গে প্যান্টসির সিস্টেমকে মিশিয়ে সীমান্তে দ্বিস্তরীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা যাবে। ফলে ভারতের সুরক্ষা আরও বৃদ্ধি পাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন: Bangladesh Latest: এবার জঙ্গিদের নজরে তারেকের বাংলাদেশ! ওপারের ৮ এয়ারপোর্ট ঘিরে তাবড় পদক্ষেপ

আরও ৫টি এস-৪০০ এয়ার ডিফেন্স সিস্টেম আসবে

উল্লেখ্য, আরও পাঁচটি এস-৪০০ এয়ার ডিফেন্স সিস্টেম কেনার সিদ্ধান্তে অনুমোদন দিয়েছে ভারতের প্রতিরক্ষা অধিগ্রহণ বিষয়ক কাউন্সিল। আর সেই পাঁচটি এসে গেলে ভারতের হাতে থাকা মোট এস-৪০০ সিস্টেমের সংখ্যা বেড়ে দাঁড়াবে ১০। প্রাথমিকভাবে ২০১৮ সালে পাঁচটি এস-৪০০ সিস্টেমের বরাত দিয়েছিল ভারত। সূত্র উদ্ধৃত করে হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে জানানো হয়েছে, বাকি পাঁচটি সিস্টেমের জন্যও ভারত সরকার এবং রাশিয়া সরকারের মধ্যে চুক্তির যাবতীয় কাজ বছরখানেকের মধ্যে শেষ হয়ে যাবে।

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More