...
...
Next Story

Hindu Group Eiffel Tower Visit Row: হিন্দু দল আসায় মহিলাদের 'সরিয়ে দিতে বলা হয়', ধর্মঘটে নামলেন আইফেল টাওয়ার কর্মীরা

Hindu Group Eiffel Tower Visit Row: হিন্দু দল আসায় মহিলাদের ‘সরিয়ে দিতে বলা হয়’। এমনই অভিযোগ তুলেন ধর্মঘটে নামলেন ফ্রান্সেপ আইফেল টাওয়ার কর্মীরা। সেই ঘটনা নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়েছে। তদন্ত করা হবে বলে জানিয়েছেন প্যারিসের মেয়র।

Published on: Sep 8, 2026, 08:56:23 IST
Advertisement

Hindu Group Eiffel Tower Visit Row: হিন্দু ধর্মীয় সংগঠনের সময় মহিলা কর্মীদের সরিয়ে দেওয়া হয়েছিল? এমনই অভিযোগ তুলে সোমবার ধর্মঘটের ডাক দেয় ফ্রান্সের আইফেল টাওয়ারের কর্মীরা। তার জেরে সোমবার আইফেল টাওয়ার বন্ধ ছিল। যে ঘটনার তীব্র নিন্দা করেছেন প্যারিসের মেয়র তথা সোশ্যালিস্ট পার্টির নেতা ইমানুয়েল গ্রেগোয়ার। তিনি কড়া ভাষায় জানিয়েছেন, আইফেল টাওয়ারের দায়িত্বপ্রাপ্ত সংস্থা যে ওই প্রতিনিধিদলের শর্ত মেনে নিয়েছে, তা কোনওভাবে বরদাস্ত করা যায় না। সেই ঘটনার প্রেক্ষিতে তদন্ত করা হবে বলে জানিয়েছেন প্যারিসের মেয়র।

BAPS-র প্রতিনিধি দলের সফর ঘিরে বিতর্ক

৩ সেপ্টেম্বর আইফেল টাওয়ারের সামনে কর্মসূচি। (ছবি সৌজন্যে এএফপি)
৩ সেপ্টেম্বর আইফেল টাওয়ারের সামনে কর্মসূচি। (ছবি সৌজন্যে এএফপি)

আর সেই পুরো ঘটনার সূত্রপাত হয় বোচাসনবাসী অক্ষর পুরুষোত্তম স্বামীনারায়ণ সংস্থার (BAPS) প্রতিনিধি দলের আইফেল টাওয়ারে যাওয়ার ঘটনা ঘিরে। প্যারিসে একটি মন্দির উদ্বোধনের প্রেক্ষিতে ফ্রান্সে ছিলেন ওই প্রতিনিধিরা।

মহিলাদের ‘অদৃশ্য’ করে রাখার নির্দেশ দেওয়া হয়েছিল, উঠেছে অভিযোগ

সংবাদসংস্থা এএফপির প্রতিবেদন অনুযায়ী, আইফেল টাওয়ারের কর্মীরা দাবি করেছেন যে ওই প্রতিনিধি দল আসার সময় মহিলাদের কর্মীদের সরিয়ে দেওয়া হয়েছিল বা ‘অদৃশ্য’ করে দেওয়া হয়েছিল। একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘এই প্রতিনিধি দলকে স্বাগত জানানোর উদ্দেশ্যে আইফেল টাওয়ারের মহিলা কর্মী এবং ঠিকাদার প্রতিষ্ঠানের মহিলা কর্মীদের নিজেদের অদৃশ্য করে রাখার নির্দেশ দেওয়া হয়েছিল।’

আরও পড়ুন: Sourav on Durga Puja 2026 Eden Show: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যেমন বলবেন, সেরকমভাবেই করা হবে, জানালেন সৌরভ

আরও পড়ুন: Indian Defence Latest Update: ভারতীয় সেনা, বায়ুসেনা ও নৌসেনার হাত খোলা! পাকের বুক কাঁপিয়ে বড় ‘অ্যাকশন’ ভারতের

এরকম করা উচিত হয়নি, বলল আইফেল টাওয়ারের অপারেটিং সংস্থা

সেই বিষয়টি নিয়েই শুরু হয়েছে বিতর্ক। আইফেল টাওয়ারের দায়িত্বে থাকা অপারেটিং কোম্পানির তরফে স্বীকার করে দেওয়া হয়েছে, হিন্দু প্রতিনিধি দলের তরফে এমনভাবে পরিদর্শনের আয়োজনের অনুরোধ করা হয়েছিল, যাতে 'মহিলাদের সঙ্গে মেলামেশা' সীমিত রাখা যায়। যে শর্ত মেনে নেওয়া উচিত হয়নি বলে ওই সংস্থার তরফে জানানো হয়েছে।

আরও পড়ুন: Su-30 Fighter Jet Missile Upgrade: ৭৩০০ কিমি বেগে গিয়ে আকাশেই ওড়াবে শত্রুকে! ফাইটার জেটে এই মিসাইল বসানোর পথে ভারত

এএফপির প্রতিবেদন অনুযায়ী, ওই সংস্থার সভাপতি বলেছেন যে 'যা হয়েছে, তা স্পষ্টতই গ্রহণযোগ্য নয়।' সেইসঙ্গে তিনি বলেন, 'আমি গণতান্ত্রিক মূল্যবোধ এবং মহিলা ও পুরুষের সমতার প্রতি আইফেল টাওয়ারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করছি।

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe