Gold-Silver Prices Today: আমদানি শুল্ক বাড়তেই ভারতের বাজারে বৃদ্ধি পেল সোনা এবং রুপোর দাম। তারইমধ্যে একাধিক ধাতু সংস্থার শেয়ারের উত্থান হল। যে তালিকায় আছে হিন্দুস্তান জিঙ্ক, বেদান্ত, হিন্দুস্তান কপার, নালকোর মতো সংস্থা।
Gold and Silver Prices Today: আমদানি শুল্ক বৃদ্ধির মধ্যেই শেয়ার বাজারে চড়ল সোনা এবং রুপোর দাম। এমসিএক্স সূচকে ১০ গ্রাম সোনার দাম ছাড়িয়ে গেল ১.৬২ লাখ টাকার গণ্ডি। আর তিন লাখ টাকার কাছাকাছি পৌঁছে গেল এক কিলোগ্রাম রুপোর দাম। শেয়ার বাজারের তথ্য অনুযায়ী, ছয় শতাংশ আপার সার্কিট ছুঁয়ে ফেলেছে সোনা এবং রুপো। ১০ গ্রাম সোনার দাম ৯,২০৬ টাকা বা ছয় শথাংশ বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৬২ হাজার ৬৪৮ টাকা। আর এমসিএক্স সূচকে এক কিলোগ্রাম রুপোর দাম ১৬,৭৪৩ টাকা বেড়ে ২ লাখ ৯৫ হাজার ৮০৫ টাকায় পৌঁছে গিয়েছে।
একধাক্কায় ৯% আমদানি শুল্ক বেড়েছে সোনা ও রুপো
আমদানি শুল্ক বাড়তেই ভারতের বাজারে বৃদ্ধি পেল সোনা এবং রুপোর দাম। (ছবিটি প্রতীকী, সৌজন্যে হিন্দুস্তান টাইমস)
{{^htLoading}} {{/htLoading}}
আর সেই উত্থান হয়েছে কেন্দ্রীয় সরকারের নয়া সিদ্ধান্তের পরে। কয়েক ঘণ্টা আগেই দেশবাসীর কাছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর্জি জানান যে আগামী এক বছর যেন তাঁরা সোনা বা রুপো না কেনেন। তারপরই একধাক্কায় দুই ধাতুর আমদানি শুল্ক নয় শতাংশ বাড়িয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার। এতদিন আমদানি শুল্ক পড়ত ছয় শতাংশ। এখন সেটা বাড়িয়ে ১৫ শতাংশ করে দেওয়া হয়েছে।
তাছাড়াও আরও কয়েকটি ধাতুর আমদানি শুল্ক বাড়িয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার। সেই পরিস্থিতিতে আজ বাজার খোলার পরে হিন্দুস্তান জিঙ্ক, বেদান্ত, হিন্দুস্তান কপার, নালকোর মতো সংস্থার শেয়ার চড়েছে। সবথেকে বেশি প্রায় পাঁচ শতাংশ উত্থান হয়েছে হিন্দুস্তান জিঙ্কের। হিন্দুস্তান কপারের উত্থান হয়েছে তিন শতাংশের বেশি। আবার বেদান্ত, ন্যাশনাল অ্যালুমিনিয়াম কোম্পানির মতো সংস্থার শেয়ার ১.৫ শতাংশের বেশি চড়েছে।
লাইভ মিন্টের প্রতিবেদন অনুযায়ী, বিশেষজ্ঞ অনুজ গুপ্তা মনে করছেন যে ১০ গ্রাম সোনার দাম বৃদ্ধি পেয়ে ১ লাখ ৬৮ হাজার টাকা থেকে ১ লাখ ৭০ হাজার টাকার স্তরে পৌঁছে যেতে পারে। আর এক কেজি রুপোর দাম ছুঁতে পারে তিন লাখ টাকার গণ্ডি। আবার ইন্ডাসইন্ড সিকিউরিটিজের সিনিয়র রিসার্চ অ্যানালিস্ট জিগর ত্রিবেদী জানিয়েছেন যে সোনা ও রুপো কেনার ঝোঁক বা প্রবণতা হ্রাস পাবে।
অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা:
কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা:
নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা:
অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।